Ut oR ao A ah BD ww; | UG a 0 Llc সদ i Ee 203 33 Of + OH UG IH IAIHUU CALS RR ES ETS fy Gad Games OES olf dl i250 te DADA a ADA » THA ash ili SU ons tesla ৪৯. অতপর একটি বছর এমন আসবে, যখন মানুষের জন্যে প্রচুর বৃষ্টি বর্ষণ করা হবে, তাতে তারা (প্রচুর) আংগুরের রসও বের করবে। স্বলমব্ষু ৭ ৫০. (সে ব্যক্তি যখন বাদশাহকে স্বপ্নের এ ব্যাখ্যা বললো, তখন) বাদশাহ (আগ্রহের সাথে) বললো, তাকে আমার সামনে নিয়ে এসো, যখন (শাহী) দূত তার কাছে (এ খবর নিয়ে কারাগারে) এলো, তখন সে বললো (আমি অনুকল্পায় মুক্তি চাই না, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ আগে প্রমাণিত হোক), তুমি বরং তোমার মালিকের কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞেস করো, সে নারীদের (সঠিক) ঘটনাটা কি ছিলো? যারা (প্রকাশ্য মজলিসে) নিজেদের হাত কেটে ফেলেছিলো, যদিও আমি জানি, আমার মালিক তাদের চক্রান্ত সম্পর্কে সম্যক অবগত ছিলেন (কিন্তু আমার মুক্তির আগেই আমার নি্দোষিতার ঘোষণা একান্ত প্রয়োজন) । ৫১. (এরপর) বাদশাহ সে নারীদের (দরবারে তলব করলো এবং তাদের) জিজ্ঞেস করলো, (ঠিক ঠিক আমাকে বলো তো, সেদিন) তোমাদের কী হয়েছিলো যেদিন তোমরা ইউসুফের কাছ থেকে অসৎ কর্ম কামনা করেছিলে; তারা বললো, আশ্চর্য আল্লাহ্ তায়ালার মাহাত্ম্য! আমরা তো তার ওপর কোনো পাপ কিংবা এ ধরণের কোনো অভিযোগই দেখতে পাইনি; (একথা শুনে) আযীযের স্ত্রী বললো, এখন (যখন) সত্য প্রকাশিত হয়েই গেছে, (তখন আমাকেও বলতে হয়, আসলে) আমিই তার কাছে অসৎ কাজ কামনা করেছিলাম, অবশ্যই সে ছিলো সত্যবাদীদের একজন । ৫২. (শাহী তদন্তের খবর শুনে ইউসুফ বললো,) এটি (আমি) এ জন্যে (করতে বলেছিলাম), যেন সে (বাদশাহ) জেনে নিতে পারে, আমি (আধীযের) অবর্তমানে (তার আমানতের) কোনো খেয়ানত করিনি, কেননা আল্লাহ তায়ালা কখনো খেয়ানতকারীদের সঠিক পথ দেখান না । তাফসীর আয়াত ৩৫-৫২ এ হচ্ছে হযরত ইউসুফের জীবনের তৃতীয় ও শেষ কঠিন পরীক্ষা । এরপর তার জীবনে শুধুই সুখ ও প্রাচুর্য বিরাজ করে। ইতিপূর্বে তিনি শুধু দুঃখ কষ্টে ধৈর্যের পরীক্ষা দেন। এখন তার সুখ ও প্রাচূর্যে কেমন ধৈর্য ধারণ করতে পারেন সেই পরীক্ষা দেয়ার পালা । এ পর্বে তাকে নিরপরাধ
— صفحة ٦٢ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.