এবার যাওয়া যাক, পরবর্তী আয়াতের ব্যাখ্যায়, ‘নিশ্চয় ওই মহিলা তার প্রতি ঝুঁকে পড়েছিলো এবং সেও মহিলার প্রতি ঝুঁকে পড়তো যদি তার প্রতিপালকের যুক্তি প্রমাণ সে দেখতে না পেতো । প্রাচীন তাফসীরকার ও হাদীসবেত্তাদের সকলেই সেই সর্বশেষ ঘটনাটার মধ্যেই নিজেদের দৃষ্টি সীমিত করে ফেলেছেন তাদের মধ্যে যারা ইসরাঈলী রেওয়ায়াতগুলোর অনুসরণ করেছেন, তারা বহু কল্পকাহিনী বর্ণনা করেছেন। এ সব কল্পকাহিনীতে হযরত ইউসুফকে এমন কামোত্তেজিত ব্যক্তি হিসাবে চিত্রিত করা হয়েছে, যাকে আল্লাহ বহু যুক্তি প্রমাণ দিয়েও ব্যাভিচারের দিকে অগ্রসর হওয়া থেকে ফেরাতে পারেননি । অতপর কক্ষের ছাদের কাছে যখন তার পিতা ইয়াকুবের আংগুল কামড়ে ধরা অবস্থায় ছবি ভেসে ওঠলো এবং সেই সাথে কোরআনের সেসব আয়াত লিখিত কিছু ফলক তুলে ধরা হলো, যাতে এমন নোংরা কাজ অর্থাৎ ব্যভিচার নিষিদ্ধ করা হয়েছে, তখনও তিনি ব্যভিচার থেকে নিবৃত্ত হতে চাননি । অবশেষে আল্লাহ ‘আমার বান্দাকে ঠেকাও' এই নির্দেশ দিয়ে যখন জিবরাঈলকে পাঠালেন এবং তিনি এসে হযরত ইউসুফের বুকে থাপ্নড় মারলেন, কেবল তখনই তিনি নিবৃত্ত হলেন । মজার ব্যাপার লক্ষ্য করুন, এসব ইসরাঈলী রেওয়ায়াতের অনুসারী তাফসীরকাররা হযরত ইউসুফের সামনে কোরআনের আয়াত লিখিত ফলকও উন্মোচন করে ছেড়েছেন। এসব কাহিনী যে একেবারেই ভিত্তিহীন ও মনগড়া, তাতে সন্দেহের অবকাশ নেই । তবে অধিকাংশ তাফসীরকারের মতে, মহিলা দৈহিকভাবেই ব্যভিচারের প্রস্তুতি নিয়েছিলো, আর ইউসুফ শুধুমাত্র মানসিকভাবে প্রস্তুত হয়েছিলেন, কিন্তু তৎক্ষণাত আল্লাহর স্মারক দলীল তার সামনে ভেসে ওঠলে তিনি ওই কু-বাসনা ত্যাগ করেন। তাফসীর আল মানারের লেখক শেখ রশীদ রেজা এই শেষোক্ত মতও খন্ডন করেছেন । তিনি অত্যন্ত অবমাননাকরভাবে লংঘন করেছেন । অন্যদিকে ইউসুফ প্রথমে এই আক্রমণ প্রতিহত করার উদ্যোগ নিলেও পরে ঘর থেকে পালিয়ে যাওয়াকে অগ্রাধিকার দেন। তিনি দৌড় দেয়ার সাথে সাথে মহিলা পেছন থেকে তাকে ধরে ফেললো এবং পেছন দিক থেকে তার জামাও ছিড়ে ফেললো । হাম্মুন’ বা ঝুঁকে পড়ার ব্যাখ্যা হিসাবে ‘মারতে উদ্যত হওয়া’ ও “মার প্রতিরোধে প্রস্তুত হয়ে যাওয়া’ বলার পক্ষে কোনো প্রমাণ আলোচ্য আয়াতে নেই । এটা নিছক একটা ব্যক্তিগত অভিমত এবং খুবই কৃত্রিম ও অযৌক্তিক ব্যাখ্যা ৷ আমি যখন এই আয়াতের বক্তব্য নিয়ে চিন্তা ভাবনা করেছি এবং নবুওত লাভের আগে ও পরে হযরত ইউসুফ এই ধূর্ত মহিলার সাথে মিসরের প্রাসাদপুরীতে যে পরিবেশে দীর্ঘ দিন অতিবাহিত করেন তা পর্যালোচনা করেছি, তখন আমার মনে “মহিলা ইউসুফের প্রতি ঝুঁকে * এ আয়াতে যে ব্যাখ্যা অগ্রগণ্য মনে হয়েছে তা এই যে, এটা ছিলো দীর্ঘ দিনব্যাপী পরিচালিত একটা কু-প্ররোচনার অভিযানের ফল । প্রথম দিকে ইউসুফ কু-প্ররোচনা প্রবলভাবে প্রত্যাখ্যান করে নিষ্পাপ থাকতে চেষ্টা করেন। কিন্তু একনাগাড়ে দীর্ঘ দিন এ অপচেষ্টা চলতে থাকায় সর্বশেষ তিনি কিছুটা দুর্বল হয়ে পড়েন, যা একজন মানুষ হিসাবে তার জন্য মোটেই অস্বাভাবিক বা অপ্রত্যাশিত ছিলো না, কিন্তু এটা ছিলো সাময়িক । পরক্ষণেই তিনি আত্মসংবরণ ও আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেন এবং এই দুঃসহ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।