তারা বললো, ‘হাশা লিল্লাহ্’, ইউসুফের মধ্যে আমরা খারাপ কিছু জানি না!” বস্তুত এটা এমন ধ্রুব সত্য, যা অস্বীকার করা সম্ভব নয়। যদিও তারা তেমন সত্যনিষ্ঠ মহিলা ছিলো না, কিন্তু ইউসুফের সততা নিয়ে বিতর্কের কোনোই অবকাশ ছিলোনা । এ পর্যায়ে ইউসুফের প্রেমিকা এগিয়ে এলো । সে তার ব্যাপারে আগেই হতাশ হয়ে গিয়েছিলো, কিন্তু তার সাথে সম্পর্কচ্ছেদ করতে পারছিলো না । তাই সে সত্য কথা স্বীকার করতে এগিয়ে এলো । ‘আধীযের স্ত্রী বললো, এখন সত্য প্রকাশিত হয়ে গেছে। আমিই তাকে ফুসলিয়েছি এবং সে সত্যবাদী !'.... (আয়াত ৫১) পরবর্তী আয়াত থেকে জানা যায়, এ মহিলা এত দীর্ঘকাল পরেও হযরত ইউসুফের প্রকৃত মর্যাদা উপলব্ধি করতে ব্যর্থ হয়নি। এও বুঝা যায়, এ মহিলার মনে ইসলামী আকীদা বিশ্বাসের অনুপ্রবেশ ঘটেছে এবং সে ঈমান এনেছে। এর কারণ এই যে, সে যেন জানে, আমি গোপনে তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি এবং আল্লাহ বিশ্বাসঘাতকদের ভালোবাসেন না । (আয়াত ৫২) এই স্বীকারোক্তি তার অন্তরের গভীর ভাবাবেগকে প্রতিফলিত করে। . বস্তুত এই দুটি আয়াতে এ. মহিলার পক্ষ থেকে হযরত ইউসুফের সততার পক্ষে সুদৃঢ় ও পরিপূর্ণ সাক্ষ্য দেয়া হয়েছে। রাজা ও জনতার সামনে তার এই সুস্পষ্ট স্বীকৃতির পেছনে কি শুধুই সত্যের উদ্দীপনা সক্রিয় ছিলো, না অন্য কিছুওঃ আয়াতে আরো একটা বিষয়ের উল্লেখ রয়েছে যা তাকে এই সরল স্বীকারোক্তিতে উদ্বুদ্ধ করেছিলো। সেটি হলো, এই প্রত্যাশা, যে মর্দে মোমেন তার শারীরিক উস্কানিতেও কিছুমাত্র বিচলিত হয়নি, সে যেন তাকে এ জন্যে শ্রদ্ধা করে যে সে ঈমান এনেছে, সত্য কথা বলেছে এবং তার অনুপস্থিতিতেও তার প্রতি বিশ্বস্ত থেকেছে। ‘এটা এজন্য যেন সে জানে যে, তার অনুপস্থিতিতে আমি তার প্রতি বিশ্বাসঘাতকতা করিনি ।' অতপর সে সততার প্রতি তার প্রত্যাবর্তন আরো স্পষ্ট করে তুলে ধরার জন্যে বললো, . “আল্লাহ বিশ্বাসঘাতকদের ভালোবাসেন না৷ অতপর এই পবিত্র মনোভাব ব্যক্ত করতে সে আরো এক ধাপ এগিয়ে যায় এবং বলে, আমি নিজের প্রবৃত্তিকে নির্দোষ বলি না প্রভৃত্তি সর্বক্ষণ খারাপ কাজের প্ররোচনা দেয়। (আয়াত ৫৩) বস্তুত এ এক প্রেমময়ী মহিলা ছিলো । যে পুরুষটিকে সে ভালোবেসেছিলো তাকে সে তখনো মহৎ জেনেছে যখন সে জাহেলিয়াতে লিপ্ত ছিলো, আর আজ মুসলমান হয়েও তাকে মহৎ জানে। কেননা সে আজও তার সাথে সম্পর্ক বহাল রাখতে চায় অথবা অন্তত তাকে খুশী দেখতে চায় । এভাবে এ কাহিনীর মানবীয় উপাদানটা স্পষ্ট হয়ে ধরা দেয়। এ কাহিনী শৈল্পিক চেতনা নিয়ে বর্ণিত হয়নি, শুধু শিক্ষা ও উপদেশ গ্রহণের উদ্দেশ্যেই বর্ণিত হয়েছে। আকীদা বিশ্বাস ও দাওয়াতের উদ্দেশ্যে এটা বর্ণিত হয়েছে। এ কাহিনীতে যা কিছু শৈল্পিক সুষমা আছে, তা আবেগ উদ্দীপনা সৃষ্টির মহৎ লক্ষ্যেই নিবেদিত । এটা একটা পরিপূর্ণ কাহিনী, যার ভেতরে সব ধরনের প্রেরণাদায়ক বাণী ও বাস্তবধর্মী শিক্ষার সমাবেশ ঘটেছে। এ পর্যন্ত এসে হযরত ইউসুফের কারাবাস ও মিথ্যা অপবাদের ঘটনার সমাপ্তি ঘটলো । এরপর শুরু হয় হযরত ইউসুফের জীবনের সুখ ও প্রাচূর্যের যুগ । এখানে তার পরীক্ষা হয়েছে। দুঃখ দিয়ে নয় সুখ দিয়ে। যেলান্স ১১তম ১০ Www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।