থেকে তাদের মুক্ত করে, তাদের মধ্যে মানবতাবোধ জাগাতে চায় । আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার ওপর ভারসা করে আল্লাহর এ অপরাজেয় বাহিনী কোনো বিদ্রোহী (তাগৃতী) শক্তির পরওয়া করে না, সে যেইই হোক না কেন (১) নির্দিষ্ট ভূখন্ডে বিজয়ী হয়ে এবং মুসলিম কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা করেই ক্ষান্ত হয়ে যায় না, থেমে যায় না তারা কোনো সীমাবদ্ধ এলাকায় । কোনো মানব শ্রেণীর মধ্যে অথবা কোনো জাতির মধ্যে আল্লাহর প্রভৃত্ব কায়েম করেও তারা থেমে যায় না; বরং মানুষের মূল্য যথাযথভাবে কায়েম করার জন্যে আত্ম-নিয়োগ করে, তারা সমাজে তাদের সঠিক অবস্থান নিশ্চিত করে এবং তাদের এই অবস্থান ও মর্যাদা নিরূপণ করতে গিয়ে তারা নিজেদের ঈমানের নিক্তিতে মাপে, ঈমানের মাপকাঠি দিয়ে তারা নিজেদের মূল্যায়ন করে এবং জেহাদের মাধ্যমে তারা পরস্পরের পরিচয় লাভ করে। তাকওয়া, সংশোধনী প্রচেষ্টা, এবাদাত, সদ্ব্যবহার, যোগ্যতা ও সক্ষমতার পরীক্ষা এই জেহাদী তৎপরতার মাধ্যমেই হয় এবং যে কোনো কাজের জন্যে এসব গুণাবলীর প্রত্যেকটিরই প্রয়োজন। এ গুণাবলী যে কোনো আন্দোলনের কাজ এগিয়ে দেয়। এই গুণাবলী দ্বারা সামাজিক সংহতি গড়ে ওঠে এবং এর সদস্যবর্গের ব্যক্তিত্ প্রকাশ পায়,..... এ জন্যই এমন এক ভারসাম্যপূর্ণ সমাজের সদস্যদের জন্যে নিজেদের সততা ও যোগ্যতার সাফাই দেয়ার কোনো প্রয়োজন হয় না। অথবা নিজেদের গুণাবলী তুলে ধরে নেতৃত্ব কর্তৃত্বলাভ বা শূরার সদস্য হওয়ার জন্যে প্রার্থী হতে হয় না। যে সমাজের জন্যে এসব কথা বলা হয়েছে তা হচ্ছে ঈমানের বলে বলীয়ান এক মুসলিম সমাজ, যে সমাজের লোকদের আল্লাহর ভয়, আখেরাতে বিশ্বাস ও রসূলের পরিচালনায় উন্নতমানের চরিত্র গড়ে তোলা হয়েছে, যাদের নমুনা আমরা দেখতে পাই প্রথম যুগের মোহাজের, ‘বায়য়াতুর রেদওয়ান’-এর সদস্য ও সেসব সাহাবার মধ্যে, যীরা মক্কা বিজয়ের পূর্বে আল্লাহর পথে অর্থ ব্যয় ও যুদ্ধ করেছেন। তারপর ইসলামী জীবন ব্যবস্থার ওপর টিকে থাকার জন্যে তাদের ওপর যেসব পরীক্ষা এসেছে তার মাধ্যমেই তাদের মর্যাদা নিরূপিত হয়েছে, ভালো মন্দের পার্থক্য সূচিত হয়েছে........ ইসলামের আলোকে গঠিত আদর্শ সমাজে কেউ কারো ক্ষতি করবে না এবং মর্যাদাবান লোকদের মর্যাদা কেউ অস্বীকার করবে না । প্রত্যেক মানুষের মধ্যে মানবতার গুণাবলীর সাথে সাথে কিছু দুর্বলতাও রয়েছে, যখন এই দুর্বলতাগুলো জয়ী হয়ে ওঠে তখন প্রায়ই তাদের লোভ লালসা বশীভূত করে ফেলে, আর তখনই দেখা যায়, যোগ্যতাসম্পন্ন ও বিশেষ বিশেষ গুণের অধিকারী ব্যক্তিরা নিজেরাই নিজেদের গুণাবলী প্রকাশ ও প্রচার করতে শুরু করে দেয়, নেতৃত্ব দাবী করে অথবা শুরার মেম্বার হওয়ার জন্যে প্রতিযোগিতা করতে লেগে যায় এবং সেখানে তারা নিজেদের ওইসব গুণাবলীর ভিত্তিতেই ওইসব কাজের জন্যে তাদের যোগ্যতা প্রমাণ করতে চায় । পদপ্রাথীতার ব্যাপারে ইসন্লামী বিধান অবশ্য আজকের যামানায় অনেক লোকের কাছে মনে হয় যে, এভাবে পদপ্রার্থী না হওয়ার এ নিয়ম আগের যুগের মুসলমানদের জন্যে খাস ছিলো এবং এটা এখন একটা এতিহাসিক বিষয় । বর্তমান বাস্তব অবস্থা এই নিয়ম মেনে নিতে পারে না, কিন্তু তারা ভুলে যায় যে, প্রথম যুগে (১) দেখুন মায়ালেমু ফিত্তারীক নামক পুস্তকে ‘আল জেহাদ ফী সাবীলিল্লাহ' অধ্যায় ৷ Dotkitab.blogspot.com
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।