সূরার ১৩তম পারাভ্তক্ত অংশের সংশক্ষিপ্ট আলোচনা (আলোচ্য) এই খন্ডে রসূলুল্লাহ (স.)-এর মক্কী যিন্দেগীতে অবতীর্ণ সূরা ইউসুফের অবশিষ্ট অংশ এবং সূরা রাদ ও সূরা ইবরাহীম সম্পর্কে আলোচনা এসেছে। এ খন্ডে মক্কী সূরাসমূহের সকল বৈশিষ্ট্য উপস্থিত রয়েছে (১) সূরা রা'দ ও সূরা ইবরাহীমের পরিচয় ইনশাআল্লাহ আমরা উপযুক্ত স্থানেই পেশ করবো। এখানে সূরা ইউসুফের অবশিষ্ট অংশের ব্যাপারে আমাদের আবেদন থাকবে যেন আলোচ্য বিষয়টাকে পূর্ব অধ্যায়ের সাথে মিলিয়ে পড়া হয়। এজন্যে আমরা আশা করবো, পাঠক পাঠিকারা এ অংশ পড়ার আগে এর যোগসূত্রটা সঠিকভাবে অনুধাবন করার জন্যে পূর্ববর্তী সূরাটা একটু পড়ে নেবেন। এ খন্ডের মধ্যে আসুন আমরা ইউসুফ (আ.)-এর কাহিনীর অবশিষ্ট অংশের ওপর আলোকপাত করি। এখানে দেখা যায়, ওই ঘটনার পর্যালোচনা করতে সরাসরি কিছু কথা পেশ করা হয়েছে। আর এমনি করে এ সূরায় বর্ণিত এক মহান ব্যক্তিত্বের জীবনের মৌলিক এবং সম্পূর্ণ একটি দিক সামনে আসছে। আর এই আলোচনা করতে গিয়ে দেখা যাচ্ছে, আল্লাহ রব্বুল আলামীন ইউসুফ (আ.)-কে সাধারণভাবে সাহায্য করার উদ্দেশ্যে এবং ভার মিশনকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে গোটা কাহিনীর অবতারণা করেছেন। সূরাটির শুরুতেই যে বর্ণনা এসেছে তাতে ইউসুফ (আ.)-এর জীবনে কি ঘটবে, তার পূর্বাভাস দিতে ণিয়ে বলা হয়েছে, তার মিশন সফল করার জন্যে আল্লাহর ইচ্ছাতেই ওই ঘটনা সংঘটিত হবে। বর্তমান পর্যায়ের আলোচনায় আমরা নতুন কিছু দৃষ্টি আকর্ষণী ঘটনা দেখতে পাবো, যার মাধ্যমে তার উন্নত মানের চরিত্র ফুটে ওঠবে ৷ মানুষ হিসাবে প্রত্যেক মানুষেরই প্রাকৃতিক প্রয়োজন থাকে । সে প্রয়োজন পূরণের জন্যে প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে এক উদগ্র বাসনা, কিন্তু তার মধ্যে খেলাফতের দায়িত্ব পালনের অনুভূতি যখন তীব্রতর হয় তখন সে নিজের ওই স্বাভাবিক বাসনাকে নিয়ন্ত্রণ করে। আলোচ্য সূরার বর্ণনার মধ্যে ইউসুফ (আ.)-এর ব্যক্তিত্বে ওই বিশেষ দিকটা ফুটে ওঠেছে। এ সূরাটিতে আমরা দেখতে পাচ্ছি, দিনে দিনে ইউসুফ (আ.) বেড়ে ওঠছেন আর বিভিন্ন ঘটনাবলীর মাধ্যমে তীর চরিত্রের বৈশিষ্টগুলোও ধীরে ধীরে ফুটে ওঠছে। যেসব বিপদ আপদ উপর্যুপরি তার ওপর এসেছে তাতে পরিষ্কার বুঝা যাচ্ছে যে, সেগুলোর মাধ্যমে আল্লাহ তায়ালা তার এই নেক বান্দাকে (তীর ওপর অর্পিত গুরুত্ব পালনের লক্ষ্যে) ট্রেনিং দিয়েছেন, এ সবের দ্বারা তিনি চেয়েছেন পৃথিবীর বুকে ইউসুফ (আ.)-কে ক্ষমতাসীন বানাতে, যেন ক্ষমতাবলে তিনি দ্বীনের দাওয়াত প্রভাবপূর্ণভাবে মানুষের কাছে পৌছে দেন। আল্লাহ তায়ালা আরও চেয়েছেন মধ্যপ্রাচ্যের এই কেন্দুবিন্দুতে তার [ইউসুফ (আ.)-এর! ক্ষমতা প্রতিষ্ঠিত হোক এবং রাজ্যের সকল কাজে তিনি প্রভাবপূর্ণভাবে হস্তক্ষেপ করুন। এই অধ্যায়ের প্রথম উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আল্লাহর সাহায্যক্রমে নিজেকে নিয়ন্ত্রিত রাখা, প্রশান্ত বদনে তার দিকে ঝুঁকে থাকা ৷ আল্লাহ তায়ালা চেয়েছেন। তার এই নেক বান্দা তীর কাছে বিশ্বস্ত থাকুক, পরিপূর্ণভাবে তার অনুগত থাকুক, তার জন্যে সামগ্রিকভাবে নিবেদিত থাকুক এবং পৃথিবীর যে কোনো মূল্যবোধ থেকে সে বে-পরওয়া থাকুক । আল্লাহ রব্বুল আলামীন তীকে যে (১) সপ্তম খন্ডের মধ্যে সূরায়ে আনয়াম-এর ভূমিকা দ্রষ্টব্য আরও দেখুন সূরায়ে ইউনুস-এর ভূমিকা (১১তম খন্ডে) এবং (১২তম খন্ডে) সূরায়ে হুদ-এর ভূমিকা ।
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।