যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

এখানে প্রবল উত্তেজনাকর ঘটনাকেও শিথিল মনোভাব নিয়ে পর্যালোচনা করা এবং আপন বেগমের কারসাজিকে গোটা মহিলা সমাজের ঘাড়ে চাপিয়ে দিয়ে তার কারসাজিকে হালকা করার প্রয়াসই শুধু নেয়া হচ্ছে না; বরং খানিকটা প্রশংসাসূচক ভাষাও প্রয়োগ করা হচ্ছে। বস্তুত কোনো মহিলাকে ‘তোমাদের চক্রান্ত খুবই সাংঘাতিক’ বললে সে নাখোশ হবে না। কেননা সে এ দ্বারা অনুভব করবে যে, সে একজন পরিপক্্‌ ও দক্ষ নারীতে পরিণত হয়েছে এবং বড় বড় চক্রান্ত করার ক্ষমতা অর্জন করেছে। এরপর প্রধানমন্ত্রী ইউসুফকে সম্বোধন করেন, অর্থাৎ ব্যাপারটাকে গুরুত্ব দিও না এবং এ নিয়ে কারো সাথে আলোচনা করো না । ব্যাপারটা যাতে জানাজানি হয়ে না যায়, সে জন্যই এই সযত্ন প্রয়াস । আর নিজ ভৃত্যকে ফুসলিয়ে অপকর্মে লিপ্ত হবার চেষ্টাকারিণী মহিলাকে উপদেশ দিলেন, ‘আর হে বেগম, তুমি তোমার অপকর্মের জন্যে ক্ষমা চাও এ হচ্ছে প্রত্যেক জাহেলী সমাজের বিত্তশালী গোষ্ঠীর চিরাচরিত চরিত্র । এই পৰ্যায়ে এসে এই কলংকজনক ঘটনার বর্ণনার পরিসমাপ্তি ঘটে । আয়াতে এই জঘন্য যৌন অপরাধের ঘটনা পর্যাপ্ত শালীনতার সাথে উপস্থাপন করা হয়েছে। কিন্তু এরপরও প্রধানমন্ত্রী আপন ভৃত্যের সাথে স্ত্রীর প্রেমে বাধা দিতে পারেননি; বরং তার চেষ্টা অব্যাহত থেকেছে । এটাই প্রাসাদপুরীর চিরাচরিত রীতি ৷ তবে প্রাসাদপুরীতে অনেক দাসদাসী ও চাকর চাকরানী থাকে, তাই কোনো কিছুই গোপন থাকে না, বিশেষত অভিজাতদের মধ্যে তো নয়ই ৷ কেননা ওই সমাজের নারীদের তাদের ভেতরে সংঘটিত ঘটনাবলী নিয়ে আলাপ-আলোচনা করা ছাড়া এবং এসব কেলেংকারি প্রচার করে বেড়ানো ছাড়া আর কোনো কাজই থাকে না। ‘শহরে একদল নারী বলে বেড়াতে লাগলো যে, প্রধানমন্ত্রীর স্ত্রী নিজের ভৃত্যের সাথে প্রেম-প্রণয়ে লিপ্ত এ ধরনের ঘটনায় সকল জাহেলী সমাজের নারীরা কমবেশী এ ধরনের কথাই বলে থাকে। এ পর্যায়ে এসেই সর্বপ্রথম জানা গেলো, এই মহিলা আসলে আধযীয উপাধিধারী মিসরীয় প্রধানমন্ত্রীর স্ত্রী এবং ইউসুফকে মিসরের যে ব্যক্তি খরিদ করেছিলো, তিনি স্বয়ং মিসরের প্রধানমন্ত্রী । শহরে কেলেংকারির খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে এটাও জানা গিয়েছিলো। ‘প্রধানমন্ত্রীর স্ত্রী আপন ভৃত্যকে ফুসলায়। সে তার প্রেমে মাতোয়ারা হয়ে গেছে।' অর্থাৎ দিন্বিদিক জ্ঞানশূন্য হয়ে গেছে। তার প্রেম তার হৃদয়ের আবরণ চূর্ণ করে তার ভেতরে ঢুকে গেছে। ‘শিগাফ’ অর্থ পাতলা আবরণ । ‘আমরা তাকে সুস্পষ্ট বিকাত্রখস্ত দেখতে পাচ্ছি ।' কেননা সে দেশের সেরা ব্যক্তির সেরা স্ত্রী। একটা ইবরানী ক্রীতদাসের ভালোবাসায় মাতোয়ারা হওয়া তার পক্ষে অশোভন । এমনও হতে পারে যে, তারা এ ব্যাপারটা জানাজানি হওয়াতেই সমালোচনামুখর হয়েছিলো । কেননা এই শ্রেণীর লোকদের দৃষ্টিতে এই কাজটা ততো নিন্দনীয় নয় যদি তা গোপন থাকে । কেবল প্রকাশ হওয়াটাই নিন্দনীয় । পরবর্তী আয়াতে দেখানো হচ্ছে, এই অভিজাত শ্রেণীতে কতো বিচিত্র ঘটনা ঘটতে পারে এবং এই মহিলা কতো সাহসের সাথে ও কতো চাতুর্যের সাথে নিজ শ্রেণীর মহিলাদের প্রচারণার মোকাবেলা করেছিলো ।

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।