যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

এতে বুঝা গেলো, এ আন্দোলন অবিরামভাবে চলবে ৷ মূলত আল্লাহর দ্বীনের প্রকৃতিই এটা । যারা সচ্ছল এবং নির্লিপ্ত ও নিশ্চিন্ত জীবন যাপন করে, তাদের ও যারা বিপদকে আলিংগন করে নিয়ে দ্বীন প্রতিষ্ঠার এ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তাদের মধ্যে পার্থক্য সুস্পষ্ট । একদল চায় এ জীবন নিয়ে সুখে থাকতে, পরকালের চিন্তা তাদের কাছে নগণ্য । অপর দল এ জীবনকে তুচ্ছ জ্ঞান করে এবং পরকালের নাজাত হাসিলের জন্যে যে কোনো বিদপ কবুল করে নেয়। এ সমাজকে তারা স্থিতিশীল ও নিশ্চিন্ত বানানোর জন্যে আন্দোলনের কাজে কোনো সময় বিরতি দেয় না, বরং এ বিরতিকে তারা মনে করে ইসলাম থেকে প্রত্যাবর্তন । এহেন ইসলামী সমাজ ও পারিপার্শ্বিকতায় সজ্ঞানে আত্মপ্রশস্তির প্রতি নিষেধাজ্ঞা অবশ্যই চালু থাকবে । নিজেকে পেশ করার প্রতিক্রিয়া ও কুফলের দিকে লক্ষ্য রেখেই ইসলামে এ নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হয়েছে। এরপর বলা হয়েছে, কিন্তু এমন একটা সময় আসবে যখন সমাজের ব্যাপ্তি ঘটবে প্রচুর পরিমাণে, মানুষ মানুষে জানাজানির সুযোগ কমে যাবে, প্রাচুর্য বাড়বে, যারা সর্বপ্রকার সুবিধা দানের ঘোষণা দিয়ে ময়দানে নামবে, নিজেদের যোগ্যতা ও গুণাবলীর কথা নিজেরাই প্রচার করতে উদ্যোগী হবে এবং এসব যোগ্যতার দোহাই দিয়ে নিজেরাই উদ্যোগী হয়ে দায়িত্বের বোঝা ঘাড়ে তুলে নিতে চাইবে। বর্তমান জগতে একথাটাই সাধারণভাবে সত্য বলে দেখা যাচ্ছে। তারা বলছে যে, তারা আধুনিক জাহেলী সমাজ সভ্যতার প্রভাবে প্রভাবান্িত হয়ে পড়েছে..... কিন্তু মুসলিম বসতি যে সব এলাকা ও মহল্লার মধ্যে গড়ে ওঠেছে, সেখানে তাদের জুময়ার নামায, ঈদের নামায ও অন্যান্য সমাজ সংগঠনমূলক কাজের মাধ্যমে এমন করে ট্রেনিং দেয়া হয় যে, তাদের মধ্যে অপরিচিতির ব্যবধান বা দূরত্ব কমে আসে, পরস্পর তারা কাছাকাছি হয়ে যাওয়ার সুযোগ পায় এবং তখন তাদের কাছে যোগ্য, দানশীল ও গুণাত্বিত মানুষদের পরিচিতি গোপন থাকে না, আর তাদের মধ্যে ঈমানী শক্তি প্রবল হওয়ার কারণে এসব যোগ্য ও গুণাস্বিত ব্যক্তিদের মূল্যায়নও হয়ে থাকে, তাকওয়া পরহেযগারী ও দানশীলতার কারণে তাদের সঠিকভাবে ব্যবহার করা হয়। সুতরাং সমাজের অন্যায়কারী, মোত্তাকী পরহেযগার এবং বিত্তশালী নির্বিত্ত ব্যক্তি নির্বিশেষে তাদের উপেক্ষা করে না; বরং এসব যোগ্য লোকদেরকেই (তাদের নিজেদের স্বার্থে) মজলিসে শুরা, স্থানীয় নেতৃত্ব বা বৃহত্তর সমাজের কর্তৃত্বের পদে সর্বত্র দায়িত্ব প্রদান করা হয়। এহেন যোগ্য ব্যক্তিদের গোটা জাতি নেতৃত্বের পদে বরণ করে নেয় এবং সমস্যা সমাধানকারী জ্ঞানে সাধারণভাবে সবাই সর্বতোভাবে তাদের সাহায্য করে এবং বিশেষভাবে তাদের সাহায্য করা হয় শূরার সাধারণ সমর্থন দ্বারা ৷ প্রকশ থাকে যে, ইসলামী সমাজে শূরার এসব সদস্যদের তাদের যোগ্যতা, ত্যাগ ও বিচক্ষণতার কারণে সাধারণভাবে মানুষ ভালবাসে, শ্রদ্ধা করে এবং তাদের ওপর দায়িত্ব ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে যায়। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে, ইসলামী আন্দোলনের কাজ চলতে থাকবে, কোনো সময় থেমে যাবে না । অন্যায় অবিচার, যুলুম-নির্যাতন অত্যাচারীদের রুখবার জন্যে জেহাদও চলতে থাকবে কেয়ামত পর্যন্ত ইউসুফ (আ.)-এর ঘটনা আল্লাহ তায়ালা অনর্থক আমাদের সামনে পেশ করেননি । ইসলামী সমাজ ও সভ্যতা গড়ে ওঠার পূর্ব পর্যন্ত যে সমাজে আমরা বাস করব, সেখানে আমাদেরকেও ইউসুফ (আ.)-এর মতো উন্নত মানের চরিত্র ও নৈতিক দৃঢ়তা প্রদর্শন করতে হবে, তবেই কঠিন ও দুঃসময়ে মানুষ আমাদের সমস্যার শান্তিপূর্ণ সমাধান পাওয়ার আশায় ডাকবে। এ সমাধান দিতে গিয়ে যদি বুঝা যায়, সমস্যার জটিলতায় বিশেষ কোনো এলাকার জনপদ হয়রান পেরেশান www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।