যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

"| তখন স্বাভাবিকভাবেই তিনি শয়তানের প্ররোচনায় পড়ে নিজের দোষটা অপরের ঘাড়ে তুলে দিয়ে দোষমুক্ত হতে চেয়েছিলেন, কিন্তু যখন আল্লাহ কর্তৃক পরিস্থিতির ভিন্ন মোড় নিলো, তখন বিবেকের ডাকে সাড়া দিয়ে আবেগতাড়িত ওই মহিলা ইউসুফ (আ.)-এর পবিত্রতা ঘোষণা করলেন এবং যতোটুকু অন্যায় তীর দ্বারা হয়েছে তা স্বীকার করে বাস্তবে কোনো খেয়ানত হতে পারেনি একথা সবাইকে বিশ্বাস করাতে সক্ষম হলেন। এ প্রসংগে ইউসুফ (আ.)-এর পরিচ্ছন্নতা ঘোষণা করতে গিয়ে তার নিজের সত্যনিষ্ঠা ও বাস্তব সততা প্রমাণিত হলো, যদিও নিজেকে তিনি একেবারে দোষমুক্ত বলে দাবী করতে চাননি । কারণ হিসাবে তার মুখ দিয়ে বেরুচ্ছে যে, “মানুষের কু-প্রবৃত্তি অবশ্যই ভীষণভাবে অন্যায় কাজের দিকে প্ররোচনাদানকারী, পারে না শুধু তাকে, যার প্রতি আমার রব রহম করেছেন ৷’ এরপর এমন কিছু কথা তিনি ঘোষণা করলেন যা আল্লাহ তায়ালার ওপর তার দৃঢ় ঈমানের কথা প্রকাশ করে। আর এমনও হতে পারে, তিনি তার অপচেষ্টায় ব্যর্থ হয়ে ও ইউসুফ (আ.)-কে আত্মনিয়ন্্রণ করতে দেখে এবং তাকে মানবীয় দুর্বলতার উর্ধ্বে ওঠতে দেখে ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন। এরপর দীর্ঘ আট-নয় বছর কারাগারে থাকাকালে ইউসুফ (আ.)-এর নবুওতী চরিত্রের যে বহিঃপ্রকাশ ঘটেছিলো, তার সন্ধান পেয়ে ঈমান আনার জন্যে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। ইউসুফ (আ.)-এর শিক্ষার ছোয়াচ অবশ্যই তিনি পেয়েছিলেন, যেমন করে পেয়েছিলো কারাগারের অভ্যন্তরের লোকজন । এ জন্যে আশান্বিত হয়ে তীর মুখ দিয়ে বেরুচ্ছে, ‘নিশ্চয়ই আমার রব অবশ্যই মাফ করনেয়ালা, মেহেরবান ৷” ক্বাজ-মোসাহতেবী হামেশাই নিন্দনীয় বর্তমান এ আলোচনা জানাচ্ছে যে, সর্বশেষ ঘটনা ন্যায়নিষ্ঠ ইউসুফ (আ.)-এর জীবনের ওপর থেকে অতীতের ব্যথা বেদনা সব তুলে নিয়েছিলো এবং ধীরে ধীরে তাকে শান্ত সুন্দর, সম্মানজনক ও ক্ষমতার আসনে অধিষ্ঠিত এক নবজীবনের দিকে এগিয়ে দিয়েছিলো। এ পর্যায়ে এসে নাটকের পট পরিবর্তন হলো এবং ‘বাদশাহ বললেন, নিয়ে এসো তাকে আমার কাছে। আমি তাকে আমার খাস (বিশিষ্ট) সংগী বানিয়ে নেই ৷’ তারপর তার সাথে কথা বলা হলে তিনি বললেন, ঘোষণা দিচ্ছি, আজকে থেকে অবশ্যই তুমি আমাদের এখানে স্থায়ীভাবে এবং মর্যাদার সাথে বসবাস করবে, তুমি থাকবে সম্পূর্ণ নিরাপদ এবং (আমার) পরম বিশ্বস্ত সাথী । সে বললো, আমাকে দেশের অর্থভান্ডারের দায়িত্বশীল বানিয়ে দিন, অবশ্যই আমি হেফাযতকারী, আর এইভাবেই আমি (মহান আল্লাহ) তার জন্যে সারাদেশের ক্ষমতা লাভ করার ব্যবস্থা করে দিয়েছি ..... আর অবশ্যই যারা ঈমানদার ও আল্লাহকে যারা ভয় করে চলে, তাদের জন্যে আখেরাতের পুরস্কারই উত্তম । (আয়াত ৫৬) এ আয়াতে জানা যাচ্ছে যে, বাদশাহর কাছে ইউসুফ (আ.)-এর নির্দোষ হওয়ার কথা সুস্পষ্ট হয়ে গিয়েছিলো এরপর তার স্বপ্নের ব্যাখ্যা দান করায় তার জ্ঞান সম্পর্কেও তিনি ভালোভাবেই জেনে গিয়েছিলেন শুধু তাই নয়, অভিজাত ও বিত্তশালী সমাজের মহিলাদের ডেকে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করার জন্যে আবেদন জানানোতে তার গভীর বুদ্ধি ও প্রজ্ঞা সম্পর্কেও বাদশাহ টের পেয়েছিলেন। সাথে সাথে তিনি ইউসুফ (আ.)-এর মান সম্মান ও আত্মসম্ভুমবোধ সম্পর্কেও ওয়াকেফহাল হয়েছিলেন। অপরদিকে কারাগার থেকে বেরিয়ে আসায় ইউসুফ (আ.) তেমন কোনো উল্লুসিতও হননি বা বাদশাহর সাথে সাক্ষাতের জন্যে তিনি কোনো গৌরবান্বিতও বোধ করেননি। কোন বাদশাহ ছিলেন তিনি? মিসরের বাদশাহই তো! বাদশাহর সামনে এসে যখন তিনি www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।