যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

এটা সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা পরিবেশ । যে সমাজ এ জাতীয় কর্মকান্ড অনুমোদন করে, তা কোনো সাধারণ সমাজ নয়। বস্তুত বিত্তশালী শ্রেণীর সামাজিক পরিবেশ এ রকমই হয়ে থাকে । ইউসুফ এ সমাজে একজন পরাধীন মানুষ ছিলেন এবং যে বয়সটা সবচেয়ে স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ, সেই বয়সেই তিনি ওই সমাজে লালিত পালিত হয়েছেন। সুতরাং এটা কোনো নির্দিষ্ট দিনের ঘটনা মাত্র নয়; বরং এটা ছিলো হযরত ইউসুফের জীবনের একটা দীর্ঘস্থায়ী অগ্নিপরীক্ষা । এ পরীক্ষায় তিনি সাফল্যের সাথে উত্তীর্ণ হন। এই বয়সে এমন একটা উচ্ছংখল নারীর সাথে একই ছাদের নীচে জীবন যাপন করা যে কত কঠিন, বিশেষত তা যদি এতো দীর্ঘস্থায়ী হয়, ভাষায় বর্ণনা করা দুসাধ্য । মহিলাটা যদি একা হতো এবং দীর্ঘ দিন ধরে প্ররোচনা ও প্রলোভন না দিয়ে আকস্মিকভাবেই এরূপ চাপ দিতো, তাহলে এ চাপ প্রতিরোধ করা ইউসুফের জন্যে এতো কঠিন হতো না। বিশেষত সে যখন এখানে প্রার্থিত- প্রার্থী নয়। নারীর দুর্বলতা কখনো কখনো পুরুষকে আত্মসংযমে সাহায্য করে থাকে । এখানে তো মহিলাই হযরত ইউসুফের প্রতি আসক্ত । এবার আয়াতের প্রতি মনোনিবেশ করা যাক । ইউসুফকে সেই মহিলা কু-প্ররোচনা দিলো, দরজা বন্ধ করলো এবং বললো, চলে এ আয়াতাংশ থেকে সুস্পষ্ট যে, মহিলা এবারে একেবারে খোলাখুলিভাবেই কু-প্রস্তাব দিয়েছিলো । দরজা বন্ধ করা থেকে বুঝা যায়, মহিলা এবার তার ঘৃণ্য দৈহিক উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছিলো এবং দৈহিক চাহিদার সর্বশেষ আহ্বানটাই সে ‘চলে এসো’ বলে জানিয়েছিলো। এই সুস্পষ্ট ও ঘৃণ্য আহ্বান মহিলার প্রথম নয় বরং সর্বশেষ আহ্বান ছিলো। মহিলা ইতিপূর্বে তার সামনেই ইউসুফকে পূর্ণ যৌবনে পদার্পণ করতে দেখেছে। তার নিজের দৈহিক চাহিদাও সহ্যের বাইরে চলে গেছে। কাজেই ইতিমধ্যে গোপন ও পরোক্ষ প্ররোচনা যে বহুবার দেয়া হয়েছে তাতে কোনো সন্দেহ নেই । ' (আয়াত-২৩ শেষাংশ) অর্থাৎ এমন কাজ করা থেকে আল্লাহর আশ্রয় চাই । ‘তিনি আমার প্রতিপালক, তিনিই আমাকে উত্তম আবাসস্থল দিয়েছেন।' অর্থাৎ তিনি আমাকে কুয়া থেকে উদ্ধার করে আজ এই নিরাপদ বাড়ীতে সসম্মানে বসবাসের সুযোগ দিয়েছেন। ‘অত্যাচারীরা কখনো সফলকাম হয় না ।' অর্থাৎ যারা আল্লাহর সীমা অতিক্রম করে এবং এই মুহূর্তে তুমি যে অপকর্মে আমাকে প্ররোচিত করছো, তা যারা করে, তারা সফলকাম হয় না। আয়াতের বক্তব্য থেকে দ্বর্থহীন ও অকাট্যভাবে জানা যায় যে, প্রধানমন্ত্রীর স্ত্রীর সুস্পষ্ট কু-প্ররোচনার জবাবে ইউসুফ শুধু তা প্রত্যাখ্যানই কবেননি; বরং আল্লাহ তার ওপর যে অনুগ্রহ করেছেন এবং তিনি মানুষের জন্যে যে সীমারেখা নির্দেশ করেছেন তা স্বরণ করেছেন। সেই সাথে তিনি তার নির্ধারিত সীমারেখা লংঘনকারীর শাস্তির কথাও স্মরণ করেছেন। সুতরাং ওই মহিলা দরজা বন্ধ করার পর সুস্পষ্টভাবে ব্যভিচারের যে নোংরা আহ্বান জানিয়েছে, তার প্রতি হযরত ইউসুফ কর্তৃক প্রাথমিকভাবেও সম্মতি জ্ঞাপনের প্রশ্নই ওঠে না। পবিত্র কোরআন তার এই নোংরা আহ্বানকে অপেক্ষাকৃত শালীন ভাষায় নিম্নরূপ উদ্ধৃত করেছে, www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।