যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

সে রাজার কথিত স্বপ্নের বিবরণ হু-বহু উদ্ধৃত করলো কেননা সে তার ব্যাখ্যা চায় ও রহস্য জানতে চায়। সে যথাযথভাবে এ বিবরণ উদ্ধৃত করে, যাতে সে তার ব্যাখ্যা নিয়ে আসতে পারে। কিন্তু ইউসুফের বক্তব্য সরাসরি ব্যাখ্যা নয় এবং শুধু ব্যাখ্যাও নয়। এতে ব্যাখ্যার সাথে সাথে ' এর ফলাফলের মোকাবেলা করার ব্যাপারে পরামর্শও রয়েছে। এভাবে এটা অধিকতর পূর্ণাংগ বক্তব্যে পরিণত হয়েছে। ‘ইউসুফ বললো, তোমরা একাক্রিমে সাত বছর ফসল ফলাবে ৷’ (আয়াত ৪৭) এ ছিলো সাতটা স্বর্ণপ্রসূ বছর, যার প্রতীক ছিলো সাতটা মোটা গাভী । ‘তোমরা যা ফসল কাটবে তা তার শীষেই রেখে দিও ৷’ কেননা এতে তা পরিবেশগত ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে। ‘কেবল নিজেদের খাওয়ার জন্যে কিছু বাদে !' অর্থাৎ যা খাওয়ার জন্যে প্রয়োজন হবে তা শীষ থেকে ছাড়িয়ে নিও । আর বাদবাকী ফসল পরবর্তী দুর্ভিক্ষের বছরগুলোর জন্যে সংরক্ষণ করো, যার প্রতীক ছিলো স্বপ্নে দেখা জীর্ণ শীর্ণ সাতটা গাভী । ‘এরপর সাতটা কঠিন বছর আসবে ৷’ (আয়াত ৪৮) অর্থাৎ তখন ফসল জন্মাবে না৷ ‘তোমাদের সঞ্চিত খাদ্য ওই সাত বছরে নিশেষ হয়ে যাবে।' অর্থাৎ অজন্মা, দুর্ভিক্ষ ক্ষুধার তীব্রতায় সব সঞ্চিত খাদ্য ফুরিয়ে যাবে। ‘কেবল তোমাদের সঞ্চিত সামান্য কিছু খাদ্য বাদে ৷’ অর্থাৎ যা সযত্বে রক্ষা করবে তাই বেচে যাবে। ‘এরপর আবার একটা প্রাচূর্যের বছর আসবে ৷’ (আয়াত ৪৯) অর্থাৎ এই দুর্ভিক্ষের সাত বছর কেটে যাবে, যা তোমাদের সঞ্চিত খাদ্যের ভিত্তিতে চলবে ৷ | অতপর একটা প্রাচূর্যের বছর আসবে। এ সময় মানুষকে পানি ও ফসল দিয়ে সাহায্য করা হবে এবং তারা নানা ফলের নির্যাস বের করবে !’ যয়তুন, আংগুর ইত্যাদি জন্মাবে ও তার নির্যাস বের করা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি, শেষের প্রাচূর্যের বছরটি সম্পর্কে রাজার স্বপ্নে কোনো আভাস নেই । সুতরাং এ বছর সম্পর্কে সুসংবাদ দান আল্লাহর পক্ষ থেকে হযরত ইউসুফকে শেখানো ; ‘ইলমে লাদুন্নী’ তথা বিশেষ জ্ঞানের ফসল । এ সুসংবাদ রাজার সুরা সরবরাহকারী রাজা ও | জনগণকে জানালো । দুর্ভিক্ষ ও ক্ষুধার শেষে আল্লাহ একটা সুখময় বছর উপহার দেবেন। | ইভসুফ (আ.-)-একর কারামুক্তি | এখানেও কিছু দৃশ্য উহ্য রাখা হয়েছে। সুরা সরবরাহকারী এসে স্বপ্নের তাবীর বর্ণনা করলো, তাবীরদাতা ইউসুফ সম্পর্কে এবং তার জেল খাটার কারণ ও বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা করলো, এ সবই উত্য রাখা হয়েছে শুধু উল্লেখ করা হয়েছে, এর ফলে রাজার মনে ইউসুফকে দেখার আগ্রহ সৃষ্টির বিষয়টি ৷ ‘রাজা বললো, ইউসুফকে আমার কাছে নিয়ে এসো ৷’ (আয়াত-৫০) এবার পুনরায় রাজার আদেশ বাস্তবায়নের বিষয়টি উহ্য রাখা হয়, কিন্তু আমরা দেখতে পাই, ইউসুফ রাজার দূতকে ফেরত পাঠালেন । এই দৃত কে ছিলো তা আমরা জানি না, সে ওই সুরা সরবরাহকারীও হতে পারে, যাকে রাজার স্বপ্নের তাবীর জানতে পাঠানো হয়েছিলো, আবার অন্য www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।