যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

ভাই যে সব দৌড়-ঝীপ ও পরিশ্রম করতে পারে, তা করতে পারবে না বলে আশংকা করতেন। তাদের দ্বারা তার নিরাপত্তা ক্ষুণ্ন হবে এমন আশংকা করতেন না । তথাপি তিনি তাদের পিতা হয়েও ইউসুফের নিরাপত্তার ব্যাপারে তাদের ওপর আস্থা রাখতে পারেন না কেন? এ প্রশ্রের জবাব হচ্ছে, আসলে তারা তার এই মানসিকতা দূর করার্‌ জন্যে তাকে আবেগোদ্দীপ্ত করতে চেয়েছিলো । এ কথার ফল দাড়ালো এই যে, তিনি ইউসুফকে নিজের কাছে রেখে দেয়ার নীতির ওপর অবিচল থাকতে পারলেন না । এটা আসলে তাদের দুরভিসঙন্ধিমূলক একটা অপকৌশল ছিলো । ‘আপনার কী হয়েছে যে, ইউসুফের নিরাপত্তার ব্যাপারে আমাদের ওপর আস্থা রাখতে পারেন না? অথচ আমরা তার শুভাকাংখী ।' অর্থাৎ তার জন্যে আমাদের মন একেবারেই নিষ্কলুষ ও শুভ কামনায় পরিপূর্ণ । এখানে ‘নাসেহুন’ শব্দটা ব্যবহৃত হয়েছে, যার অর্থ আন্তরিক ও শুভাকাংখী। আসলে এ শব্দটা দ্বারা তারা নিজেদের শঠতা ও প্রতারণাকে ধামাচাপা দিতে চেষ্টা করেছে। কেননা কথায় বলে, ‘চোরের মন পুলিশ পুলিশ করে ।' ‘আগামীকাল ওকে আমাদের সাথে পাঠান, ফুর্তি করবে ও খেলবে । আমরা তার রক্ষক থাকবো ৷’ (আয়াত ১২) কিশোর ইউসুফ স্বভাবতই খেলাধুলা ও আমোদ ফুর্তি করার সুযোগের অপেক্ষায় আছে এরূপ একটা ধারণা দিয়ে পিতা যাতে আরো আনন্দের সাথে তাকে তাদের সাথে যেতে দেন, সে জন্যেই তারা এ কথাটা বলেছিলো আর এতে আরো জোর দিয়ে তার নিরাপত্তার আশ্বাস দেয়া হয়েছিলো । ছেলেদের প্রথম ক্ষোভপূর্ণ প্রশ্নের জবাবে ইয়াকুব (আ.) পরোক্ষভাবে বলতে চাইলেন যে, তিনি তাদের ইউসুফের নিরাপত্তার ব্যাপারে অবিশ্বাস করেন না; বরং তাকে কাছ ছাড়া করাটাই তার পক্ষে অসহনীয় এবং তাকে বাঘে খেয়ে ফেলে কিনা এই আশংকায় তিনি অস্থির । ১৩ নং আয়াতে তিনি এই বক্তব্যই দিয়েছেন। অর্থাৎ ইউসুফের বিচ্ছেদ আমার জন্যে দুর্বিষহ । তার এ উক্তি তাদের হিংসা আরো বহুগুণ বাড়িয়ে তুলবে এটাই স্বাভাবিক । কেননা এ দ্বারা তিনি জানালেন, ইউসুফকে তিনি এতো ভালোবাসেন যে, এক-আধ দিনের জন্যেও তার বিচ্ছেদ সহ্য হয় না, অথচ তারা তাকে জানিয়েছে, ইউসুফ নিছক আমোদ ফুর্তি করার জন্যেই তাদের সাথে যাবে। ‘আমার আশংকা যে, তাকে বাঘে খেয়ে ফেলবে, অথচ তোমরা তা টেরও পাবে না৷’ পিতার এই জবাবে স্বভাবতই তারা সেই অজুহাতটাই পেয়ে গেছে, যা তারা হন্যে হয়ে খুঁজছিলো। এমনও হতে পারে যে, হিংসা বিদ্বেষের আতিশয্যে অন্ধ হয়ে তারা যে সিদ্ধান্তটা নিয়েছে, সেটা বাস্তবায়নের পর পিতাকে তারা কী জবাব দেবে তা এখনো স্থির করতে পারেনি। এবার পিতার জবাব থেকেই তারা সেই জবাবটা শিখে নিলো! . কিন্তু পিতার এই আশংকা দূর করার জন্যে তারা অত্যন্ত কার্যকর পন্থা অবলম্বন করলো । ‘তারা বললো, আমরা এমন একটা শক্ত-সমর্থ দল থাকতে তাকে যদি বাঘে খেয়ে যায়, তাহলে আমরা ক্ষতিগ্রস্তই থাকবো ৷’ (আয়াত-১০) অর্থাৎ আমাদের পরাভূত করে বাঘ যদি তার ওপর চড়াও হতে পারে, অথচ আমরা এতো বড় একটা শক্তিশালী দল, তাহলে আমাদের আর ভালাই নেই, আমরা তাহলে একটা নিরেট ক্ষতিগ্রস্ত দল এবং আমরা আর কখনো কোনো কিছুরই যোগ্য হবো না। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।