যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

কোনো প্রশাসনিক কর্মকর্তাও হতে পারে, যাকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছিলো আমরা দেখতে পাই, দীর্ঘ কারাবাস সত্তেও ইউসুফ (আ.) জেল থেকে মুক্তিলাভে তাড়াহুড়ো করেন না । তিনি আগে গুরুত্ব দেন তার বিষয়টার তদন্তকে এবং নিজের নির্দোষ প্রমাণিত হওয়াকে । তার মহান প্রতিপালক আল্লাহ্‌ স্বয়ং তাকে মার্জিত ও আত্মমর্যাদাপূর্ণ আচরণ শিক্ষা দিয়েছেন। তাই তিনি ধীর স্থির ও শান্ত থাকেন সর্বাবস্থায় । কখনো তাড়াহুড়ো করেন না। হযরত ইউসুফের দুটো ভূমিকায় বিরাট ব্যবধান দেখতে পাওয়া যায় এবং এতে আল্লাহর শিক্ষার প্রভাব পরিলক্ষিত হয়। একটা ভূমিকায় তিনি মুক্তি পেতে যাচ্ছে এমন এক কারাবন্দীকে রাজার কাছে তার বিষয়ে আলোচনা করতে বলেন । অপর ভূমিকায় তিনি রাজদূতকে ফেরত পাঠান এবং জেল থেকে বেরিয়ে আসতে অস্বীকার করেন এই বলে, ‘তোমার মনিবের কাছে ফিরে যাও এবং জিজ্ঞেস করো হাত কেটে ফেলা মহিলাদের সম্পর্কে ৷ ’ রাজা তাকে ডেকে পাঠানোর যে আদেশ দেন, ইউসুফ তা প্রত্যাখ্যান করেন, যাতে তিনি তার বিষয়টা তদন্ত করে দেখেন এবং যে মহিলারা হাত কেটে ফেলেছিলো, তাদের অবস্থাটাও জানতে পারেন। তার বিরুদ্ধে পরিচালিত ওই ষড়যন্ত্রের তদন্ত হোক এই শর্তে তিনি জেল থেকে বেরুতে রাযি হন, যাতে এ এই তদন্ত তিনি জেলে থাকা অবস্থায়ই তার কোনো তদবীর বা হস্তক্ষেপ ছাড়াই সম্পন্ন হয়। কেননা তিনি নিজের নির্দোষিতা সম্পর্কে নিশ্চিত ছিলেন এবং বিশ্বাস করতেন, সত্যকে বেশী দিন ধামা চাপা দিয়ে রাখা যায় না। হযরত ইউসুফ যে ‘রব’ (প্রভু) শব্দটি ব্যবহার করেছেন, কোরআন তা তার সঠিক অর্থেই উদ্ধৃত করেছে। আসল রবের ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য, আর রাজার ক্ষেত্রেও । রাজা দূতের প্রভু । কেননা রাজা হুকুমদাতা এবং সে তার হুকুমের অনুগত । আর আল্লাহ হচ্ছেন ইউসুফের প্রভু । কেননা তিনি ইউসুফের হুকুমদাতা মনিব এবং ইউসুফ তার অনুগত । রাজদূত ফিরে গেলো, রাজাকে সব কথা জানালো এবং রাজা মহিলাদের ডেকে কৈফিয়ত তলব করলেন । এই কথাগুলো উহ্য রাখা হয়েছে, যা পরবর্তী আয়াত থেকে জানা যাবে। ‘রাজা বললো, তোমরা যে ইউসুফকে ফুসলিয়েছিলে, সে সম্পর্কে তোমাদের বক্তব্য কী?’ ‘খাতবুন’ যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে বলা হয়। এ বক্তব্য থেকে মনে হয়, রাজা আগেই তদন্ত অনুষ্ঠিত করেছেন এবং মহিলাদের মুখোমুখি হবার আগেই তাদের বিষয়টা আগাগোড়া জেনে নিয়েছেন। এ ধরনের পরিস্থিতিতে সাধারণত এ রকমই ঘটে থাকে। রাজা কোনো বিষয়ে বিচার অনুষ্ঠানের আগেই সে সম্পর্কে তদন্ত করে সুস্পষ্ট সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে নেন। তিনি আসল দোষী কে তা জেনে নিয়েই তাদের মুখোমুখি হন। ‘তোমরা যে ইউসুফকে ফুসলিয়েছিলে, সে সম্পর্কে তোমাদের বক্তব্য কী?’ এ থেকে আমরা প্রধানমন্ত্রীর গৃহে অনুষ্ঠিত সম্বর্ধনা সভায় কী কী ঘটেছিলো, তার কিছু কিছু আভাস পাই । সেখানে যে মহিলারা ইউসুফের ওপর কতো চাপ সৃষ্টি করেছিলো এবং কতো প্ররোচনা দিয়েছিলো- তা আমরা জানতে পারি- যদিও তা ইতিহাসের অতি প্রাচীনকালের একটা ঘটনা । বস্তুত নতুন বা প্রাচীন যাই হোক, জাহেলিয়াতের চরিত্র চিরকাল একই ৷ যেখানেই প্রাচূর্য, লাম্পট্য বিরাজ করবেই । | রাজার উপস্থিতিতে অভিযোগের ব্যাপারে যখন জিজ্ঞাসাবাদ করা হলো, তখন সেখানে অস্বীকার করার কোনো উপায় যে ছিলো না, তা সুস্পষ্ট । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।