ও সকল নবী রসূলের মুখ দিয়ে প্রচারিত ওহীভিত্তিক বিশুদ্ধ ধর্মের মৌলিক উপাদান হিসাবে আবহমানকাল ধরেই বিদ্যমান ছিলো। হযরত ইউসুফ কুফরীর বৈশিষ্ট্যগুলো বর্ণনা করার পর তার ও তার পিতৃপুরুষদের অনুসৃত ইসলামের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তিনি বললেন, ‘আর আমি অনুসরণ করেছি আমার বাপ দাদা ইবরাহীম, এসহাক ও ইয়াকুবের আদর্শ । আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা আমাদের পক্ষে সমীচীন নয় ৷............ ’ (আয়াত ৩৮) অর্থাৎ আমি যে আদর্শ অনুসরণ করছি, তা হলো নির্ভেজাল তাওহীদ, যা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করার অনুমতি কখনো দেয় না। আর এই তাওহীদের সন্ধান পাওয়া আল্লাহর বিশেষ অনুগ্রহের ফল ৷ যারা তাওহীদের সন্ধান পেয়েছে, তারা যেমন এ অনুগ্রহের অংশীদার হয়েছে, তেমনি সকল মানুষই ইচ্ছুক ও সচেষ্ট হলে এর সন্ধান পেতে পারে এবং এই অনুগ্রহে অংশীদার হতে পারে। কেননা প্রত্যেক মানুষের জন্মগত স্বভাব প্রকৃতি, বিবেক বুদ্ধি ও চেতনা অনুভূতিতে এর মূলনীতি ও আভাস ইংগিত রয়েছে। তাদের আশেপাশে বিরাজমান বিশ্ব প্রকৃতিতেও এর সাক্ষ্য প্রমাণ ও আভাস রয়েছে। নবী রসূলদের আনীত বাণীতেও এর সুস্পষ্ট বিবরণ এবং ঘোষণা রয়েছে, কিন্তু মানুষ এই অনুগ্রহের কথা জানে না এবং জানলেও তার জন্যে কৃতজ্ঞ নয় । ‘এটা আমাদের ওপর ও মানুষের ওপর বর্ষিত আল্লাহর অনুগ্রহের অংশ, কিন্তু অধিকাংশ মানুষ এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে না। ' অত্যন্ত সূক্্মভাবে, উদারতা, বিনয় ও সতর্কতা সহকারে ধীরে ধীরে পর্যায়ক্রমে উভয়ের মনমগযে ইসলামী আকীদা প্রবেশ করানো হচ্ছে, কিন্তু এই দীর্ঘ ভূমিকার পরেই শুরু হয়েছে কারাসংগীদ্বয়ের মনমগযে ইসলামী আকীদা বিশ্বাস আরো জোরদারভাবে প্রবেশ করানোর চেষ্টা । সম্পূর্ণ খোলাখুলি ও স্পষ্টভাবে ইসলামী আকীদা তুলে ধরা হচ্ছে এবং প্রচলিত পৌত্তলিক ধ্যান ধারণা ও সমাজ ব্যবস্থার ভ্রান্তি স্পষ্ট করে দেয়া হয়েছে। ‘হে আমার কারাসংগীদ্বয়, ভিন্ন ভিন্ন অসংখ্য প্রভু থাকা ভালো না শুধুমাত্র মহাপরাক্রান্ত ও একক আল্লাহই ভালো?’ ............ (আয়াত ৩৯-৪০) এই ক’টা সংক্ষিপ্ত অথচ জোরালো কথার মধ্য দিয়ে হযরত ইউসুফ ইসলামের সব ক'টা মৌলিক বৈশিষ্ট্য চিত্রিত করে দিয়েছেন এবং শেরেকী, তাগ্ুতী ও জাহেলী চিন্তাধারার সমস্ত ভিত্তিগুলো নড়বড়ে করে দিয়েছেন। ‘হে আমার কারাসংগীদ্বয়’ এ সম্বোধন দ্বারা তাদের উভয়কে তিনি নিজের সাথীতে পরিণত করেছেন এবং তাদের প্রিয় হতে চেষ্টা করেছেন, যাতে এই প্রীতির প্রবেশদ্বার দিয়ে মূল দাওয়াতে ও মূল আকীদার মধ্যে তাদেরকে ঢুকিয়ে দেয়া সম্ভব হয়। তথাপি তিনি এক্ষুনি তাদের সরাসরি দাওয়াত না দিয়ে নিছক একটা বাস্তব বিষয় হিসাবে তুলে ধরেছে যে, ‘ভিন্ন ভিন্ন বহু সংখ্যক প্রভু ভালো, না এক অদ্বিতীয় মহাপরাক্রান্ত আল্লাহ ভালো?’ এটা এমন এক প্রশ্ন যা মানুষের স্বভাবের গভীরে প্রচন্ড আঘাত হানে, প্রবল জোরে ধাক্কা দেয়। বস্তুত মানুষের জন্মগত স্বভাব প্রকৃতি ও বিবেক বুদ্ধি একজন মাত্র উপাস্যকেই চেনে। তাহলে কোন যুক্তিতে একাধিক খোদা, প্রভু ও উপাস্যের সমাগম ঘটে? যে সত্তা সমগ্র সৃষ্টির প্রভু ও মনিব হবার অধিকারী, তাদের এবাদাত আনুগত্য পাওয়ার হকদার, নিজের হুকুম জারি করার, নিজের আইন চালু করার ক্ষমতা ও অধিকার রাখে, সে সত্তা একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহ ৷ | ১২ সূরা হউসুফ (৬৫১ পারা ১২ সনখিল ৩ FREE EET www.bolkitab. blogspot.com
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।