যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

প্রতিযোগিতা হতে পারে। এ কারণে যারা পার্থিব দায়িত্ব হাসিল করার জন্যে পাল্লা দেয় তারা ব্যক্তিগত স্বাৰ্থ চরিতার্থ করার জন্যেই পাল্লা দেয়, আর ব্যক্তিগত স্বার্থে যারা কোনো ক্ষমতা লাভ করতে চায়, অবশ্যই তাদের ক্ষমতা দেয়া চলে না, কিন্তু এ সত্য বুঝতে হলে প্রথম যুগে মুসলমানদের অগ্রগতির ইতিহাস সামনে আনতে হবে, সামনে আনতে হবে আল্লাহ ও তীর রসূলের হুকুম বাস্তবায়িত করাকালে ওই সমাজের শান্তিপূর্ণ অবস্থা ৷ নিশ্চয়ই ওই সমাজের মধ্যে ইসলামী আকীদা ও তার ভিত্তিতে সকল কাজ পরিচালনার আন্দোলনই ছিলো মুখ্য কাজ । সুতরাং এটা স্পষ্ট যে, ইসলামী আকীদা বিশ্বাস প্রতিষ্ঠার জন্যে পরিচালিত আন্দোলনের ফল ছিলো তৎকালীন মুসলিম সমাজ ও তার শান্তিপূর্ণ সভ্যতা । যে যে কারণে এ শা্তিপূর্ণ সমাজ গড়ে ওঠেছিলো তা হচ্ছে- প্রথমত, ইসলামী আকীদা গড়ে ওঠার মূল উৎস হচ্ছে সর্বশক্তিমান আল্লাহ তায়ালা নিজে, ধার বহির্প্রকাশ ঘটেছে নবুওতের যমানায় রসূলুল্লাহ (স.)-এর দাওয়াত ও তাবলীগ এবং তীর কাজের মাধ্যমে, অথবা আল্লাহর পথে দাওয়াতদানকারী ওই সকল ব্যক্তির দ্বারা, যারা আল্লাহর কালাম ও সুন্নতে রসূল (স.)-এর শিক্ষার আলোকে পরবর্তীকালে যুগ যুগ ধরে প্রচারাভিযান চালিয়েছেন। এর ফলে বহু মানুষ স্থানীয় শাসকবর্গের রক্তচক্ষু উপেক্ষা করে এবং অনেক সময় ওইসব অন্ধকারাচ্ছন্ন ও হঠকারী মানুষের তরফ থেকে আসা দুঃসহ জ্বালা যন্ত্রণা সহ্য করেও সত্যের এ আহ্বানে সাড়া দিয়েছে। এদের মধ্যে কেউ কেউ দুশমনদের নির্যাতন সহ্য করতে না পেরে পূর্ব অবস্থায় ফিরে গেছে, আর অনেকে আল্লাহর সাথে তারা যে ওয়াদা করেছিলেন তা পূরণ করতে গিয়ে জীবন দেয়া কবুল করেছেন ও শাহাদাত লাভ করেছেন এবং আরো অনেকে তাদের ও তাদের জাতির মধ্যে সঠিক চূড়ান্ত ফায়সালা আসার অপেক্ষায় আপসহীন । এরাই হচ্ছে সেসব ব্যক্তি যাদের হাতে আল্লাহ তায়ালা মুসলমানদের বিজয়ী করেছেন এবং সাহায্য করার যে ওয়াদা করেছেন তা পূরণ করতে গিয়ে পৃথিবীতে তাদের ক্ষমতাসীন বানিয়েছেন, যেহেতু তারা আল্লাহর সাহায্যকারীরূপে কাজ করেছে। আল্লাহ তায়ালা তার নিজ ক্ষমতা পৃথিবীর বুকে কায়েম করার জন্যে এবং পৃথিবীতে তার বাদশাহী প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে তাদের ক্ষমতায় বসিয়েছেন; যাতে করে পৃথিবীতে আল্লাহর শাসন ব্যবস্থা কায়েম হয়ে যায়। অবশ্য এখানে এটাও মনে রাখতে হবে, তীর নিজের জন্যে কারো কোনো সাহায্য অথবা তার ক্ষমতা খাটানোর প্রয়োজন নেই । তিনি চান তীর প্রেরিত জীবন ব্যবস্থা সারা জগতে চালু হয়ে যাক এবং এজন্যেই মানুষের চেষ্টা করা প্রয়োজন- এটাই তার দ্বীনকে সাহায্য করার নাম ৷ এভাবেই বান্দাদের মধ্যে তাঁর 'রবুবিয়াত' তাঁর মালিকানা ও শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হয়। আল্লাহর রাজ্য যেহেতু গোটা বিশ্ব এবং তীর নিবেদিত বান্দারা যেহেতু সেই মহাবিশ্বের মহা-সম্রাটের উৎসর্গ প্রাণ সৈনিক, এ জন্যে তারা তাদের বাদশাহ-পরওয়ারদেগারের ক্ষমতা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করতে চায় এবং নির্দিষ্ট কোনো এক এলাকাতে তার শাসন প্রতিষ্ঠিত করে থেমে যায় না, থেমে যায় না কোনো বিশেষ জনপদ, কোনো জাতি কোনো বর্ণের লোক, কোনো ভাষাভাষী, কোনো সম্পদশালী বা এ পৃথিবীর ক্ষণস্থায়ী ও ছোট কোনো জনপদের মধ্যে আল্লাহর ক্ষমতা প্রতিষ্ঠিত করেও ক্ষান্ত হয়ে যায় না; বরং আল্লাহর এ সৈনিক দল এই আল্লাহ মুখী আকীদা গোটা জাহানে ছড়িয়ে পড়তে চায়, মানুষের মর্যাদা উন্নীত করতে চায় আল্লাহদ্রোহীদের গোলামী | ১২ সূক্া হডসুফ (৮৯১) পারা ১৩ মনখিল ৩ বিলাস ১১তম ১২. ww.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।