দেশে দেশে একামতে দ্বীনের প্রয়োজনে যে ইসলামী আন্দোলন গড়ে ওঠছে তার সাথে প্রাচীন ফকীহদের লেখনীর মিল যদি না থাকে- না থাক । মানব কল্যাণ সামনে নিয়ে কোরআন হাদীসের গবেষণা করেই যেতে হবে এবং বাস্তব সমস্যার .সমাধান করতেই হবে। এসব বিবেচনায় এটা স্পষ্ট যে, কোনো একটা ফেকাহ অনুসরণ করাই যথেষ্ট নয়; বরং অবস্থার প্রেক্কাপটে ফেকাহর পরিবর্তন হতে থাকবে। কোনো এক কালের বুঝ সর্বকালের জন্যে চূড়ান্ত হতে পারে না। এখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কোরআন ও হাদীসের মধ্যে বলে বুঝতে হবে, যার মধ্যে মতভেদ করার বা কোনো কালের কোনো মনীষীর মত খাটানো বা বুঝ প্রয়োগ করার কোনো সুযোগ নেই । এই সাধারণ আলোচনা থেকে এ শিক্ষা পাওয়া যায় যে, কোনো বিশেষ দায়িত্বের জন্যে নিজেকে পেশ করতে গিয়ে নিজেকে নির্দোষ বলে ঘোষণা করা যায় না। যেহেতু কোরআনুল কারীমে বলা হয়েছে, তোমরা নিজেকে দোষমুক্ত বলে ঘোষণা করো না । আর রসূলুল্লাহ (স.)-এর হাদীস থেকে জানা যায়, ‘আল্লাহর কসম, আমরা এ গুরুদায়িত্ব তাকে দেই না যে এটা পেতে চায় (অথবা এর জন্যে লোভ করে) । মুসলিম সমাজে কোরআন হাদীসের এসব নির্দেশের ভিত্তিতে চেতনা গড়ে ওঠেছে এবং দায়িত্ব প্রদানের কাজ চলে এসেছে, যাতে সমাজে কোনো দ্বন্দ সংঘাত না বাধে, মানুষ আরামে বাস করতে পারে এবং সমাজের প্রয়োজন ভারসাম্যপূর্ণভাবে মিটতে থাকে; ইতিহাস এ কথার সাক্ষ্য বহন করে যে, একক কাজ বা যৌথ দায়িত্ব পালনের ক্ষেত্রে এই ইসলামী নীতি অবলম্বন করার ফলে বিশৃংখলা সৃষ্টির সুযোগ বরাবরই কম থেকেছে; বিশেষ করে যেখানেই সামাজিক বা যৌথ কোনো কাজ এসেছে সেখানেই এই নীতির কার্যকারিতা বেশী প্রমাণিত হয়েছে। এতদসত্তেও কিছু ক্ষেত্র এমনও আছে, যখন এর ব্যতিক্রমধর্মী পদক্ষেপ নেয়া প্রয়োজন হয়ে পড়ে এবং সে সব ক্ষেত্রে, ইসলাম আমাদের এমন জটিল ও অচলাবস্থার মধ্যে ফেলে দেয়নি যে, সেসব ক্ষেত্রে বিবেক হতবুদ্ধি হয়ে যায় ও সংকটাপন্ন বোধ করে। এ রকমই একটি অবস্থা কোরআনে উল্লেখিত [ইউসুফ (আ.)-এর] এই ঘটনাতে পাওয়া যায়। এখন আমরা বুঝতে চাই, কেন মুসলিম সমাজে আত্ম প্রশস্তি (বা নিজের প্রশংসা নিজে) করা যায় না বা কোনো গুরুদায়িত্ব পালনের জন্যে নিজেদের যোগ্যতা ও গুণাবলী তুলে ধরা যায় না এবং মজলিসে শূরার মেম্বার হওয়ার জন্যে, পরিচালক হওয়ার জন্যে বা প্রশাসক হওয়ার জন্যে নিজেদের পেশ করতে গিয়ে কোনো প্রচার কাজ চালানো যায় না বা নিজেদের পক্ষে নিজেদের মূল্যায়ন করা যায় না। প্রকৃত পক্ষে মুসলিম সমাজের মধ্যে কারো যোগ্যতা তুলে ধরার জন্যে ফলাও করে প্রচার করার কোনো প্রয়োজন নেই, কারো শ্রেষ্ঠত্ বা কারও অধিকার প্রতিষ্ঠিত করার জন্যে কোনো প্রচার প্রোপাগান্ডা করারও প্রয়োজন নেই, যেহেতু এ সমাজের ব্যক্তিরা দায়িত্বপূর্ণ পদসমূহকে লোভনীয় বা আকর্ষণীয় মনে করে না, তারা এগুলোকে কষ্টকর ও জওয়াবদিহিমূলক দায়িত্ব ও বোঝা মনে করে। (যেহেতু) তাদের মধ্যে আখেরাতের বিশ্বাস মযবুত এবং দুনিয়াতে সঠিকভাবে এসব দায়িত্ব পালন না করতে পারলে পরকালে আল্লাহর কাছে ধরা পড়তে হবে বলে তারা গভীরভাবে বিশ্বাস করে, এ কারণে দায়িত্ব লাভ করার জন্যে সেখানে কোনো ধাক্কাধাক্কি বা প্রতিযোগিতা নেই । একজন মুসলমানের কাছে আল্লাহর সম্ভুষ্টি লাভের জন্যেই কেবল কোনো www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।