কোনো বিপদ আপদ থেকে রক্ষা করতে চেয়েছেন। চেয়েছেন যেন তার এ প্রিয় বান্দা শক্তিশালী কোনো শাসকগোষ্ঠীর কাছে নিজেকে কোনো অবস্থাতেই তুচ্ছ জ্ঞান না করে এবং আল্লাহর শক্তি-ক্ষমতার সামনেও যেন সে অন্য শক্তি ক্ষমতাকে তুচ্ছ জ্ঞান করে। জীবনের লক্ষ্য উদ্দেশ্য প্রতিষ্ঠিত করার জন্যে ইউসুফ (আ.)-এর এই বাহ্যিক কার্যাবলী ও সুস্পষ্ট ব্যবহার সবার কাছে অত্যন্ত উজ্জ্বল হয়ে ফুটে ওঠেছিলো। যার জন্যে এই সময়েই কারাগারের মধ্যে বাদশাহের লোক এসে তাকে জানাল, বাদাশাহ তার সাথে দেখা করতে চান। .. কাজেই ইউসুফ (আ.) তীকে আহ্বানের ব্যাপারটা মোটেই হালকা করে দেখলেন না, কারাগার থেকে বেরোনোর জন্যেও তিনি কোনো অস্থিরতা প্রদর্শন করলেন না । যে কারাগারে তাকে যুলুম করে পাঠানো হয়েছিলো, সেখান থেকে খোদ বাদশাহর আমন্ত্রণে যাওয়ার সময়ে মানসিক কিছু চাঞ্চল্য আসাটা স্বাভাবিক ছিলো, কিন্তু না, তার মধ্যে কোনো প্রকার ভাবান্তর দেখা যায়নি । এই সংকটপূৰ্ণ অবস্থান ত্যাগ করতে পারার জন্যে কোনো আনন্দের ভাবও তার মধ্যে পরিলক্ষিত হয়নি৷ দীর্ঘ প্রায় নয় বছর ধরে কারাগারে থাকার পর মুক্তির সামান্যতম আভাসে মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই কিছু পরিবর্তন দেখা যায়, ন্যায়নিষ্ঠ ও পরম সত্যবাদী ইউসুফ (আ.)-এর অন্তরের গভীরে আনন্দের কোনো ছোয়া লাগেনি- একথা বলা মশকিল; কিন্তু বাইরে এর কোনো লক্ষণই প্রকাশ পায়নি। সত্য সত্যই যখন মুক্তির সে দিনটি এলো তখন ইউসুফ (আ.)-এর মধ্যে কিছু আশার সঞ্চার হয়েছিলো) বটে তবে বাইরে তীর (অন্তরের মধ্যে প্রবহমান উচ্্বাসের) কোনো প্রকাশ ঘটেনি । এটাই ছিলো ঈমান এবং ঈমানের অবদান, যা মানুষকে একমাত্র আল্লাহ পরওয়ারদেগারের কাছেই আশা করতে শেখায় এবং একমাত্র তার ওপরই নির্ভরশীল বানায় । ইউসুফ (আ.) জানতেন, আল্লাহর মেহেরবানীতে সুনির্দিষ্ট সময়েই মুক্তি আসবে, এ জন্যে সে মহামূল্যবান মুহূর্তের জন্যে প্রশান্ত মনে তিনি অপেক্ষা করছিলেন। তিনি নিশ্চিত ছিলেন, অবশ্যই আসবে সে শুভদিন; তবে কখন কিভাবে সে শুভ সময়ের আগমন ঘটবে পরম পুলকিত মান তা প্রত্যক্ষ করার জন্যে তিনি দিন গুনে চলেছিলেন। তার মধ্যে ছিলো সেই অবিচলতা, সেই নিশ্চিন্ততা, সেই একই তৃ্তি, যা তার মরহুম দাদাজান ইবরাহীম (আ.)-এর মধ্যে ছিলো, যা প্রকাশ পেয়েছিলো সেই আনন্দঘন মুহূর্তে যখন অতীব আনন্দের সাথে ইবরাহীম (আ.) তার মালিককে মিনতিভরে বলছিলেন, হে আমার রব, ‘দেখিয়ে দাও না আমাকে হে পরওয়ারদেগার তোমার সেই মহা ক্ষমতা, যার বলে তুমি মৃতকে যিন্দা করো, তিনি তাঁর মালিকের কাছে নিবেদন করছিলেন, অথচ তীর মালিক তো তার সব কথা এবং সব ইচ্ছাই জানতেন, জানতেন তার অন্তরের গোপনে রক্ষিত গভীর বিশ্বাসের কথা । তবুও জিজ্ঞেস করছেন, ‘তুমি কি (আমার এই ক্ষমতা) বিশ্বাস করো না ।' একথা ইবরাহীম (আ.) বলছেন এবং যখন তিনি কথাগুলো বলছেন তখন তীর রব ভালো করেই জানেন তিনি কি কথাটা বলছেন এবং একথার মধ্যে কি রহস্য লুকিয়ে আছে। তাই তিনি ইবরাহীম (আ.)-এর একথাটা উদ্ধৃত করতে গিয়ে বলছেন, ‘অবশ্যই (আমি বিশ্বাস করি), কিন্তু তবুও আমার রব (আমি দেখতে চাই), যাতে আমার মনটা প্রশান্ত হয় ।' এ হচ্ছে সেই নিশ্চিন্ততা যা বিপদ আপদরূপী পরীক্ষার মধ্যদিয়ে যে কোনো হৃদয়ে আসতে পারে, পরিষ্কার পরিছন্ন হৃদয়ে আল্লাহর ইচ্ছায় এবং তীরই ট্রেনিং দেয়ার কারণে এই নিশ্চিন্ততা ও নির্লিপ্ততা আসে; তিনিই তীর নেক বান্দাদেরকে এমনি করে সাহায্য করেন। তার শক্তি-ক্ষমতার www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।