মিথ্যাচারের মুখোশ এই বুঝি খসেই পড়লো। কেননা কথায় বলে, ‘চোরের মন পুলিশ পুলিশ করে।' তাই তারা বললো, ‘আমরা সত্যবাদী হলেও আপনি আমাদের বিশ্বাস করবেন না ৷’ অর্থাৎ আমাদের কথা সত্য হলেও আপনার বিশ্বাস হবে না। কেননা আপনি আমাদের সন্দেহ করেন, অবিশ্বাস করেন। সুরতহাল প্রমাণাদি দেখেই ইয়াকুব বুঝতে পারলেন এবং তীর মনও সাক্ষ্য দিলো যে, ইউসুফকে বাঘে খায়নি; বরং ছেলেরা তার বিরুদ্ধে একটা কিছু ষড়যন্ত্র করেছে। তারপর তারা সম্পূর্ণ একটা মিথ্যা গল্প ফেঁদে এনেছে। তিনি তাদের বললেন, কু-প্রবৃত্তি তাদের দ্বারা একটা অপকর্ম সহজে সংঘটিত করিয়ে নিয়েছে এবং তার প্রমাণও তৈরী করে দিয়েছে। তবে তিনি এ নিয়ে কোনো শোক বিলাপ না করে ধৈর্য ধারণ করলেন এবং তাদের সকল চক্রান্তের মোকাবেলায় আল্লাহর সাহায্য চাইলেন ৷ (আয়াত-১৮) এবার আমাদের দ্রুত ইউসুফের কাছে সেই কুয়ায় ফিরে যাওয়া দরকার ৷ যাতে কাহিনীর এই পর্বের শেষ দৃশ্যটা দেখতে পারি। ‘একটা কাফেলা এলো কাফেলা তার পথ প্রদর্শককে পানি আনতে পাঠালো । সে কৃয়ার ভেতরে বালতি ফেললো সে বললো, কী সুসংবাদ! এযে একটা কিশোর ছেলে!......(আয়াত ১৯, ২০) কুয়াটা কাফেলা যাতায়াতে ব্যবহৃত একটা ব্যস্ত সড়কের পাশেই অবস্থিত ছিলো। কাফেলার লোকেরা স্বভাবতই আশপাশের সম্ভাব্য কুয়ায় পানি সন্ধান করতো । পথিপার্শ্বের এসব কুয়ায় স্বল্প পরিয়্নাণ বৃষ্টির পানি কিছুক্ষণের জন্যে থাকতো । আবার অনেক কুয়া শুকনোও থাকতো । ‘একটা কাফেলা এলো !’ এখানে কাফেলার আরবী প্রতিশব্দ ‘সাইয়ারা’ ব্যবহৃত হয়েছে। দীর্ঘ পথযাত্রী কাফেলাকে ‘সাইয়ারা' বলা হয়ে থাকে, যেমন দীর্ঘ দিন অনুসন্ধানের কাজে ব্যাপৃত ব্যক্তি বা দলকে ‘কাশশাফা’, দীর্ঘ দিন ভ্রমণকারীকে ‘জাওয়ালা’ এবং দীর্ঘ দিন শিকার করার নেশায় নিয়োজিত ব্যক্তিকে ‘কান্নাসা’ বলা হয়। ‘তারা তাদের পথপ্রদর্শককে পাঠালো ।' অর্থাৎ এমন লোককে পাঠালো যে পানি কোথায় কোথায় পাওয়া যায় তা জানে। ‘সে বালতি নামালো ৷’ অর্থাৎ কুয়া থেকে পানি ভরে তোলার জন্য বালতি ছাড়লো । এখানে হযরত ইউসুফ কর্তৃক বালতি ধরে ঝুলে পড়া এবং ওপরে ওঠে আসার ব্যাপারটা উহ্য রাখা হয়েছে, যাতে শ্রোতা ও পাঠককে কাহিনীর আকস্মিকতার স্বাদ উপভোগ করানো যায়। ‘সে বললো, কী সুসংবাদ! এ যে একটা কিশোর ছেলে!” এরপর কী কী ঘটলো, কে কী বললো, ইউসুফ কুয়া থেকে ওঠতে পেরে কেমন খুশী হলেন, এবং কাফেলার সাথে তার পরবর্তী সময় কিভাবে কাটলো, সে সবই এখানে উহ্য রাখা হয়েছে। তারা তাকে একটা বাণিজ্যিক পণ্য হিসেবে লুকিয়ে রাখলো ৷’ অর্থাৎ কাফেলা তাকে একটা গোপন বাণিজ্যিক পণ্যে পরিণত করলো এবং তাকে ক্রীতদাস হিসাবে বিক্রি করতে মনস্থ করলো যেহেতু এ কিশোর আসলে ক্রীতদাস হিসাবে আনীত হয়নি, তাই তাকে গোপন করে দৃষ্টির আড়ালে রাখা হলো, অতপর স্বল্প মূল্যে বিক্রি করা হলো । ‘তার ব্যাপারে তারা বেশী মুনাফালিন্দু ছিলো না ।' কেননা তারা একটা স্বাধীন মানুষকে ক্রীতদাস হিসাবে বিক্রির দায়ে ধরা পড়ার আশংকা থেকে অব্যাহতি পেতে চেয়েছিলো । এভাবে মহান নবী ইউসুফের জীবনের প্রথম কষ্টকর যুগটার অবসান ঘটে । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।