যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

অর্থাৎ বাদশাহ তার সাথে আলাপ করে তার সততা ও মর্যাদা যাচাই করে নিলেন। তার সুমহান ব্যক্তিত্ব দেখে তার সততা, সত্যবাদিতা ও তার মর্যাদার কথা যথাযথভাবে বুঝলেন গভীরভাবে অনুভব করলেন যে, এ ব্যক্তি হিব্রু বংশোদ্ভূত দাসত্্‌ মনোবৃত্তিসম্পন্ন কোনো সাধারণ যুবক নয়, এ যুবক অবশ্যই অত্যন্ত উচ্চ মর্যাদাসম্পন্ন কোনো ক্ষমতাবান ব্যক্তি, এ ব্যক্তি কোনো দাগী সন্ত্রাসী কয়েদী নয়; বরং এ অবশ্যই কোনো সৎ ও বিশ্বস্ত যুবক ৷ তাই তার জন্যে ছিলো, এ মর্যাদা আর বাদশাহর কাছে এই নিরবচ্ছিন্ন নিরাপত্তা এবং ভালোবাসা । অতপর, দেখুন ইউসুফ (আ.) কি বললেনঃ তাকে মুক্তি দেয়াতে তিনি ভক্তিতে গদগদ হয়ে ও কৃতজ্ঞতাভরে তেমনি করে ভূলুষ্ঠিত হয়ে সাজদা করেননি যেমন করে আল্লাহদ্রোহী শক্তির সামনে অধীনস্থ তোষামোদকারীরা সাজদাবনত হয়ে শুকরিয়া জানায় । আর একথাও বলেননি; দীর্ঘজীবী হোন হে আমার মুক্তিদাতা মনিব । আমি আপনার অনুগত ও বিনয়াবনত দাস । অথবা বিশ্বস্ত খাদেম যেমন স্বেচ্ছাচারী আল্লাহদ্রোহী শাসকবর্গের কাছে কথা বলে। বাদশাহ যে স্বপ্ন দেখেছিলেন তার ব্যাখ্যা দিতে গিয়ে ইউসুফ (আ.) বলেছিলেন যে, সাত বছর ভালো ফসল হওয়ার পর সাত বছর একেবারেই কোনো ফসল হবে না, যার ফলে যে দুর্ভিক্ষ আসবে তা সামাল দেয়ার যোগ্যতা তিনি রাখেন বলে অনুভব করছিলেন এবং এ জন্য তিনি চাইছিলেন, অর্থ দফতরের দায়িত্ব তাকে দেয়া হোক, তাহলে যে কোনো সমস্যা আসুক না কেন, নগরীর যে কোনো লোকের তুলনায় তিনি অধিক যোগ্যতার সাথে তার সমাধান দিতে পারবেন। তিনি জানান, তিনি আরও বিশ্বাস করেন, অনাগত ভবিষ্যতে যে দুর্ভিক্ষ আসছে উক্ত কঠিন দুঃসময়ে অগণিত প্রাণহানি এবং জানমালের যে ক্ষতির সম্ভাবনা রয়েছে তা রোধ করার জন্যে তীর কাছে এক সুষ্ঠু পরিকল্পনা রয়েছে, যাতে আশা করা যায় জান মাল ও দেশের ক্ষয়ক্ষতি বন্ধ হবে, বন্ধ হবে দুর্ভিক্ষ । এটা কোনো অনুমান নয়, তার নিশ্চিত বিশ্বাস ও যোগ্যতার ভিত্তিতেই এ কথাগুলো তিনি বলছেন। তাই তীর কথাটা কালামে পাকে উদ্ধৃত করতে গিয়ে বলা হয়েছে, ‘সে বললো, আমাকে দেশের অর্থভান্ডার পরিচালনার দায়িত্ব দিন। অর্থাৎ সাত বছর দুর্ভিক্ষের পূর্বে সাত বছর ধরে যে প্রচুর ফসল হবে এই সময়ে খাদ্য খাবার অপচয় না করে সীমিতভাবে মেটানো যায়। এর জন্যে যে জ্ঞান ও কৌশল প্রয়োজন তা অবশ্যই তীর আছে বলে তিনি অনুভব করেন। তার নিশ্চিত বিশ্বাস, তাকে দায়িত্ব দিলে শুধু মিসরেই নয়, সন্নিহিত এলাকার লোকদেরও অবশ্যই আমি সংরক্ষণকারী জ্ঞানবান ৷' ইউসুফ (আ.) তার নিজের জন্যে এ ক্ষমতা চাননি, তিনি দেশের ভবিষ্যৎ চিন্তা করছিলেন। তাঁর জ্ঞান ও যোগ্যতা দেশের কল্যার্ণের জন্যেই তাকে দায়িত্ব চাইতে উদ্বুদ্ধ করছিলো এবং এই জন্যেই অর্ন্ম-ভান্ডারের দায়িত্ব তার হাতে তুলে দেয়ার জন্যে তিনি অনুরোধ করছিলেন। আল্লাহ রব্বুল আলামীন তাকে সময় সুযোগ বুঝে ও স্থান কাল পাত্র ভেদে কথা বলার বুদ্ধি দিয়েছিলেন, যার ফলে তার কথায় সাগ্রহে সাড়া দেয়া হয়েছিলো এবং তার পরামর্শ সংগে সংগে গ্রহণ করা হয়েছিলো বাদশাহ এমন কঠিন স্বপ্ন দেখেছিলেন, যার ব্যাখ্যা ইউসুফ (আ.) ছাড়া আর কেউ বলতে পারেনি এবং যে ব্যাখ্যা তিনি দিয়েছিলেন, বাদশাহর কাছে তা সঠিক মনে হয়েছিলো এবং তিনি বড়ই পেরেশান হয়ে পড়েছিলেন। এমনই এক নাজুক সময়ে সেই ব্যাখ্যাদাতাই যখন এঁ [৯১২ সূরা ইউসুফ (৮৫১) পারা ১৩ মনখিল ৩ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।