যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

‘যখন সে মহিলাদের চক্রান্তের কথা শুনলো ’ (আয়াত-৩২) সে নিজ প্রাসাদে তাদের জন্যে ভোজের আয়োজন করে। এ থেকে আমরা বুঝতে পারি, তারা সবাই অভিজ্ঞাত শ্রেণীর মহিলা ছিলো। কেননা তারাই প্রাসাদে নিমন্ত্রিত হয়ে থাকে এবং তাদের জন্যেই এতো উচ্চাংগের আপ্যায়নের আয়োজন হতে পারে। আয়াতের বিবরণ থেকে প্রতীয়মান হয়, তারা বালিশে হেলান দিয়ে গদিতে বসে খেতো এবং এটাও ছিলো তৎকালীন প্রাচ্যের রীতি । প্রধানমন্ত্রীর স্ত্রীও তাদের জন্যে এরূপ বিলাসী বৈঠকের আয়োজন করেছিলো। তাদের সবাইকে খাবারে ব্যবহার করার একটি করে ছুরি দিলো। এ থেকেও বুঝা যায়, তৎকালীন মিসরে বিলাস ব্যসন ও ভোগবাদী সভ্যতা অত্যন্ত উচ্চমানে অবস্থান করছিলো। কেননা এতো হাজার বছর আগেও খাবারে ছুরি ব্যবহার সেই সভ্যতার চরমোর্ৃতিরই লক্ষণ । যখন মহিলারা ছুরি দিয়ে গোশত টুকরো করছিলো বা ফলের খোসা ছাড়াচ্ছিলো, ঠিক সে সময় তাদের সামনে এসে পড়লো তরুণ ইউসুফ । “মহিলাটি ইউসুফকে বললো, ওদের সামনে বেরিয়ে এসো । অতপর সে যখন বেরিয়ে এলো, তখন তারা তাকে অসাধারণ মনে করলো। অর্থাৎ তাকে দেখে তারা হতবুদ্ধি হয়ে পড়লো ৷’ ‘এবং নিজ নিজ হাত কেটে ফেললো ।' অর্থাৎ আকস্বিক বিস্বয়ে দিশেহারা হয়ে তারা চাকু দিয়ে হাত কেটে ফেললো । এবং বললো, ‘হাশা লিল্পাহ।' হাশা লিল্লাহ’' একটা বিশ্বয়সূচক বাক্য । ‘এ তো মানুষ নয়, এ তো এক সম্মানিত ফেরেশতা ।'0১) আমরা আগেই বলেছি, ফেরেশতার উল্লেখ ও অন্যান্য আলামত দ্বারা বুঝা যায়, তৎকালীন মিসরীয় সমাজে কিছু ইসলামী সংস্কৃতির অনুপ্রবেশ ঘটেছিলো । মহিলাটি তার শ্রেণীর মহিলাদের ওপর বিজয়ী হয়ে এবং তাদের ইউসুফের রূপমুগ্ধ হতে দেখে গুদ্ধত্যের চরম সীমায় উপনীত হলো। তারপর চরম নির্লজ্জের মতো ইউসুফের ওপর ‘এ হচ্ছে সেই মানুষটি, যার ব্যাপারে তোমরা আমাকে তিরস্কার করেছো ।' এখন তোমরাই দেখো, তাকে দেখে তোমরা কতো বিস্মিত ও মুগ্ধ হয়েছো । ‘আমি তাকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করেছি, কিন্তু সে সংযম অবলম্বন করেছে।' অর্থাৎ তোমাদের মতো আমিও তার রূপে মুগ্ধ হয়ে তাকে আকর্ষণ করতে চেষ্টা করেছি, কিন্তু সে নিজেকে সংযত রাখতে সক্ষম হয়েছে। সে এ দ্বারা বুঝাতে চেয়েছে যে, ইউসুফ তার প্রলোভন ও প্ররোচনার বিরুদ্ধে জয়ী হয়েছে, কিন্তু আসলে ইউসুফের ওপর তার কর্তৃত্ব এখনো বহাল রয়েছে। তাই সে মহিলাদের সামনে নিজের গুদ্ধত্যপূর্ণ যৌন আবেগ প্রকাশ করতে কোনোই দ্বিধা সংকোচ অনুভব করলো না। (১) মিসরীয় প্রধানমন্ত্রীর স্ত্রী ও অন্যান্য মহিলাকে মুগ্ধকারী তরুণ ইউসুফের সৌন্দর্য ব্যাখ্যায় তাফসীকারকরা ক্লান্ত হয়ে পড়েছেন। কেউ কেউ তার মধ্যে সৌন্দর্যের এমন উপাদানও কল্পনা করেছেন, যা পুরুষের নয় বরং নারীর জন্যে মানান সই । অথচ এ ধরনের উপাদান নারীকে মুগ্ধ করে না। পুরুষের সৌন্দর্যের বিশেষ ধরনের উপাদান রয়েছে, যা তার পৌরুষকেই পূর্ণতা দান করে। অবশ্য অভিজাত শ্রেণীর নারীদের স্বভাবের বিকৃতি বশত নারী সুলভ সৌন্দ্যোপাদানও তাদেরকে মুগ্ধ করতে পারে। বিলাল ১১তম ৮ Www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।