প্রবর্তিত নিয়ম নীতি প্রতিষ্ঠিত না করা হলে কাংখিত সেই ইসলামী সমাজ কিছুতেই গড়ে ওঠতে পারে না যা মানুষকে অভূতপূর্ব শান্তি দিয়েছে। ওই নিয়ম নীতির অভাব থাকলে আজও যেমন ইসলামী সমাজ গড়ে ওঠতে পারবে না, তেমনি ভবিষ্যতেও পারবে না। সুতরাং আমরা যদি ওই স্বর্ণ যুগে ফিরে যেতে চাই এবং ইসলামের পূর্ণাংগ শান্তির স্বাদ পেতে চাই, তাহলে মানুষকে নতুন করে এই দ্বীনের দিকে আহ্বান জানাতে হবে, আবার তাদের নতুনভাবে ইসলামী ব্যবস্থার মধ্যে প্রবেশ করতে উদ্বুদ্ধ করতে হবে। যে জাহেলী চিন্তাধারার মধ্যে পতিত হয়ে তারা হাবুডুবু খাচ্ছে তার থেকে তাদের বের করে আনতে হবে। এটাই হবে ইসলামী জীবন ব্যবস্থা প্রণয়ন ও প্রতিষ্ঠার প্রথম কাজ অবশ্য এই কাজ শুরু করার সাথে সাথে শুরু হয়ে যাবে তাদের ওপর যুলুম-নির্যাতন- এইভাবে তাদের নানা প্রকার পরীক্ষার সম্মুখীন হতে হবে, পূর্বেও ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনকারীদের যার সন্মুখীন হতে হয়েছে। এসব কঠিন পরীক্ষার মধ্যে পড়ে অনেক মানুষ বিপদাপন্ন বোধ করবে এবং দ্বীন ও তার দাবী থেকে মুখ ফিরিয়ে নেবে । অবশ্য এমনও কিছু লোক পাওয়া যাবে, যারা আল্লাহর সাথে করা চুক্তি সত্যে পরিণত করবে, সর্বপ্রকার কঠিন অবস্থাতেও আল্লাহর পথে দৃঢ়তা অবলম্বন করবে, শত অত্যাচার সয়েও তারা তাদের ওয়াদা সফল করবে এবং অবশেষে শহীদ হিসাবে মৃত্যু পর্যন্ত বরণ করে নেবে, তবু নিজেদের জীবন লক্ষ্য অর্জনের কাজ থেকে পিছপা হবে না। সকল অবস্থাতেই তারা সবর করবে, অবিচল থাকবে, অপরকেও অবিচল থাকতে উদ্বুদ্ধ করবে এবং ইসলামের ওপর সংকল্পবদ্ধ হয়ে টিকে থাকবে- যেমন করে কেউ আগুনে পতিত হতে চায় না, তেমনি করেই তারা জাহেলিয়াতের দিকে ফিরে যেতে অপছন্দ করবে আল্লাহ তায়ালা তাদের ও তাদের জাতির মধ্যে চূড়ান্তভাবে ফয়সালা না করে দেয়া পর্যন্ত এবং অতীতে আল্লাহ্ তায়ালা তাদের যেমন করে ক্ষমতায় বসিয়েছিলেন তেমনিভাবে আজও তার নিজ মেহেরবানী বলে তাদের ক্ষমতায় না বসানো পর্যন্ত তারা এইভাবে দৃঢ়তা অবলম্বন করে যাবে। আর এই দৃঢ়তা অবলম্বনের কারণেই আল্লাহর যমীনের কোনো না কোনো অংশে কায়েম হবে নেযামে ইসলামী বা ইসলামী জীবন ব্যবস্থা । আর সেদিনই ইসলামী জীবন ব্যবস্থা কায়েমের জন্যে প্রথম যুগে যে আন্দোলন শুরু হয়েছিলো তা সফলতার দোরগোড়ায় পৌছে যাবে, সেদিনই ওসব মর্যাদাবান মোজাহেদদের সকল প্রচেষ্টা সফলতা লাভ করবে, সেদিনই তাদের ঈমানের বলিষ্ঠতা ও মূল্য মানুষ যথাযথভাবে বুঝতে পারবে, আর সেই পরিবেশেই মানুষ নিজের গুণাবলী নিজে প্রকাশ ও প্রচার করার প্রয়োজন অনুভব করবে না। কারণ যে সমাজ গঠনের সংগ্রামে তারা নিবেদিত ছিলো, সেই সমাজের মানুষদের পক্ষে আজও তাদের চিনতে কোনো বেগ পেতে হবে না, তাদের যোগ্যতা এবং গুণাবলীও তাদের কাছে অজানা থাকবে না। অবশ্য পরবর্তীকালে আবারও বলা হয়েছে, এটা হয়তো ইসলামী সমাজ গঠনের প্রথম স্তরে সম্ভব হতে পারে, তারপর যখন সমাজ পুরোপুরি গঠিত হয়ে যাবে তখন কি হবে? এ প্রশ্ন তারাই করে যারা এই মহান দ্বীনের প্রকৃতি জানে না, বুঝে না। এ মহান দ্বীন সদা সর্বদা এক সচল আন্দোলন, কোনো দিন এর চলা বন্ধ হযে না, থেমে যাবে না এর আন্দোলন কোনো দিন। মানুষের মুক্তির লক্ষ্যে এ আন্দোলন চিরদিন চলতে থাকবে মানুষ বলতে কোনো এক সময়ের বা এক এলাকার মানুষ নয়; বরং দুনিয়ার সর্বকালের সর্ব এলাকার মানুষ । এ সব মানুষকে উদ্ধত অহংকারী মানুষের গোলামী থেকে মুক্ত করে একমাত্র আল্লাহর গোলামীতে আবদ্ধ করার এ আন্দোলন চিরদিন আছে, চিরদিন থাকবে । পৃথিবীর নশ্বর অসার এ জীবনের অস্তিত্ব একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ন্যায় প্রতিষ্ঠার এ আন্দোলন চলতেই থাকবে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।