যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

A পক্গাফসীকর কী যিল্দান্সিল ক্কোর আন - আর তাগ্ডত তথা বাতিল শক্তি তখনই প্রতিষ্ঠিত হয়, যখন ইসলাম ও ইসলামী আকীদা বিশ্বাস মানুষের মন থেকে অন্তর্হিত হয়ে যায়। মানুষের বিশ্বাসে যদি এটা প্রতিষ্ঠিত থাকে যে, আল্লাহ ছাড়া আর কারো কোনো হুকুম দেয়ার অধিকার নেই, তা হলে বাতিল ও খোদাদ্রোহী শক্তি পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করতে পারে না। কারণ এবাদাত আল্লাহ ছাড়া আর কারো হতে পারেনা । আর হুকুমের আনুগত্যই হলো এবাদাত । এটাই এবাদাতের প্রকৃত মর্মার্থ । এ পর্যন্ত পৌছেই ইউসুফ (আ.) তার ভাষণ সমাপ্ত করেন। এরপর তিনি তার সাথীদ্বয়কে স্বপ্নের তাবীর জানিয়ে দেন এবং এর মাধ্যমে তার ওপর আস্থা আরো বাড়িয়ে দেন, ‘হে আমার কারাসংগীদ্বয়, .............- ' (আয়াত ৪১) ব্ব্রিতকর পরিস্থিতি এড়ানোর জন্যে তিনি সুসংবাদ ও দুঃসংবাদের মালিককে চিহ্নিত না করে কেবল ‘তোমাদের একজন' বলেছেন। তবে তিনি এ তাবীর সুনিশ্চিত বলে জোর দেন, ‘যে দু'টো বিষয় তোমরা জানতে চেয়েছিলে, তার নিষ্পত্তি হয়ে গেছে।' অর্থাৎ আল্লাহ যেভাবে ফয়সালা করেছেন সেভাবেই তা ঘটবে । নিরপরাধ কয়েদীকে ইউসুফ রাজার কাছে তার ব্যাপারে তদন্ত অনুষ্ঠানের অনুরোধ পৌছে দিতে বললেন । কেননা রাজার কাছে কেউ ইউসুফ ও প্রধানমন্ত্রীর স্ত্রীর ঘটনাটা সম্পূর্ণ উল্টোভাবে ব্যক্ত করেছিলো । আর রাজা কোনো তদন্ত বা অনুসন্ধান না চালিয়েই তাকে জেলে পাঠিয়ে দিয়েছিলেন। ‘যে কয়েদী সম্পর্কে ইউসুফ জানতো যে, সে মুক্তি পাবে, তাকে সে বললো, তোমার মনিবের কাছে আমার বিষয়টা উল্লেখ করো। ....... ০০০০ ’ (আয়াত ৪২) অর্থাৎ আমার অবস্থা ও আসল পরিচয় তোমার সেই মনিবকে জানিয়ে দিয়ো, যার অধীনে তুমি কাজ করো । এখানে মনিব, হুকুমদাতা, আইন রচয়িতা ও শাসক অর্থে ‘রব’ শব্দটি ব্যবহৃত হয়েছে । এ দ্বারা ইসলামী পরিভাষায় ব্যবহৃত ‘রব’ শব্দের তাৎপর্য আরো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে প্রসংগত উল্লেখ্য যে, মিসরের রাখাল রাজারা ফেরাউনের মত মুখ দিয়ে প্রভুত্ব বা খোদায়ীর দাবী করতো না । ফেরাউনের মতো তারা দেব দেবীদের সাথে নিজেদের বংশ পরিচয়ও যুক্ত করতো না । সর্বময় রাষ্ট্রীয় ক্ষমতা বা সার্বভৌমত্ব ছাড়া প্রভুত্ব ও খোদায়ীর আর কোনো উপাদানও তারা ধারণা করতো না। ছতসুফ কৰ্তৃক রাজ স্বপ্লের ব্যাখ্যা এ পৰ্যায়ে এসে আয়াতে কাহিনীর এই অংশটুকু বাদ দেয়া হয়েছে যে, স্বপ্নের তাবীর ইউসুফ যেভাবে করেছিলেন সেভাবেই কার্যকর হয়েছিলো । এখানে শূন্যতা রাখা হয়েছে। আমরা এ থেকে জানতে পারি যে, এ সব কিছু এভাবেই সংঘটিত হয়েছিলো, কিন্তু ইউসুফ যে কয়েদী সম্পর্কে মুক্তি পাবে ধারণা করেছিলেন, সে যথাযথভাবে মুক্তি পেয়েছিলো, কিন্তু ইউসুফের অনুরোধ সে প্রাসাদের অসংখ্য ব্যস্ততায় ভুলে গেলো এবং তার মনিবের কাছে উপস্থাপন করলো না। “শয়তান তাকে ভুলিয়ে দিলো তার মনিবের কাছে উল্লেখ করার কথা ৷ ........ ' ‘ফলে ইউসুফ বেশ কয়েক বছর জেলে পড়ে থাকলো ৷’ (আয়াত-৪২) ইউসুফ জেলে পড়ে রইলেন । কারণ আল্লাহ চেয়েছিলেন তাকে দুনিয়ার যাবতীয় উপায় উপকরণ থেকে বিচ্ছিন্ন করে কেবল আল্লাহর প্রত্যক্ষ ব্যবস্থার সাথে যুক্ত রাখবেন। কোনো বান্দার মাধ্যমে কিংবা বান্দার সাথে যুক্ত উপায় উপকরণের মাধ্যমে তার কোনো প্রয়োজন পূরণ না হোক www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।