হডসুফ্ক্কে অন্ধকূপে নিশ্কেপ এভাবে আশ্বাসের পর আশ্বাস ও চাপের পর চাপে দিশেহারা হয়ে পিতা ছেলেদের দাবী মেনে নিলেন এতে আল্লাহর পরিকল্পনা বাস্তবায়িত হওয়া এবং কাহিনীর আন্লাহার ইচ্ছামত গতিতে অগ্রসর হওয়ার পথ সুগম হলো । তারা ইউসুফকে নিয়ে গেলো, তারপর তাদের ঘৃণ্য চক্রান্ত বাস্তবায়নের উদ্যোগ নিলো । ওদিকে আল্লাহ কিশোরের মনে প্রবোধ দিলেন যে, এটা তার জন্যে একটা ক্ষণস্থায়ী কষ্ট । সে বেঁচে যাবে এবং ভাইদের একদিন সে স্মরণ করিয়ে দেবে তারা তার সাথে আজ কী আচরণ করছে। তখন তারা বুঝতেও পারবে না যে, সে স্বয়ং ইউসুফ ৷ ‘যখন তারা তাকে নিয়ে গেলো এবং তাকে কুয়ার মধ্যে ফেলতে একমত হলো.. ৷’ (আয়াত-১৫) অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে তারা তাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করার ব্যাপারেই একমত হলো। এভাবে সে তাদের কাছ থেকে দূরে সরে যাবে কুয়ার ভেতরে নিক্ষিপ্ত হবার যে ভয়ংকর হতাশার মুহূর্তটা তার সামনে এল, মৃত্যু তার খুব কাছে মনে হলো এবং তাকে সাহায্য করা বা উদ্ধার করার আর কেউ সেখানে ছিলো না । ইউসুফ ছিলো একা ও নিরীহ কিশোর, আর তার দশ দশটা শক্ত সমর্থ ভাই তার বিপক্ষে । এহেন নিরুপায় অবস্থায় আল্লাহ তাকে আশ্বাস দিলেন যে, তুমি অচিরেই এখান থেকে মুক্তি পাবে, একদিন তুমি তোমার ভাইদের মুখোমুখি হয়ে তাদের এই ঘৃণ্য আচরণের কথা স্মরণ করিয়ে দেবে, অথচ তারা কল্পনাও করতে পারবে না যে, কিশোর বয়সে কুয়ার মধ্যে ফেলে দেয়া সেই ভাই ইউসুফ এখনো বেঁচে আছে এবং সে তাদের মুখোমুখি হয়ে অতীত স্মরণ করিয়ে দিচ্ছে। ইউসুফকে আমরা অন্ধকূপের গভীর কঠিন মসিবতে রেখে এসেছি । এ সময় আল্লাহ তাকে যে আশ্বাস দিয়ে আশ্বস্ত করে রেখেছেন, নিসন্দেহে তা তাকে শান্ত ও নিশ্চিন্ত রেখেছে। এবার আমরা তার ভাইদের দেখতে যাচ্ছি, অপরাধ সংঘটিত করার পর কিভাবে তারা তাদের শোকাহত পিতার মুখোমুখি হয়, তারা রাতের বেলা কাদতে কাদতে পিতার কাছে এলো । ' (আয়াত-১৬-১৯) মাত্রাতিরিক্ত হিংসা তাদের মিথ্যা বলা একেবারেই সহজ বানিয়ে দিয়েছিলো এবং মিথ্যা যে কতো ভয়ংকর গুনাহর কাজ, সে সম্পর্কে তাদের অনুভূতিকে শিথিল করে দিয়েছিলো । তাদের মাথা যদি ঠান্ডা ও স্থির থাকতো, তাহলে হযরত ইয়াকুব ইউসুফকে তাদের সাথে খেলাধুলা করতে যাওয়ার অনুমতি দেয়ার পর এতো দ্রুত এ কাজটা তারা করতো না, কিন্তু তারা ছিলো অতিমাত্রায় দ্রুততা প্রিয় ও ধৈর্যহীন । তারা ভেবেছিলো, এ সুযোগ এখনই গ্রহণ না করলে সহজে আর নাও পাওয়া যেতে পারে। বাঘে খাওয়ার গল্প ফাদা থেকে প্রমাণিত হয়, তারা অকারণে অতি মাত্রায় তাড়াহুড়া কঁরে ফেলেছে । মাত্র গতকালই পিতা তাদের সাবধান করেছেন যে, ওকে বাঘে খেয়ে ফেলতে পারে। তারা এর সম্ভাবনা প্রত্যাখ্যানও করেছে এবং তা নিয়ে অনেকটা ক্ষুব্ধ প্রতিক্রিয়াও প্রকাশ করেছে। সুতরাং এটা মোটেই বিশ্বাসযোগ্য নয় যে, পিতা আগের দিন যে বাঘ সম্পর্কে সাবধান করলেন, পরদিন সকালে ইউসুফকে নিয়েই তারা বাঘের খোরাক হবার জন্য ছেড়ে দেবে। আর এই দ্রুততার বশেই তারা তার জামার ওপর কৃত্রিমভাবে রক্ত মেখে নিয়ে এসেছে, যা বিশ্বাসযোগ্য ছিলো না, তাই এই সাজানো নাটকটা এমন প্রকাশ্য মিথ্যাচার ছিলো যে, তাকে ‘মিথ্যা রক্ত’ বলে আখ্যায়িত করা হয়েছে। আমরা ইউসুফকে আমাদের জিনিসপত্রের কাছে রেখে প্রতিযোগিতা করতে গিয়েছিলাম । তখন তাকে বাঘে খেয়ে ফেলেছে।'’ এ কথা বলার সময় তারা নিজেরাও আশংকা করছিলো যে, তাদের www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।