যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

এই পর্যায়ে আল্লাহ তায়ালা সতর্ক করে দেন যে, ইউসুফের এই সম্মান ও মর্যাদার সুবন্দোবস্ত স্বয়ং তিনিই করেছেন এবং তিনিই ইউসুফকে ওই দেশে সুপ্রতিষ্ঠিত করেছেন। আর এই প্রতিষ্ঠার সূচনা হয়েছে ওই কর্মকর্তার বাড়ীতে ও মনে তাকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে । এখানে এই মর্মেও ইংগিত দেয়া হয়েছে যে, ইউসুফ এভাবে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ শিখে সামনে এগিয়ে যাওয়া অব্যাহত রেখেছেন। এই ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষমতা যে দু'রকমের হতে পারে সেটা আমি ইতিপূর্বে উল্লেখ করেছি। ইউসুফকে মিসরে প্রতিষ্ঠিত করার প্রক্রিয়া যেভাবে শুরু করা হয়েছে, সে সম্পর্কে কোরআন মন্তব্য করেছে যে, আল্লাহর শক্তি সব কিছুর ওপর বিজয়ী । তার পথে কেউ কোনো বাধা আরোপ করতে পারে না। তিনি তার সমস্ত কর্মকান্ডের সর্বময় কর্তা ও মালিক মোক্তার । তাই তার কোনো পরিকল্পনা ব্যর্থ হয় না, থেমে থাকে না বা বিপথগামী হয় না। ‘এভাবেই আমি ইউসুফকে ভূমিতে প্রতিষ্ঠিত করেছি......... ?” (আয়াত-২১) হযরত ইউসুফকে দেখুন ভাইয়েরা তার সম্পর্কে একটা সিদ্ধান্ত নিয়েছিলো, আর আল্লাহ তীর সম্পর্কে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। যেহেতু আল্লাহ নিজের সিদ্ধান্তের সর্বময় কর্তা, তাই তারা তীর সম্পর্কে যা করতে চেয়েছিলো তা করতে পারেনি। তাই ইউসুফ তাদের মুঠোর মধ্য থেকে বেরিয়ে যেতে পেরেছেন । ‘তবে বেশীর ভাগ লোক জানে না৷’ অর্থাৎ আল্লাহর প্রাকৃতিক নিয়ম যে অপ্রতিরোধ্য সে কথা অধিকাংশ মানুষই জানে না। পরবর্তী আয়াতে বলা হয়েছে যে, আল্লাহ ইউসুফের জন্য যা চেয়েছেন এবং তাকে কথার ব্যাখ্য: শেখাবেন বলে যে আশ্বাস দিয়েছেন তা তীর বয়োপ্রাপ্তির পর কার্যকর হয়েছে, ‘যখন সে বয়োপ্রাপ্ত হলো তখন আমি তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম ....?” (আয়াত-২২) অর্থাৎ তীকে বিশুদ্ধ ও নির্ভুল সিদ্ধান্ত খৃহণের ক্ষমতা দেয়া হয়েছিলো, দেয়া হয়েছিলো বিভিন্ন বিষয়ের পরিণাম জ্ঞান, স্বপ্নের তাবীর কিংবা জীবন ও তার বিভিন্ন দিক সংক্রান্ত আরো ব্যাপক বিস্তৃত জ্ঞান, আর এটা ছিলো তার সততা, তীর মহৎ বিশ্বাস ও সদাচরণের পুরস্কার ৷ “এভাবে আমি সৎলোকদের পুরস্কৃত করে থাকি’ হেরেমে বঢ়যস্সের শিকার হভসুফ (আ.) এরপরই আসে তীর জীবনের দ্বিতীয় দুর্যোগ । এটা ছিলো প্রথম দুর্যোগের চেয়েও কঠিন। এই দ্বিতীয় দুর্যোগ যখন এলো, তখন তিনি লাভ করেছেন নির্ভুল সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং নির্ভুল জ্ঞান । আর এ দুটো ছিলো আল্লাহর রহমতের ফল । আল্লাহ তাকে এই দুর্যোগ থেকে উদ্ধার করার জন্যে এই রহমতে ভূষিত করেন, যাতে তাঁর সততার পুরস্কার দেয়া যায় । আর তার এই সততা আল্লাহ কোরআনে সংরক্ষণ করেছেন। এবার আমরা তীর ওপর আপতিত সেই ভয়ংকর দুর্যোগটা কী ছিলো দেখবো। ‘যে মহিলার বাড়ীতে ইউসুফ থাকতো, সে ইউসুফকে ফুসলাতে লাগলো । একদিন দরজা বন্ধ করে তাকে বললো, এদিকে এসো । ইউসুফ বললো, আমি আল্লাহর আশ্রয় চাই । Ee PEE (আয়াত ২৩-২৯) আয়াতে ইউসুফের ও ওই মহিলার বয়স উল্লেখ করা হয়নি, তবে এ বিষয়ে আমরা একটা আনুমানিক হিসাব বের করতে পারি। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।