যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

‘তাদের একজন বললো, আমি স্বপ্নে দেখলাম মদ বানাচ্ছি। অপরজন বললো, আমি স্বপ্নে দেখলাম, মাথায় রুটি বয়ে বেড়াচ্ছি, তা থেকে পাখীরা রুটি খাচ্ছে । তুমি আমাদের এর ব্যাখ্যা জানাও । তোমাকে আমরা সৎলোক দেখতে পাচ্ছি ।' ইউসুফ কয়েদীদের মধ্যে নিজের সত্য ও নির্ভুল আকীদা বিশ্বাস প্রচারে এই সুযোগ কাজে লাগালেন। কেননা আকীদা বিশ্বাস, চরিত্র ও মানুষের প্রভুত্ভিত্তিক বাতিল সমাজ ব্যবস্থা সংশোধনের দায়িত্ব থেকে কেউ কেবল করাবন্দী হওয়ার ওজুহাতে রেহাই পেতে পারে না। ইউসুফ তার কারাসংগীদ্বয়কে প্রথমে আশ্বাস দিলেন যে, তিনি শীঘই তাদের স্বপ্নের তাবীর বলে দেবেন। কেননা আল্লাহ তায়ালা তাকে তার তাওহীদগ্রীতি ও শেরেক পরিত্যাগের পুরস্কার হিসাবে এ জ্ঞান শিক্ষা দিয়েছেন। এভাবে তিনি শুরু থেকেই এই মর্মে তাদের আস্থা অর্জন করেন যে, তিনি স্বপ্নের তাবীর ব্যক্ত করতে পারেন । অনুরূপভাবে তিনি তাদের কাছে নিজের নতুন ধর্মের (আয়াত ৩৭-৩৮) হযরত ইউসুফের আলোচনা থেকে মানুষের মন জয়ের কৌশল, দক্ষতা ও নম্রতা জানা যায়। বস্তুত এ জিনিসটাও কেসসার প্রধান প্রতিপাদ্য বিষয় । ‘ইউসুফ বললো, তোমাদের বরাদ্দকৃত খাদ্য আসার আগেই আমি তোমাদের স্বপ্নের তাবীর বলে দেবো। এ জিনিসটা আমার প্রভু আমাকে শিখিয়েছেন’ এই জোরদার আশ্বাস থেকে আস্থা জন্মে যে, হযরত ইউসুফ আল্লাহর কাছ থেকে বিশেষ জ্ঞান অর্জন করেছিলেন, যা দ্বারা তিনি ভবিষ্যতের খাদ্য সংক্রান্ত তথ্য জানেন এবং যা জানেন তা অন্যকে অবহিত করেন। এটা একে তো আল্লাহর প্রিয় ও সৎ বান্দা ইউসুফের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহের স্বাক্ষর, উপরভু সেকালে স্বাভাবিকভাবেই যত্রতত্র ও যখন তখন নবীর আবির্ভাব ঘটতো এবং অনেকেই নানারকম স্বপন দেখতো । আর হযরত ইউসুফও স্বপ্নের তাবীর সংক্রান্ত জ্ঞানের অধিকারী বলে নিজেকে দাবী করলেন । তাই মনস্তাত্বিকভাবে এটা ইসলামের দাওয়াত দেয়ার উপযোগী একটা চমৎকার সময় বলে বিবেচিত হলো । তাছাড়া তিনি উক্ত বিশেষ জ্ঞানকে তার স্বপ্নের তাবীরের জ্ঞানের উৎস হিসাবেও উল্লেখ করলেন। এভাবে সব দিক দিয়ে সময় উপযুক্ত সাব্যস্ত হওয়ায় তিনি মূল দাওয়াত এভাবে উপস্থাপন করলেন, “যারা আল্লাহ ও আখেরাতে বিশ্বাসী নয়, তাদের ধর্ম আমি ত্যাগ করেছি ।' এ কথা দ্বারা তিনি সেই জাতির প্রতি ইংগিত করেছেন যে জাতির মধ্যে তিনি এ যাবত লালিত পালিত হয়েছেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর পরিবার ও রাজার অনুসারীরা, কিন্তু তিনি এই দুই জনকে ব্যক্তিগতভাবে দোষারোপ না করে গোটা জাতিকে দোষারোপ করেছেন, যাতে ওই দুই প্রধান ব্যক্তিত্ব আহত না হয় এবং তাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে না পড়ে । এটা তার প্রজ্ঞা, বিচক্ষণতা ও সুক্মদৰ্শিতার পরিচয় বহন করে। জ্ঞেন্সে বসেও আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা এখানে হযরত ইউসুফের উক্তিতে আখেরাতের উল্লেখ থেকে প্রমাণিত হয় যে, মানব জাতির সূচনালগন থেকেই পৃথিবীতে যতো নবী রসূল এসেছেন, তাদের সকলের মুখে প্রচারিত আকীদা বিশ্বাসের অন্যতম উপাদান ও অবিচ্ছেদ্য অংশ ছিলো এই আখেরাত । তথাকথিত তুলনামূলক ধর্মতত্ত্বের ধ্বজাধারীদের এ বক্তব্য মোটেই সঠিক নয় যে, আখেরাত সংক্রান্ত আকীদা বিশ্বাস সর্বশেষে প্রচারিত হয়েছে। এ কথা সত্য যে, জাহেলী যুগের পৌত্তলিক আকীদা বিশ্বাস উৎ্খখাত করার জন্য কার্যত সর্বশেষে এ আকীদার আগমন ঘটেছে, কিন্তু এটা আল্লাহর কাছ থেকে আগত www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।