অবস্থা থেকে পরিত্রাণ লাভ করেন, কিন্তু কোরআনের আয়াতে সেই মানবীয় ভাবাবেগের বিস্তারিত বিবরণ দেয়া হয়নি যা পর্যায়ক্রমে হযরত ইউসুফের মধ্যে সঞ্চারিত হয়েছে, কখনো দুর্বল ও কখনো প্রবল হয়েছে, কখনো মাথাচাড়া দিয়ে ওঠেছে আবার কখনো অবদমিত হয়েছে। কোরআন এই কাহিনীর জন্যে যতোটুকু প্রয়োজন কেবল ততোটুকই আবেগের উত্থান পতনের বিবরণ দিয়েছে ক্রমোন্নৃতিশীল মানব জীবনের আওতাধীন যতোটুকু না হলেই নয়, ততোটুকুই বর্ণনা করেছে। কাহিনীর শুরুতে ও শেষে হযরত ইউসুফের যে দৃঢ়তা ছিলো, তার বিবরণই দিয়েছে বিস্তারিতভাবে । কেননা সেটাই ছিলো দীর্ঘস্থায়ী । মাঝখানে ক্ষণিকের জন্যে যে দুর্বল মুহূর্তগুলো নিছক মানবীয় দুর্বলতা হিসাবে এসেছে, তাও সংক্ষেপে উল্লেখ করেছে, যাতে সত্য ও ন্যায়ের সাথে বাস্তবতা এবং শালীন পরিবেশের সঠিক সমন্বয় ঘটে পরিপূরণ সাধিত হয়। আল্লাহুভীতির কাছে মোহনীয় নার্সীর ছলনা ব্যর্থ সংশ্লিষ্ট আয়াতগুলো নিয়ে চিন্তা গবেষণা করতে গিয়ে আমার যা বুঝে এসেছে, তা এতেট্ুকুই ৷ এটুকুই মানবীয় স্বভাব প্রকৃতি ও নবীসুলভ পবিত্রতার নিকটতম ৷ বস্তুত ইউসুফ মানুষ ছাড়া অন্য কিছু ছিলেন না। তবে আল্লাহর একজন প্রিয় ও সৎ বান্দা ছিলেন। তাই একটি গড়ায়নি। এই মানসিক দুর্বলতা ততোক্ষণই টেকসই হয়েছে, যতোক্ষণ আল্লাহর সতর্কবাণী ও নিষেধাজ্ঞা তার মনে আসেনি যখনই আল্লাহর নিষেধাজ্ঞা ও সতর্কবাণী তার বিবেকে ও স্মৃতিপটে ভেসে ওঠেছে, তখনই সেই মানসিক দুর্বলতাও উধাও হয়ে গেছে এবং দৃঢ়তা ফিরে এসেছে 0১) ‘এভাবেই আমি তাকে সত্যের প্রমাণ দেখিয়েছি, যাতে তার কাছ থেকে অন্যায় অশ্লীলতাকে দূরে সরিয়ে দিতে পারি। ............. ‘আর তারা উভয়ে দরজার দিকে ছুটে গেলো !'............ (আয়াত-২৫) অর্থাৎ হযরত ইউসুফ সচেতন হয়ে ওই ঘৃণ্য প্রস্তাব থেকে উদ্ধার পাওয়ার চেষ্টায় ছুটতে লাগলেন। আর মহিলা তখনো পাশবিক উত্তেজনায় অধীর হয়ে তার পেছনে পেছনে ছুটতে লাগলো । ‘সে ইউসুফের জামা পেছন দিক থেকে ছিড়ে ফেললো ।' অর্থাৎ তাকে দরজা থেকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে টেনে ধরতে গিয়ে পেছন থেকে জামা ছিড়ে ফেললো । আর এই সময় ঘটে গেলো কাকতালীয় ঘটনা, ‘দু'জনেই দেখলো মহিলার স্বামীকে ৷' এখানেই স্পষ্ট হয়ে গেলো মহিলাটি কত ধুরন্ধর। সন্দেহের উদ্রেককারী দৃশ্যটি দেখে স্বামীর মনে যে প্রশ্ব জাগতে পারে, তার ত্বরিত জবাব খুঁজে পেলো সে। সে যুবক ইউসুফকে অভিযুক্ত করে বললো, (১) আল্লামা যামাখশারী তাফসীরে কাশশাফে লিখেছেন, 'প্রশ্ব ওঠতে পারে যে, আল্লাহর একজন নবীর পক্ষে এটা কিভাবে সম্ভব হলো যে, তিনি পাপ কাজের দিকে ঝুঁকলো এবং এ ইচ্ছা তার মনে স্থান পেলো এর জবাব এই যে, নিছক যৌবনের তাড়নায় তার মনে যৌন মিলনের কামনা জন্যেছিলো মাত্র, যার ইচ্ছা ও সংকল্পের সাদৃশ্য ছিলো, কিন্তু আসলে তা ইচ্ছা ও সংকল্পের সমপর্যায়ের ছিলো না। এই কামনা যদি প্রবল আকারে মানুষের মধ্যে বিদ্যমান না থাকতো, তাহলে এ কামনা সংযতকারী আল্লাহর কাছে প্রশংসিত হতো না । কেননা, পরীক্ষা যতো কঠিন হবে, তাতে ধৈর্য ধারণ করা ততোই মর্যাদাপূর্ণ বিবেচিত হবে। ইমাম যামাখশারী মুতাযেলা মতাবলঙ্বী হলেও এখানে তার যুক্তি মোটামুটিভাবে সঠিক ও গ্রহণযোগ্য । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।