জটিল সমস্যা সমাধানের দায়িত্ব নিজেই নিতে চাইছেন তখন বাদশাহ ভীষণ দুশ্চিন্তা থেকে রেহাই পেয়ে গেলেন বাদশাহর কাছে এটা স্পষ্ট ছিলো যে, উপর্যুপরি সাত বছরের দুর্ভিক্ষের সময়ে মিসরসহ আশপাশের সকল জনপদের সকল মানুষের খাদ্য যোগানোর দায়িত্ব চাওয়া এটা কোনো খেল তামাশা বা ব্যক্তিগত স্বার্থ পূরণের চাহিদার কারণে হয়নি । এ ছিলো এক সুকঠিন দায়িত্বের বোঝা ঘাড়ে তুলে নেয়া এবং এ দায়িত্ব চাইছেন তিনি, যিনি জীবনের সব থেকে কঠিন পরীক্ষায় পাস করেছেন এবং প্রমাণ দিয়েছেন, পার্থিব কোনো লোভ লালসার হাতছানি তাকে নীতিভ্রষ্ট করতে পারবে না। এ সেই জিতেন্্রিয় ও মহান ব্যক্তিতূই তো নিতে চাইছেন এতোবড় বিশাল জনপদকে রেশন সরবরাহের দায়িত্ব । সুতরাং শুধু রাযি হওয়াই নয়, বাদশাহ যেন হাফ ছেড়ে বাঁচলেন। তাই তিনি ইউসুফ (আ.)-এর হাতে শুধু অর্থ-ভান্ডারের দায়িত্বই দিলেন না, বরং বস্তুতপক্ষে তাকে দেশের সকল ক্ষমতা ব্যবহারের দায়িত্ব দিয়ে কার্যত তিনি অবসর গ্রহণ করলেন যেহেতু মানুষের প্রয়োজনসমূহের মধ্যে পেটের জ্বালা নিবারণ করাই হচ্ছে প্রথম প্রয়োজন, আর এ দায়িত্ব যার হাতে থাকে সে মানুষের মনের মধ্যে আসন করে নিতে সক্ষম- এজন্যে বাদশাহর সাথে দেশের আম জনতাও ইউসুফ (আ.)-এর এ দায়িত্ব গ্রহণে সমভাবে খুশী হয়েছিলো । এখানে একটি সন্দেহ সৃষ্টি হয় এ কথায় যে, ইউসুফ (আ.) বলেছিলেন, ‘বানিয়ে দাও আমাকে দেশের সমুদয় অর্থব্যবস্থার ওপর দায়িত্বশীল’- এভাবে দায়িত্ব চাওয়া কি ইসলামী জীবন ব্যবস্থায় নিষিদ্ধ নয়? আসলে ইসলামী শাসন ব্যবস্থায় কোরআন ও হাদীসের আলোকে দু'টি বিষয় নিষিদ্ধ বলে মনে হয়। এক. দায়িত্ব চাওয়া, রসূলুল্লাহ (স.)-এর নিম্নলিখিত হাদীস অনুসারে দায়িত্ব চেয়ে নেয়া নিষিদ্ধ ৷ ‘বোখারীও মুসলিম হাদীস গ্রন্থে উল্লেখিত হয়েছে, রসূলুল্লাহ (স.) এরশাদ করেছেন, ‘আল্লাহর কসম, অবশ্যই আমরা এ কাজের দায়িত্ব এমন কোনো ব্যক্তিকে দেই না- যে তা চায় (অথবা এর জন্যে লালসা পোষণ করে) ৷” দুই. আত্মশুদ্ধির বিষয়, এ ব্যাপারেও আল কোরআনে বলা হয়েছে, ‘তোমরা নিজেদের পবিত্র করেছো বলে দাবী করো না, অর্থাৎ নিজেরাই নিজেদের প্রশংসা করোনা ৷’ ' এ বিষয়ে আমরা এ জওয়াব দিতে চাই না যে, এটা মোহাম্মদ (স.)-এর যামানার হুকুম । পূর্বেকার নবীদের হুকুম ছিলো আলাদা, উন্মতে মোহাম্মদীর জন্যে যে হুকুম প্রযোজ্য তা ইউসুফ (আ.)-এর উম্মতের জন্যে প্রযোজ্য ছিলো না । ইসলাম যেহেতু মানুষের জন্যে, মানুষের কল্যাণের জন্যে, তাই যে ব্যবস্থা মোহাম্মদ (স.)-এর উন্মতের জন্যে ক্ষতিকর তা সর্বকালের সকল উম্মতের জন্যেও ক্ষতিকর, অতএব, সবার জন্যে কল্যাণবাহী হুকুম আহকাম একই হওয়া বাঞ্ছনীয় । যে আকীদা বিশ্বাস মানুষের জীবনের জন্যে স্থায়ী অবদান রাখে তার বাস্তব প্রয়োগ সকল যামানায় একই হতে হবে। এ জন্যে আমরা এ জওয়াব দিয়েও কোনো গা বাচানোর চেষ্টা করবো না; বরং বলবো, অবশ্যই অন্য এমন কোনো কারণ আছে যার জন্যে ইউসুফ (আ.)-এর মুখ দিয়ে একথাটা বেরিয়েছিলো আর তা সঠিক ছিলো বলেই তো আল্লাহ তায়ালা তার সাক্ষ্য দিয়েছেন। আর সে কারণ আরও সুক্ম এবং আমরা সাধারণভাবে যে চিন্তা করতে পারি তার থেকে আরও গভীর ।
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।