যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

থাকা জ্ঞানভান্ডারের মধ্য থেকে জ্ঞান, প্রজ্ঞা ও তার রহস্য বুঝার শক্তি, উন্নত মানের কুচি দিয়ে এরপর তাদের মধ্যে অনবদ্য বিশ্বস্ততা, প্রশান্ত এবং নির্লিপ্ত নিশ্চিন্ত আর এইভাবেই প্রকাশিত হয়েছে ইউসুফ (আ.)-এর প্রতিটি কাজ, ব্যবহার ও পদক্ষেপগুলো ৷ এমনকি তার শেষ অবস্থার যে তথ্য জানা যায়, তা ছিলো রবের সাথে তার ঘনিষ্ঠতা ও দুনিয়ার সকল বিরূপ অবস্থা থেকে মুক্তি এবং পৃথিবীতে যতো প্রকার অস্থিরতা থাকতে পারে, তার সব কিছু থেকে তার নাজাতলাভ । তার মুখ দিয়ে বেরুচ্ছে, ‘হে আমার রব, অবশ্যই তুমি আমাকে এক বাদশাহী দিয়েছো এবং আমাকে বিভিন্ন কথার (সর্বাত্মক) ব্যখ্যা জানিয়েছো। সৃষ্টিকর্তা, তুমি আকাশমন্ডলী ও পৃথিবীর মালিক, তুমি আমার অভিভাবক দুনিয়ায় ও আখেরাতে । আমার প্রত্যাবর্তন (ওফাত) মুসলিম হিসাবে মঞ্জুর করো এবং ভালো লোকদের সাথে আমাকে মিলিয়ে দাও ৷’ ইউসুফ (আ.)-এর এই কাহিনীর পরিসমাপ্তিতে যে মন্তব্য করা হয়েছে এবং এ কাহিনীকে কেন্দ্ৰ করে সমগ্র সূরার মধ্যে যে আলোচনা এসেছে, সে বিষয়ে সংক্ষেপে সূরাটির শুরুতেও আলোচনা করা হয়েছে এবং ওই বিষয়ে প্রসংগ অনুসারে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ । এ কাহিনী বর্ণনায় আমরা শুধু চেয়েছিলাম আল্লাহর নবী ইউসুফ (আ.)-এর ব্যক্তিত্বের বাহ্যিক মৌলিক দিকগুলো নিয়ে আলোচনা করতে ৷ এর দ্বারা আমরা আশা করেছিলাম ওই মহান ব্যক্তিত্বের জীবনের পূর্ণাংগ দিকগুলো ফুটে ওঠবে ৷ যেহেতু তাঁর জীবনের এতোগুলো দিক একত্রে তার ওই বাহ্যিক চরিত্রের মধ্যে ফুটে ওঠেছে, যেণ্তুলো একজন পূর্ণাংগ মানুষের গুণাবলী হিসাবে যথেষ্ট এবং এসব গুণাবলী দ্বারা মানুষকে গড়ে তোলাই হচ্ছে আল কোরআনের পদ্ধতি এখন আমরা আল কোরআনের বর্ণিত তথ্যগুলোর ওপর বিস্তারিত আলোচনা করতে চাই ।

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।