কাফেলা যখন ইউসুফকে কুড়িয়ে পায় ও মিসরে বিক্রি করে, তখন তিনি চৌদ্দ বছর বা তারও কম বয়সের কিশোর ছিলেন, চৌদ্দ বছরের মধ্যে থাকলেই কিশোর বলা হয়। এরপর বয়সের বৃদ্ধি অনুপাতে ক্রমান্বয়ে তরুণ, যুবক ইত্যাদি নামে চিহ্নিত হতে থাকে তার কিশোর বয়সেই হযরত ইয়াকুব এ কথা বলা মানানসই হয় যে, ‘আমার আশংকা হয়, তাকে বাঘে খেয়ে ফেলবে ৷’ এ সময় ওই মহিলা মিসরীয় প্রধানমন্ত্রীর স্ত্রী ছিলো এবং সে ও তার স্বামী তখনো কোনো সন্তান লাভ করেনি। এটা তার স্বামীর এই উক্তি দ্বারা বুঝা যায়, হয়তো আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারবো!’ সন্তান হিসেবে গ্রহণ করার এই চিন্তাটা সাধারণত কারো মাথায় তখনই আসে, যখন সে নিসন্তান থাকে এবং সন্তান হবার কোনো আশাও তার থাকে না। ‘সুতরাং ধরে নেয়া যায় যে, তাদের বিয়ের বেশ কিছুকাল তখন অতিবাহিত হয়ে গেছে এবং তারা সন্তান না থাকার অবস্থাটা অনুভব করছে। যাহোক, এ সময় মিসরীয় প্রধানমন্ত্রীর বয়স চল্লিশ এবং তার স্ত্রীর বয়স ত্রিশের কম হবে না। এটাও ধরে নেয় যেতে পারে যে, ইউসুফের বয়স যখন পঁচিশ বা তার কাছাকাছি হয়েছে, তখন ওই মহিলার বয়স চল্লিশ বছর হয়েছে। খুব সম্ভবত এই বয়সেই দুর্ঘটনাটা ঘটেছিলো। এ অনুমানের কারণ, এই ঘটনায় ও তার পরে মহিলার যে ভূমিকা পরিলক্ষিত হয়, তা থেকে ধারণা জন্মে, সে এ সময় পূর্ণ বয়ঙ্কা, সাহসী, নিজের ষড়যন্ত্রের ওপর পূর্ণ কর্তৃত্বের অধিকারিণী এবং নিজের পালিত তরুণকে পাওয়ার জন্য মরণপণ লড়াইয়ে লিপ্ত ছিলো ৷ পরবর্তা সময়ে মহিলারা যে কথা রটিয়েছিলো, ‘প্রধানমন্ত্রীর স্ত্রী তার তরুণকে ফুসলায়,’ ‘ফাতা’ বা তরুণ শব্দটা যদিও ক্রীতদাসের ক্ষেত্রেই সচরাচর ব্যবহৃত হয়ে থাকে, তবে বয়সের দিক দিয়ে ইউসুফের সাথে কিছু মিল না থাকলে তার বেলায় এ শব্দ প্রয়োগ করা হতো না, পরিস্থিতির লক্ষণাদি থেকে এই ধারণার সমর্থন পাওয়া যায় । আমাদের এ আলোচনার উদ্দেশ্য এই যে, আমরা একটা সুনির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হতে চাই । আমরা বলতে চাই, হযরত ইউসুফ যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন বা যে অগ্নুপরীক্ষা অতিক্ৰম করেছেন, তা শুধু এখানকার আয়াতে বর্ণিত ফুসলানির সফল প্রতিরোধই ছিলো না; বরং হযরত ইউসুফের প্রথম যৌবনের সমগ্র সময়টা- ত্রিশ থেকে চল্লিশ বছরের কোটা পর্যন্ত পৌছার এই সময়টা অবাঞ্চিত এই মহিলার প্রাসাদের অভ্যন্তরেই কেটেছে। এই প্রাসাদের ভেতরকার পরিবেশ কেমন ছিলো তা তার স্বামীর সেই উক্তি থেকেই আঁচ করা যায়, যা সে তার স্ত্রীকে ইউসুফের সাথে দেখে উচ্চারণ করেছিলো। সে বলেছিলো, ‘ইউসুফ, তুমি এ ব্যাপারটা এড়িয়ে যাও, আর বেগম, তুমি তোমার পাপের জন্যে ক্ষমা চাও । তুমি বিপথগামীদের অন্তর্ভুক্ত ৷' রাজধানীর মহিলারা প্রধানমন্ত্রীর স্ত্রী সম্পর্কে নানা রকম কানাঘুষা শুরু করেছিলো। এর জবাবে প্রধানমন্ত্রীর স্ত্রী তাদের দাওয়াত দিলো ও বিশেষ ভোজের আয়োজন করলো। সেই সাথে এ ব্যবস্থাও রাখা হলো যে, ইউসুফ তাদের সামনে বেরুলেন, তার রূপ যৌবন দর্শনে মহিলারা অভিভূত হলো, ‘এ তো মানুষ নয় বরং ফেরেশতা’ বলে চিৎকার করে ওঠলো, আর সেই সুযোগে প্রধানমন্ত্রীর স্ত্রীও ঘোষণা করলো, ‘আমি ওকে ফুসলিয়েছি, কিন্তু সে নিষ্কলুষ থাকার চেষ্টা করেছে। এখন থেকে আমি যা আদেশ করবো, তা যদি সে না করে তবে ওকে জেল খাটতে হবে এবং লাঞ্চিত হতে হবে!” www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।