আল্লাহর ন্যায়সংগত অধিকার, যিনি তার বান্দাদের সৃষ্টিও করেছেন এবং তাদের ওপর সর্বপ্রকার ক্ষমতা ও বল প্রয়োগের ক্ষমতাও রাখেন, কিন্তু মানুষ বিভিন্ন জাহেলী ধ্যান ধারণার অধীন কিছু মনগড়া নাম স্থির করে নেয়। সেগুলোর জন্যে !কছু গুণাবলী কল্পনা করে, তন্মধ্যে সবচেয়ে বড় যে গুণ বৈশিষ্ট্য স্থির করে, তা হলো তার আইন ও হুকুম জারি করার ক্ষমতা এবং অধিকার । অথচ আল্লাহ এ ক্ষমতা কাউকে দেননি । এই পর্যায়ে এসে ইউসুফ (আ.) তার সর্বশেষ ও চূড়ান্ত আঘাত হানেন। তিনি জানিয়ে দেন, আইন রচনা, হুকুম জারি করা ও এবাদাত পাওয়ার অধিকার কার? ‘আল্লাহ ছাড়া আর কারো হুকুম দেয়ার অধিকার নেই । তিনি আদেশ দিয়েছেন যে, তোমরা আল্লাহ ছাড়া আর কারো এবাদাত করো না । এটা অপরিবর্তনীয় বিধান, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।' হুকুম দেয়া প্রভুত্বের বৈশিষ্ট্য বিধায় হুকুম দেয়ার অধিকার একমাত্র আল্লাহর । যে ব্যক্তি এ অধিকার দাবী করে, সে আল্লাহর ক্ষমতা কেড়ে নিতে চায়, চাই এই দাবীদার কোনো ব্যক্তি, দল, শ্ৰেণী, সংস্থা, জাতি বা সারা দুনিয়ার মানুষ কোনো আন্তর্জাতিক সংস্থার আকারে হোক না কেন। আর যে ব্যক্তি বা দল বা জাতি আল্লাহর হুকুম দেয়ার অধিকার নিজের প্রাপ্য বলে দাবী করে, সে প্রকাশ্য কুফরীতে লিপ্ত হয়। এটা যে কুফরী, সেটা প্রমাণ করা শুধু এই আয়াতের ওপর নির্ভরশীল নয়; বরং ইসলামের মৌল জ্ঞানে স্বতসিদ্ধভাবেই তা প্রমাণিত ৷ আইন রচনা ও হুকুম জারি করায় এই খোদায়ী অধিকার মানুষ কর্তৃক দাবী করার পন্থা শুধু একটা নয় বরং একাধিক ৷ কুফরীকে অনিবার্য করে তোলা এই অপকর্মটা শুধু ফেরাউনের মতো ‘আমি তোমাদের সর্বোচ্চ প্রভু’ বা ‘আমি ছাড়া তোমাদের আর কোনো প্রভু থাকতে পারে বলে আমার জানা নেই’ বলার মাধ্যমেই সম্পন্ন হয় না; বরং শুধু আল্লাহর শরীয়ত বা আইনকে দেশ পরিচালনার ক্ষমতা থেকে অপসারণের মাধ্যমে এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে সার্বভৌমত্ব ও আইন রচনার অধিকার দেয়ার মাধ্যমেই সম্পন্ন হতে পারে। এমনকি সমগ্র মুসলিম জাতি মিলিত হয়েও যদি কাউকে আল্লাহর বিধান মোতাবেক শাসনের ক্ষমতা প্রদান করে এবং সে আল্লাহকে সার্বভৌমত্বের মালিক ও আইনের উৎস মনে না করে, তাহলেও ‘স ইসলাম বহির্ভূতই থেকে যাবে। বস্তুত সার্বভৌমত্বের উৎস ও মালিক আল্লাহ ছাড়া আর কেউ নয়। অনেক মুসলিম গবেষক: শাসন পরিচালনা ও আইন রচনার ক্ষমতার মধ্যে পার্থক্য করে না। সমগ্র মানব জাতি মিলিত হয়েও আইন রচনার ক্ষমতার মালিক হতে পারে না। এ ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ্ । মানুষ শুধু আল্লাহর অনুমতিক্ৰমে তার আইন বাস্তবায়ন করার অধিকারী । আল্লাহ যে বিষয়ে আইন রচনা করেননি, সে বিষয়ে কাউকে ক্ষমতা ও অধিকার না দিয়ে থাকলে কারো আইন রচনা.করার ক্ষমতা থাকে না। ইউসুফ (আ.) তার ‘আল্লাহ ছাড়া আর কারো আইন রচনা করার ক্ষমতা নেই’, এই উক্তির যৌক্তিকতা এভাবে তুলে ধরেন- ‘তিনি নির্দেশ দিয়েছেন যে, আল্লাহ ছাড়া আর কারো এবাদাত করা চলবেনা ৷’ আল্লাহর জন্যে একান্তভাবে নির্ধারিত ‘এবাদাত' শব্দের তাৎপর্য কী, তা না জেনে আমরা এই যুক্তির সারবত্তা ততোটা বুঝতে পারবো না, যতোটা একজন আরব বুঝতে পারে। এবাদাত শব্দের আভিধানিক অর্থ হলো নতিস্বীকার করা, অধীন হওয়া, আনুগত্য করা । শুরুতে এর অর্থ আনুষ্ঠানিক এবাদাত ছিলো না । শুধুমাত্র এর আভিধানিক অর্থই প্রচলিত ছিলো । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।