আল্লাহ রব্বুল আলামীন আমাদের সাধারণ যে চিন্তাশক্তি দিয়েছেন তার দ্বারা এই জটিল প্রশ্নের জট খোল! বড়ই কঠিন। বিশেষ করে সেই যামানায় এর রহস্য জানা কঠিন যখন আমাদের স্বাধীন চিন্তাশক্তিকে স্থবির করে দেয়া হয়েছে এবং বাস্তব প্রয়োজন সামনে রেখে গবেষণা করার অভ্যাস বিদূরিত করে দেয়া হয়েছে। নীতিগতভাবে আমাদের একথা মেনে নিয়ে এ জট খোলার চেষ্টা করতে হবে যে, ইসলামী আদর্শ আমাদের জীবনকে সংকীর্ণ কোনো গন্ডির মধ্যে এমনভাবে আবদ্ধ করে রাখেনি যে, আমাদের জীবনের বাস্তব প্রয়োজন মিটবে না। এ ক্ষেত্রে প্রথম কথা আমাদের বুঝতে হবে যে, ইসলাম কোনো শূন্যে নাযিল হয়নি । এ ব্যবস্থা শূন্যের ওপরও গড়ে ওঠেনি। এ ব্যবস্থার যুক্তি এক মুসলিম জনপদের মধ্যে গড়ে ওঠে সে সমাজকে সর্বাধিক সুন্দর পথ দেখিয়েছে এবং বাস্তব জীবনে যতো সমস্যা আসতে পারে সে সকল সমস্যার সুন্দরতম সমাধান দিয়েছে। উপরে বর্ণিত হাদীসে ও কোরআনের আয়াতে যে দিকদর্শন দেয়া হয়েছে, অবশ্যই তা মুসলিম সমাজকে শাস্তির জীবন যাপনের দিকে এগিয়ে দিয়েছে এবং তাকে স্বার্থপরতা ও আত্মম্তরিতা প্রদর্শনের মনোবৃত্তি থেকে রোধ করেছে। . ইউসুফ (আ.) যে পরিবেশ পরিস্থিতিতে এ কথাগুলো বলেছিলেন তার ছিলো দু'টো দিক । এক. তিনি নবী ছিলেন এবং তখনকার প্রয়োজন সামনে রেখে তিনি যা কিছু বলেছিলেন, আল্লাহ্র নির্দেশেই বলেছিলেন হয়তো তার জন্যে এ কথাগুলো বলার অনুমতি ছিলো । তবুও প্রশ্ব থাকে, ইউসুফ (আ.)-এর অনুসৃত পদ্ধতি আমাদের কাছে কেন তুলে ধরা হলো? এর জবাব হচ্ছে, আল কোরআনের মাধ্যমে উন্মতে মোহাম্মদীর কাছে তুলে ধরার মধ্যে অবশ্যই আল্লাহ রব্বুল আলামীন কিছু হেকমত রেখেছেন; আর সেই হেকমতটা বুঝার জন্যে চেষ্টা না করে যারা ওপরে বর্ণিত আয়াত ও হাদীস তুলে ধরে এর সমাধান দিতে চেষ্টা তারা সঠিকভাবে ইসলামের মূল তাৎপর্য বুঝতে পারেননি এবং অপরকেও কল্যাণের পথের দিকে এগিয়ে দিতে পারেননি। তারা কেতাবপত্রের গন্ডির মধ্যে আবদ্ধ হয়ে থাকার কারণে কোরআন হাদীস সামনে নিয়ে জীবন সমস্যা সমাধান করার জন্যে উপযুক্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। অবশ্যই আমাদের জীবন সমস্যার সমাধানে আল কোরআন ও নবী (স.)-এর হাদীস আমাদের সে পথ দেখিয়েছে এবং সে পথ একটি মাত্র নয়, কখন কোন পথ কোরআন হাদীসের আলোকে অবলম্বন করতে হবে সেটাই হবে ফেকাহ শাস্ত্রের গবেষণার বিষয় ৷ এক্ষেত্রে অন্তরের মধ্যে একটা কথা অত্যন্ত দৃঢ়তার সাথে গ্রহণ করতে হবে, আর তা হচ্ছে, জীবনের সমস্যাগুলো ‘যতো জটিলই হোক না কেন, অবশ্যই ইসলাম তার যথাযথ সমাধান দিয়েছে। কোনো ব্যাপারেই এখানে কোনো শূন্যতা নেই একথা মনে করা হবে। . আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা দুনিয়ার বুকে চালু করা তথা বিশ্ব সম্রাটের আইন তার সাম্াজ্যের সর্বস্তরে চালু করার মাধ্যমে সর্বসাধারণ মানুষের কল্যাণ সাধন করাই ইসলামের উদ্দেশ্য । আর এই উদ্দেশ্য বাস্তবায়িত করার জন্যে আল কোরআন নাযিল হয়েছে এবং হাদীসের শিক্ষার আলোকেই মানুষের জীবনে ইসলামের প্রয়োগ সাধিত হয়েছে। গবেষকদের মতামত থেকে ভিন্ন হবে, কিন্তু আধুনিক এ গবেষণা কোরআন হাদীসের মূল সুর ও ভাবধারার সাথে যদি সংগতিপূর্ণ হয়, তাহলে তার সাথে রক্ষণশীল ফেকাহবিদদের সাথে মতপার্থক্য থাকায় কোনো অসুবিধা নেই । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।