যখন প্রমাণিত হলো যে, এবাদাত উপাসনা ও আনুগত্য পাওয়ার অধিকারী মাত্র একজন এবং বিশ্ব প্রকৃতিতে একমাত্র তিনিই সর্বময় ক্ষমতার অধিকারী, তখন এটাও অকাট্যভাবে প্রমাণিত যে, মানব জাতির জীবনে একজনই হবে হুকুম ও আইন জারি করার অধিকারী ৷ মানব জাতির জন্যে এক মুহূর্তের জন্যেও এটা বৈধ হতে পারে না যে, আল্লাহকে এক অদ্বিতীয় বলে জানবে; তাকেই কারো হুকুম মেনে চলবে এবং আল্লাহর পাশাপাশি অন্যান্য সত্ববাকেও মনিব, প্রভু এবং হুকুমদাতা হিসাবে স্বীকার করবে। যিনি রব বা প্রভু হবেন, তিনি অবশ্যই এই বিশ্ব জগতের সর্বময় কর্তা, পরিচালক ও হুকুমদাতা হবেন । বিশ্ব প্রকৃতিতে নিজের হুকুম বা আদেশ চালাতে পারে না এবং বিশ্বকে তার আদেশ মানতে বাধ্য করতে পারে না, এমন দুর্বল ও অক্ষম সত্ত্বা মানুষের প্রভু হবে এবং তাদের ওপর নিজের হুকুম বা আদেশ নিষেধ চালাবে, এটা কখনে৷ হতে পারে না। একক ও সর্বাত্মক ক্ষমতার মালিক মহান আল্লাহর প্রভুত্্ মেনে নেয়া অজ্ঞ, অক্ষম, অদৃশ্য জগত সম্পর্কে অন্ধ একাধিক সত্ত্বাকে প্রভু বা খোদা মানার চেয়ে অবশ্যই ভালো । মানব জাতি একাধিক সত্তাকে প্রভু ও হুকুমদাতা মেনে নেয়ার কারণে যতো দুঃখ দুর্দশা ও বিপর্যয়ের শিকার হয়েছে, ততোটা দুঃখ দুর্দশা ও বিপর্যয়ের শিকার আর কোনো কারণে কখনো হয়নি। আল্লাহর বান্দাদের নিজেদের খোদায়ীর আওতায় ভাগ বাটোয়ারা করে নিয়ে নিজেদের স্বার্থ ও লালসা চরিতার্থকরণের হাতিয়ারে পরিণত করে এই ভুয়া প্রভুরা যতো অনর্থ ও বিপর্যয়ের সৃষ্টি করেছে, ততোটা আর কেউ কখনো করেনি । দুনিয়ার এসব অবৈধ খোদা, যারা আল্লাহর প্রভুত্ব ও হুকুম জারি করার অধিকার জবর দখল করেছে, কিংবা অজ্ঞ মানুষেরা বিভিন্ন ভিত্তিহীন ও অলীক কল্পনা দ্বারা প্রভাবিত হয়ে অথবা বল প্রয়োগ, প্রতারণা ও মিথ্যা প্রচারণা দ্বারা প্রভাবিত হয়ে তাদের প্রভুর আসনে বসিয়েছে, তারা এক মুহূর্তের জন্যও নিজেদের স্বার্থ, লোভ লালসা, ক্ষমতালিক্সা ও বিরোধী দলনের মাধ্যমে নিজের ক্ষমতা পাকাপোক্ত করার দুর্নিবার উচ্চাভিলাষ থেকে মুক্ত হতে পারে না। অথচ এক অদ্বিতীয় মহান আল্লাহ সম্পূর্ণ নিস্বার্থ এবং সমগ্র বিশ্বের সহায় সম্পদের প্রতি নিরাসক্ত । তিনি মানব জাতির কাছ থেকে কেবল তার দেয়া বিধান মোতাবেক সততা, আত্মসংযম ও গঠনমূলক তৎপরতা আশা করেন। আল্লাহর বিধান মোতাবেক হলে দুনিয়ার যাবতীয় কাজই এবাদাতে গণ্য হয়। যে সমস্ত আনুষ্ঠানিক এবাদাতের হুকুম তিনি মানুষকে দিয়েছেন তা দ্বারাও তিনি তাদের মন মগয, চিন্তা ও কর্মের সংশোধন চান । নচেত আল্লাহ মানুষের এবাদাতেরও মুখাপেক্ষী নন। যেমন আল্লাহ বলেছেন, ‘হে মানব জাতি! তোমরা আল্লাহর মুখাপেক্ষী, আর আল্লাহ অভাবহীন, চির প্রশংসিত ৷’ সুতরাং এক আল্লাহর আনুগত্য ও একাধিক প্রভুর আনুগত্যে বিস্তর পার্থক্য রয়েছে। এরপর হযরত ইউসুফ (আ) জাহেলী আকীদা বিশ্বাস খন্ডনে আরো এক কদম এগিয়ে যান। তিনি বলেন, ‘তোমরা তোমাদেরই নির্ধারিত কিছু নামের আনুগত্য করে থাকো, যার সপক্ষে আল্লাহ এই সব প্রভু, চাই মানুষ হোক কিংবা জ্বিন, শয়তান, আত্মা, ফেরেশতা বা আল্লাহরই হুকুমে বশীভূত প্ৰাকৃতিক শক্তিই হোক, তাদের প্রভুত্ব করা, হুকুম জারি করা ও আইন রচনা করার কোনোই অধিকার নেই । সত্যিকার প্রভুসুলভ কোনো গুণ বৈশিষ্ট্যও তাদের নেই । প্রভুত্ব একমাত্র www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।