যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

‘যে ব্যক্তি তোমার স্ত্রীর প্রতি খারাপ ইচ্ছা পোষণ করে তার কী শাস্তি হওয়া উচিত?’ কিন্তু যেহেতু সে ইউসুফকে ভালোবাসতো । তাই সে তার মারাত্মক কোনো ক্ষতি সম্পর্কে সতৰ্ক ছিলো । তাই সে তাকে অপেক্ষাকৃত লঘু ও নিরাপদ দন্ড দেয়ার পরামর্শ দিয়ে বললো, ‘কারাদন্ড অথবা অন্য কোনো কষ্টদায়ক শাস্তিই তার প্রাপ্য ৷' এক্ষণে মিথ্যা অপবাদের জবাবে ইউসুফ সত্য প্রকাশে সোচ্চার হয়ে ওঠলেন । ‘ইউসুফ বললো, ও-ই তো আমাকে ফুসলিয়েছে ৷’ এ পর্যায়ে কোরআন উল্লেখ করছে যে, ওই মহিলার জনৈক আত্মীয় নিজের অভিমত জানিয়ে এ বিতর্কের নিষ্পত্তি করে দেয়। “মহিলার জনৈক আত্মীয় অভিমত দিলো যে, ইউসুফের জামা যদি সম্মুখ থেকে ছিড়ে থাকে তাহলে (বুঝতে হবে) মহিলা সত্য বলেছে এবং ইউসুফ মিথ্যাবাদী । আর যদি জামার পেছন থেকে ছিড়ে থাকে তাহলে মহিলা মিথ্যা বলেছে এবং ইউসুফ সত্যবাদী ।' প্রশ্ন ওঠা স্বাভাবিক যে, এই অভিমতদাতা কোথায় ও কখন নিজের মত জানালো? সে কি মহিলার স্বামীর সাথেই আসছিলো এবং ঘটনার প্রতক্ষ্যদর্শী, না তার স্বামী তাকে ডেকেছে এবং তার কাছে বিষয়টা তুলে ধরে তার মতামত চেয়েছে? এ ধরনের পরিস্থিতিতে সাধারণত এ রকমই ঘটে থাকে যে, স্বামী স্ত্রীর পরিবারের কোনো গণ্যমান্য ব্যক্তিকে ডেকে সে যা দেখেছে তা জানায় । বিশেষত তৎকালীন মিসরের সেই নৈতিকতাহীন পরিবেশে এ রকমটি ঘটা খুবই স্বাভাবিক । উভয়টিই ঘটে থাকতে পারে। যেটাই ঘটুক, মূল বিষয়টার তাতে কোনো হেরফের হয় না। অভিমতদাতার এই অভিমতকে কোরআনে ‘শাহাদাত’ বা সাক্ষ্য বলে আখ্যায়িত করা হয়েছে! কেননা সংশ্লিষ্ট ঘটনায় ও উভয় পক্ষের তরফ থেকে পেশকৃত বিরোধে তার অভিমত যখন চাওয়া হয়েছে, তখন তার অভিমতকেই সাক্ষ্য বলে অভিহিত করা হয়েছে। কেননা সাক্ষ্য যেমন বিরোধ নিষ্পত্তিতে ও ন্যায়সংগত সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করে থাকে, এটাও তেমনি সাহায্য করেছে। জামা যদি সামনের দিক থেকে ছিড়ে থাকে তাহলে ধরে নিতে হবে যে, ইউসুফ তার ওপর বলাৎকার করার চেষ্টা করেছিলো, মহিলা তার প্রতিরোধ করেছিলো এবং সেই প্রতিরোধের ফলেই জামা ছিড়েছে। এমনটি হয়ে থাকলে মহিলা সঠিক অভিযোগই করেছে এবং ইউসুফই মিথ্যাবাদী । আর যদি জামা পেছন দিক থেকে ছিড়ে থাকে তাহলে বুঝে নিতে হবে যে, ইউসুফ মহিলার কাছ থেকে উদ্ধার পাওয়ার জন্য ছুটে ছিলো এবং মহিলা তার পিছু ধাওয়া করেছিলো । এরূপ হয়ে থাকলে ইউসুফ সত্যবাদী ও মহিলা মিথ্যুক । প্রথমটাই আগে উল্লেখ করা হয়েছে। কেননা এটা সঠিক হলে মহিলার সত্যবাদিতা ও ইউসুফের মিথ্যাচার প্রমাণিত হবে। মহিলা হচ্ছে গৃহকর্ত্রী ও মনিব, আর ইউসুফ হলেন একজন ভৃত্য । তাই প্রথমটা আগে উল্লেখ করারই অধিকতর দাবীদার ৷ আর এটা সত্যের কাছাকাছি হওয়াও অসম্ভব নয় । ‘অতপর যখন সে দেখলো যে, জামা পেছন দিক থেকে ছেঁড়া ............ ৷” (আয়াত-২৮) বাস্তব যুক্তিভিত্তিক সাক্ষ্যের আলোকে তার কাছে স্পষ্ট হয়ে গেলো যে, মহিলাই ফুসলিয়েছে এবং সে-ই আবার উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর চক্রান্ত এটেছে। এখানে হাজার হাজার বছর আগের জাহেলী সমাজে ‘অভিজাত শ্রেণী'র চরিত্রের একটা দিক আমাদের সামনে এমনভাবে ফুটে ওঠেছে, যেন তা আজকেরই ঘটনা । আজকের মতই যৌন অপরাধে লিপ্ত হবার উদগ্র বাসনা এবং সেটাকে সমাজের চোখ থেকে আড়াল করারও ফন্দি ফিকির । ‘সে (মিসরের প্রধানমন্ত্রী) বললো, এটা তোমাদেরই চক্রান্ত ’ (আয়াত ২৮-২৯) www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।