যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

অতপর যখন সর্বপ্রথম এ আয়াত নাযিল হয়, তখন কোনো আনুষ্ঠানিক এবাদাত প্রবর্তিত হয়নি' যে, এই শব্দ সেই অর্থে ব্যবহৃত হবে। তখনো তার আভিধানিক অর্থই পারিভাষিক অর্থে পরিণত হয়েছিলো । এ দ্বারা বুঝানো হতো একমাত্র আল্লাহর আনুগত্য, দাসত্ব ও হুকুম পালন, চাই তা আনুষ্ঠানিক এবাদাতের সাথে সংশ্লিষ্ট হোক, কিংবা নৈতিক বা আইনগত বিধানের সাথে সংশ্লিষ্ট হোক । এসব ব্যাপারে একমাত্র আল্লাহর হুকুম পালন করাই এবাদাতের অর্থ । এটা আল্লাহর একান্ত অধিকার, তার কোনো সৃষ্টির এতে কোনো অধিকার নেই । এভাবে যখন আমরা এবাদাতের অর্থ বুঝি, তখন আমরা এটাও বুঝতে পারি যে, একমাত্র আল্লাহকে এবাদাতের যোগ্য মনে করার কারণেই হুকুম দেয়া তার একমাত্র অধিকার হলো কিভাবে । বস্তুত হুকুম দেয়ার অধিকার যদি আল্লাহ ছাড়া আর কারো থাকতো, তাহলে এবাদাত বা আনুগত্য আল্লাহর একক অধিকার হিসাবে বহাল থাকতে পারে না। এ ক্ষেত্রে আল্লাহর প্রাকৃতিক হুকুম ও ইচ্ছামূলক হুকুম উভয়ই সমান। আমরা পুনরায় দেখতে পাই যে, আইন রচনা ও হুকুম জারি করার অধিকার কেউ নিজের জন্যে দাবী করলে সে আল্লাহর দ্বীন থেকে বহিষ্কৃত হয়ে যায় । আর এটা ইসলামের একটা স্বতসিদ্ধ বিধান । কেননা এ দ্বারা বান্দা আল্লাহর একক আনুগত্য থেকে বেরিয়ে যায়। আর এটা হচ্ছে শেরেক । এ দ্বারা মানুষ আল্লাহর দ্বীন থেকে সুনিশ্চিতভাবে বেরিয়ে যায়। অনুরূপভাবে আল্লাহর এই অধিকারের ওপর নিজের দাবী প্রতিষ্ঠাকারীকে যারা সমর্থন করে, আনুগত্য করে এবং তার এই অন্যায় দাবীর প্রতি তাদের মনে কোনো ঘৃণা থাকে না, তারাও তদ্রুপ আল্লাহর দ্বীন থেকে বহির্ভূত । এই উভয় পক্ষই আল্লাহর দাড়িপাল্লায় সমান। ইউসুফ (আ.) ঘোষণা করছেন যে, হুকুম দেয়ার অধিকার আল্লাহর একক অধিকার হওয়াই সঠিক আনুগত্য । কারণ এভাবেই একমাত্র আল্লাহর আনুগত্য করা সম্ভব । ‘এ হচ্ছে সঠিক দ্বীন বা আনুগত্য । j বস্তুত ইসলাম ব্যতীত আর কোনো ধর্ম বা আনুগত্য সঠিক হতে পারে না। কেননা একমাত্র এর মধ্য দিয়েই আল্লাহর একক হুকুম দানের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে এবং একক আনুগত্য বাস্তবায়িত হতে পারে। ‘কিন্তু অধিকাংশ মানুষ জানে না ৷’ বস্তুত অজ্ঞতাই অধিকাংশ মানুষকে আল্লাহর সঠিক দ্বীনের ওপর বহাল থাকতে দেয় না। কোনো বিষয় সম্পর্কে অজ্ঞ থাকার কারণে ওই বিষয়ে বিশ্বাস করা এবং ওই বিশ্বাস বাস্তবায়িত করাও সম্ভব হয় না । কোনো মানৰগোষ্ঠী যদি ইসলামের মর্ম উপলব্ধি না করে, তাহলে তারা যে মুসলমান এ কথা কিছুতেই মেনে নেয়া যায় না। তাদের অজ্ঞতাকেও অজুহাত হিসাবে মেনে নেয়া যায় না। আর এমতাবস্থায় তাদের মুসলমান বলে স্বীকৃতিও দেয়া যায় না। কারণ অজ্ঞতা যে কোনো গুণ অর্জনের পথে বাধা । কোনো কিছুতে বিশ্বাস স্থাপনের জন্যে প্রথমে তা জানা জরুরী । এটা অকাট্য ও স্বতসিদ্ধ সত্য । ইউসুফ (আ.) এই সংক্ষিপ্ত ক’টা কথার মাঝে ইসলামের প্রধান বৈশিষ্ট্যগুলো যেমন তুলে ধরেছেন, তেমনি শেরেক এবং জাহেলিয়াতের ওপরও কঠোর আঘাত হেনেছেন। পৃথিবীতে আল্লাহর সর্বপ্রধাম গুণ প্রভুত্ব তথা মানুষকে হুকুম দেয়া, আইন রচনা করা ও আইনের অনুগত বানানোর ক্ষমতার দাবীদার না হয়ে কোনো তাগুতী শক্তি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না৷ সে মুখে না বললেও বাস্তবে এই গুণ বৈশিষ্ট্য প্রয়োগ করার মাধ্যমেই এর দাবীদার হয়ে থাকে। কেননা কথার চেয়ে কাজ অধিক শক্তিশালী প্রমাণ । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।