এখান থেকে শুরু হচ্ছে কাহিনীর দ্বিতীয় পর্ব । এ সময় হযরত ইউসুফ (আ.) মিসরে পৌছে গেছেন। ক্রীতদাস হিসেবে বিক্রিতও হয়েছেন, কিন্তু যে ব্যক্তি তাকে কিনলো, সে তার ভেতরে উজ্জ্বল ভবিষ্যতের লক্ষণ দেখতে পেয়েছিলো। সাধারণত উজ্জ্বল চেহারার মধ্যে ‘শুভ লক্ষণ’ দেখা যায়, বিশেষত উজ্জ্বল চেহারার সাথে যখন মহৎ গুণাবলীর সমাবেশ ঘটে । যাহোক, যে ব্যক্তি তাকে কিনেছিলো সে তার স্ত্রীকে বিশেষভাবে ছেলেটার যত্ন নিতে নির্দেশ দিয়ে রেখেছিলো । আর এখানেই হয়েছিলো স্বপন বাস্তবায়নের প্রথম গুরুত্বপূর্ণ স্তরের সূচনা ৷ কিন্তু বয়োপ্রাপ্তির পর অন্য ধরনের একটা দুর্যোগ হযরত ইউসুফের অপেক্ষায় ছিলো। এ সময় হযরত ইউসুফ আল্লাহর পক্ষ থেকে ইসলামের জ্ঞান (এলেম) ও তার বাস্তবায়ন কৌশল (হেকমত) অর্জন করেছেন, আর এই দুটো খোদা প্রদত্ত অস্ত্র দিয়েই তিনি সেই দুর্যোগের মোকাবেলা করেছেন, যার মোকাবেলায় একমাত্র আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তিই সফলতা লাভ করতে পারে। এই দুর্যোগটা আর কিছু নয়, রাজপ্রাসাদের অস্তপুরে বিকৃতি, বিপথগামিতা ও বেলেল্লাপনার হাতছানি । তথাকথিত ‘অভিজাত শ্রেণীর বেহায়াপনা ও ব্যভিচারের হাতছানি, কিন্তু হযরত ইউসুফ এই দুর্যোগ থেকে নিজের চরিত্র ও দ্বীনদারীকে সম্পূর্ণ নিষ্কলংক অবস্থায় নিয়ে বেরিয়ে গেলেন। তবে দুর্যোগের ভেতরে পতিত হয়েও পরিকল্পিতভাবে তার মোকাবেলা করেই এতে সফলতা লাভ করলেন । “মিসরে যে ব্যক্তি ইউসুফকে কিনেছিলো, সে তার স্ত্রীকে বললো, ওকে যত্নের সাথে রেখো চলমান পর্ব থেকে আমরা জানতে পারি না ইউসুফের ক্রেতা কে ছিলো। তবে পরবর্তী এক পর্বে জানতে পারি, তিনি ছিলেন মিসরের আযীয উপাধিধারী এক কর্মকর্তা (কারো কারো মতে তিনি প্রধানমন্ত্রী) । তবে আমরা এটুকু জানতে পারি যে, ইউসুফ এ সময় একটা নিরাপদ স্থানে পৌছে গেছেন, তার একটা দুর্যোগপূর্ণ যুগ অতিক্রান্ত হয়েছে এবং তিনি এখানে থেকে সামনে যতো দূরই যান, কল্যাণ অভিমুখেই যেতে পারবেন। ‘ওকে যত্নের সাথে রেখো ৷’ “‘মাসওয়া’ শব্দটার অর্থ অবস্থানস্থল, আর তার অবস্থানস্থলকে সম্মানিত করার অর্থ তাকে যত্ন করা বা যত্নের সাথে রাখা । তবে সামগ্রিকভাবে এ অভিব্যক্তি আরো ব্যাপক ও গভীর । কেননা এ দ্বারা শুধু ব্যক্তিগতভাবে হযরত ইউসুফকে নয় বরং তার অবস্থানস্থলকে সম্মান মর্যাদায় অভিষিক্ত করতে বলা হয়েছে। এ দ্বারা সম্মান ও যত্নের আধিক্য বুঝানো হয়েছে। কুয়ার মধ্যে ও তার আশপাশে যে কষ্টকর ভীতিপ্রদ পরিবেশে তাকে অবস্থান করতে হয়েছে তার তুলনায় এটা সম্মানজনক বটে! শুধু তাই নয়, বরং ওই ব্যক্তি তার স্ত্রীর কাছে কিশোর ইউসুফের মধ্যে যে উজ্জ্বল সম্ভাবনা ও আশার আলো দেখতে পেয়েছে তাও ব্যক্ত করলো । ‘হয়তো সে আমাদের উপকারে লাগবে অথবা তাকে আমরা সন্তান হিসাবে গ্রহণ করবো ৷' সম্ভবত এই দম্পতির কোনো সন্তান ছিলো না৷ বিভিন্ন রেওয়ায়াত থেকেও এটাই জানা যায় । এ জন্যই পুরুষটি তাকে সন্তান হিসেবে গ্রহণ করার আগ্রহ প্রকাশ করে। এর মাধ্যমে আসলে তার প্রজ্ঞা, দূরদর্শিতা এবং ইউসুফের কায়িক সৌন্দর্যের পাশাপাশি তার উচ্চ বংশ মর্যাদা ও নৈতিক মাহাত্ম্য সম্পর্কে তার যথাযথ মূল্যায়নই প্রকাশ পায়। যিলাল ১১তম ৭ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।