যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

‘এখন যদি সে আমার নির্দেশমতো কাজ না করে তাহলে অবশ্যই তাকে জেল খাটতে হবে এবং অপমানিত হতে হবে’ এভাবে সে হুমকিও দিলো এবং হুমকির আওতাধীন নতুন করে প্রলোভনও দিলো । মোহিত নারীদের সভায় প্রধানমন্ত্রীর স্ত্রীর বক্তব্য ও অন্যান্য মহিলার মন্তব্য শুনে ইউসুফ আল্লাহর কাছে মনে মনে বললেন, ‘হে আমার প্রতিপালক, ওরা যেদিকে আমাকে ডাকছে, তার চেয়ে জেলে যাওয়া আমার কাছে শুধু নিজের মনিবের স্ত্রীর কথা না বলে তিনি সকল স্ত্রীলোকের কথা বললেন কেননা তারা সবাই প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ব্যভিচারে অংশীদার । অতপর তিনি এই সর্বাত্মক ষড়যন্ত্র থেকে তাকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে সকাতর অনুনয় বিনয় করেন। ‘আর যদি তুমি তাদের ষড়যন্ত্র থেকে আমাকে রক্ষা না করো তাহলে আমি তাদের দিকে আকৃষ্ট হবো এবং আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবো ৷' তার এই দোয়ার মধ্যে দিয়ে তিনি এমন একজন মানুষের অনুভূতির অভিব্যক্তি ঘটালেন যে নিজের মানবীয় দুর্বলতা সম্পর্কে সচেতন, নিজের নি ষ্পাপত্ব নিয়ে দাম্ভিকতায় লিপ্ত নয়, সে আল্লাহর অধিকতর সাহায্য ও সুরক্ষা কামনা করে এবং প্রলোভন ও ষড়যন্ত্র থেকে বাচতে চায় । ‘অতপর তার প্রতিপালক তার দোয়া কবুল করলেন এবং তাদের ষড়যন্ত্র থেকে তাকে রক্ষা করলেন । নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ ৷’ ষড়যন্ত্র থেকে রক্ষা করার কাজটা আল্লাহ এভাবেও করে থাকতে পারেন যে, ইউসুফকে বশে আনার সম্ভাবনা সম্পর্কে তাদের মনে হতাশা সৃষ্টি করে দিয়েছেন অথবা ইউসুফের মনে দৃঢ়তা |, না অথবা এই উভয় পদ্থায়ই ৷ ‘নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ ।' অর্থাৎ তিনি সকল ষড়যন্ত্রমূলক হুমকি, আস্ফালনও শোনেন, সকল দোয়াও শোনেন এবং ষড়যন্ত্র ও দোয়ার পশ্চাতে কী মনোভাব বিরাজ করে তাও জানেন। এভাবে হযরত ইউসুফ তার দ্বিতীয় কঠিন পরীক্ষা অতিবাহিত করেন। আর এই সাথে তার আলোড়ন সৃষ্টিকারী কাহিনীর দ্বিতীয় পর্ব সমাপ্ত হয় । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।