প্রমাণিত হয়েও জেলে যেতে হয়। বস্তুত নিরপরাধ মানুষের জেল খাটা অপেক্ষাকৃত কষ্টকর, যদিও নিজের নিরপরাধ হওয়ার অনুভূতি তাকে সান্তনা যোগায় ৷ এই কষ্টের যুগেই আল্লাহর অনুগ্রহ হযরত ইউসুফের ওপর বর্ষিত হয়। তন্ুধ্যে স্বপ্নের তাবীর সংক্রান্ত জ্ঞান এবং আংশিক অদৃশ্য জ্ঞান অন্যতম । এরপর তার ওপর আল্লাহর আরো অনুগ্রহ বর্ষিত হয় এভাবে যে, রাজার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তার নির্দোষিতা ঘোষিত হয় এবং তার এমন সব প্রতিভা প্রকাশ পায়, যা তাকে উচ্চতর মর্যাদা, বৃহত্তর ক্ষমতা ও সর্বাত্মক আস্থার অধিকারী করে। ছতভসুফ (আ.)-এর কারাজীবন ও স্বপ্লের ব্যাখ্যাদান ‘এরপর তারা তাকে কিছু কালের জন্যে জেলে আটকে রাখা সংগত মনে করলো’ (আয়াত ৩৫) এ রকমই হয়ে থাকে প্রাসাদের পরিবেশ, একনায়কতন্তের পরিবেশ, অভিজাত মানুষদের পরিবেশ এবং জাহেলিয়াতের পরিবেশ । ইউসুফের সততা অকাট্যভাবে প্রমাণিত হলো, প্রধানমন্ত্রীর স্ত্রী মহিলাদের সম্মেলন ডেকে তাদের সামনে তার সেই যুবককে উপস্থিত করার ওদ্ধত্য দেখালো, যার প্রেমে সে হাবুডুবু খাজ্বলো, অতপর তাদের সামনে ঘোষণাও করলো যে, সে যথার্থই তার রূপে মুগ্ধ, মহিলারাও তার রূপে মুগ্ধ হয়ে তাকে প্ররোচনা দিলো, এ কারণে ইউসুফ এই পরিবেশ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, ওদিকে মহিলা সমাগত নারী সমাবেশে নির্লজ্ভাবে ঘোষণা দিলো যে, তার ভৃত্যকে হয় তার কথামতো কাজ করতে হবে, নচেত অপমানিত হয়ে জেল খাটতে হবে, অতপর তিনি ওই মহিলার আদেশ পালন করার ওপর জেল খাটাকে অগ্রাধিকার দিলেন, এতোসব কিছু ঘটে যাওয়ার পরও তারা তাকে সাময়িকভাবে জেলে পাঠানো সমীচীন মনে করলো । এবং সম্ভবত তার কার্যকলাপ সমাজের সর্বস্তরে অস্থিরতার সৃষ্টি করেছিলো । তাই ঘরোয়া ব্যাপার স্যাপার বাইরে যাতে না ছড়ায়, তার ব্যবস্থা করার প্রয়োজন ছিলো, কিন্তু পুরুষরা যখন তাদের ঘরোয়া ব্যাপার ও তাদের ঝি-বৌদের কার্যকলাপের গোপনীয়তা রক্ষা করতে অক্ষম হয়েই পড়লো, তখন এমন একজন নিরীহ যুবককে জেলে পাঠাতে তো তারা অক্ষম নয়, যার একমাত্র দোষই হলো, সে অপকর্মের সহযোগী হতে রাযি হয়নি, উচ্চ মহলের এক মহিলা তার প্রেমে পড়েছে এবং সেই মহিলা সম্পর্কে সমাজে রি রি পড়ে গেছে! ‘ইউসুফের সাথে দু'জন যুবক জেলে ঢুকলো ৷ (আয়াত ৩৬) পরবর্তীতে আমরা জানতে পারবো যে, এরা উভয়ে রাজার বিশিষ্ট ভৃত্য ছিলো। জেলে ইউসুফ কী অবস্থায় কাটিয়েছেন, তিনি কেমন সততা ও পরোপকারের পরিচয় দিয়েছেন, তীর প্রতি কিভাবে সবার দৃষ্টি আকৃষ্ট হয়েছে এবং বন্দীদের পরম প্রিয়জনে পরিণত হয়েছেন, সেসব বিষয়ে কোরআনে সংক্ষেপে ব্যক্ত করা হয়েছে। এসব বন্দীর কেউ কেউ নিতান্ত দুর্ভাগ্যবশত জেলে এসেছিলো। রাজার সাময়িক আক্রোশের শিকার হয়ে তারা জেলে আসতে বাধ্য হয়েছে। এসব বিবরণ সংক্ষিপ্ত করে কোরআন শুধু জেলে ইউসুফের অবস্থান, দুই প্রতিবেশী যুবকের তার প্রতি আকৃষ্ট হওয়া ও তার কাছে তাদের স্বপ্নের বিবরণ দেয়ার ঘটনাবলী বর্ণনা করেছে। তারা তার কাছে স্বপ্নের বিবরণ দিয়ে তার তাবীর জানতে চেয়েছিলো । কেননা তার সততা, ন্যায়নিষ্ঠতা ও পুণ্যময়তা দেখে তারা তার প্রতি আস্থাশীল হয়ে ওঠে । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।