যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

এটাই ছিলো আল্লাহর ইচ্ছা । আর এটা ছিলো তার প্রতি আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মান ও মর্যাদার আলামত । বস্তুত আল্লাহর নিষ্ঠাবান বান্দাদের কর্তব্য, তারা যেন তাদের প্রতিটি কাজে ও পদক্ষেপে একমাত্র আল্লাহর ওপর নির্ভর করেন এবং তার সাহায্য চান, কিন্তু মানবিক দুর্বলতাবশত যারা এটা করতে ব্যর্থ হন, আল্লাহ তাদের এটা করতে বাধ্য করেন, যাতে পরে বুঝে শুনে স্বেচ্ছায়, সানন্দে ও স্বতস্কর্তভাবে এরূপ করতে সম্মত হয়ে যান । এতে করে তাদের ওপর আল্লাহর অনুগ্রহ পূর্ণতা প্রাপ্ত হয়। এক্ষণে আমরা রাজসভায় হাযির হয়েছি। রাজা একটা উদ্বেগজনক স্বপ্ন দেখেছেন। সভাসদ জ্যোতিষী ও ভবিষ্যদ্বক্তাদের কাছ থেকে স্বপ্নের তাবীর চাইলেন। ‘রাজা বললো, আমি স্বপন দেখেছি সাতটা চিকন গাভী সাতটা মোটা গাভীকে খেয়ে ফেললো ৷" (আয়াত ৪৩-৪৪) রাজা তার স্বপ্নের তাবীর জানতে চাইলেন, কিন্তু উপস্থিত সভাসদ ও জ্যোতিষীরা তার তাবীর বলতে পারলো না। এমনও হতে পারে যে, তারা এ স্বপ্নের ফল খারাপ বুঝতে পেরে বলতে চায়নি । কারণ রাজ-সভাসদদের এটাই চিরাচরিত নিয়ম, রাজা যাতে আনন্দিত হয় তারা সেটাই শুধু প্রকাশ করে আর যাতে বি্ব্রিত হয় সেটা গোপন করে এবং কথার মোড় ঘুরিয়ে দেয়। তারা বললো, এ একটা জগাখিচুড়ি স্বপ্ন । এটা কোনো পূর্ণাংগ স্বপ্ন নয় যার ব্যাখ্যা করা সম্ভব । ‘আমরা স্বপ্নের তাবীরে বিশেষজ্ঞ নই,’ অর্থাৎ কোনো জগাখিচুড়ি স্বপ্নের তাবীর বলতে পারিনে। কেননা এর কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা থাকে না। | আমরা এ পর্যন্ত মোট তিনটে বিবরণ দেখলাম । হযরত ইউসুফের স্বপন, কারাবন্দীদ্বয়ের স্বপ্ন এবং রাজার স্বপ্ন । প্রতিবার এসব স্বপ্নের ব্যাখ্যা চাওয়া এবং এর প্রতি গুরুত্‌ আরোপ থেকে সেকালের মিসর ও তার পার্শ্ববর্তী দেশগুলোর পরিবেশ কেমন ছিলো আমরা তা বুঝতে পারি। স্বপ্নের তাবীরের যে বিশেষ জ্ঞান হযরত ইউসুফকে দেয়া হয়েছিলো, তা ওই যুগের প্রচলিত রীতির সাথে সংগতিপূর্ণ ছিলো । নবীদের প্রত্যেক মোজেযাই থাকে এরূপ, কিন্তু এটা হযরত ইউসুফের মোজেযা ছিলো কিনা, সেটা ভিন্ন প্রসংগ ৷ এখানে এ ব্যাপারে বিস্তারিত আলোচনার সুযোগ নেই । আপাতত আমরা রাজার স্বপ্ন সংক্রান্ত আলোচনা শেষ করতে চাই । এ পর্যায়ে হযরত ইউসুফের কারাসংগীদ্বয়ের মধ্য থেকে যে জন মুক্তি, পেয়েছিলো তার কথা আসছে । শয়তান তাকে হযরত ইউসুফের বিষয়ে আলোচনা করার কথা ভুলিয়ে দিয়েছিলো । সে সহসা একদিন হযরত ইউসুফের কথা মনে করলো । হযরত ইউসুফ তাদের দু'জনের স্বপ্নের তাবীর বলেছিলেন এবং তা সত্য হয়ে ফলেছিলো। ‘দু'জনের মধ্য হতে যে জন মুক্তি পেয়েছিলো এবং দীর্ঘ দিন পর তার মনে পড়লো, সে বললো, আমি এ স্বপ্নের তাবীর তোমাদের জানিয়ে দেবো । আমাকে পাঠাও ৷’ (আয়াত ৪৫) এখানে আবার কাহিনীর ছেদ পড়ে । তাকে জেলখানায় ইউসুফের কাছে পাঠানো হয় এবং সে গিয়ে জিজ্ঞেস করে- ‘হে মহা সত্যবাদী ইউসুফ, আমাদের এ স্বপ্নের তাবীর বলে দাও যে, সাতটা চিকন গাভী ৷" (আয়াত ৪৬) রাজার সুরা সরবরাহকারী ইউসুফকে ‘মহা সত্যবাদী' আখ্যায়িত করলো । ইতিপূর্বে তার সম্পর্কে তার যে অভিজ্ঞতা অর্জিত হয়েছিলো, সেটাই তাকে এরূপ উপাধি দিতে উদ্বুদ্ধ করেছে।

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।