যখন ভ্রাতাদের মন হিংসায় ভরে ওঠলো, তখন শয়তান তাদের প্ররোচনা দিলো যে, ইউসুফকে হত্যা করো । এরপর তাওবা অতীতের সব কলংক ধুয়ে মুছে ফেলবে অথচ তাওবা আসলে এমন জিনিস নয়। তাওবা শুধু সেই গুনাহর ক্ষেত্রেই গ্রহণযোগ্য, যা কোনো মানুষ অজ্ঞ ও অচেতন অবস্থায়, ভুলবশত ও প্রবৃত্তির তাড়নায় করে থাকে, পরে যখন সচেতন হয়, সংগে সংগেই অনুতপ্ত হয় এবং স্বতক্ষূর্ত মনেই তাওবা করে, অর্থাৎ ক্ষমা চায়, কিন্তু পাপের ক্ষতি দূর করার জন্যে পাপ কাজ করার আগে থেকেই যে তাওবার পরিকল্পনা করা হয় এবং করা হয়, সেটা কোনো তাওবাই নয়। এটা আসলে পাপকে জায়েয করার জন্যে শয়তানের সাজানো কারসাজি । তবে ওই বৈমাত্রেয় ভাইদের মধ্যে একজন ছিলো প্রখর বিবেকবান । সে তার ভাইদের এমন ভয়ংকর কাজের পরিকল্পনা করতে দেখে ভড়কে যাচ্ছিলো তাই সে এমন একটা মধ্যবর্তী কৌশল উদ্ভাবন করে তাদের কাছে উপস্থাপন করলো, যাতে ইউসুফের কবল থেকে তারা রেহাই পাবে, অথচ ইউসুফকে হত্যাও করা হবে না, কিংবা দূরবর্তী কোনো দেশেও তাকে ফেলে আসা হবে না, যা তার মৃত্যু অনিবার্য করে তুলবে- এরূপ সম্ভাবনাই বেশী । এই কৌশলটা হলো ইউসুফকে কোনো ব্যস্ত সড়কের পাশের কুয়ার মধ্যে ফেলে দেয়া, যাতে কোনো না কোনো কাফেলা তার সন্ধান পেয়ে তুলে দূর দেশে নিয়ে যাবে, ‘তাদের একজনে বললো, তোমরা ইউসুফকে হত্যা করো না, বরং তাকে কুয়ার গভীরে ফেলে দাও। কোনো কাফেলা তাকে কুড়িয়ে নিয়ে যাবে, যদি তোমরা কিছু করতেই চাও ৷’ (আয়াত-১০) তার ‘যদি তোমরা কিছু করতেই চাও'’.....এই কথাটা থেকে স্পষ্টতই বুঝা যায় যে, সে ইউসুফের বিরুদ্ধে ক্ষতিকর কিছু করার ব্যাপারে তারা আসলে কৃতসংকল্প কিনা, সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করছে। এটা আসলে তাদের ঈপ্সিত অপকর্ম থেকে ফেরানোর এবং সংকল্প করে থাকলেও তার বাস্তবায়নে অসন্তোষ প্রকাশের একটা সূক্ষ্ম কৌশল, কিন্তু এটা তাদের হিংসা নিবৃত্ত করতে যথেষ্ট প্রমাণিত হয়নি এবং এতে তারা তাদের দুরভিসন্ধিপূর্ণ সংকল্প থেকে ফিরে আসতেও প্রস্তুত হয়নি । পরবর্তী দৃশ্য থেকেই আমরা একথা বুঝতে পারি। একদিন তারা তাদের পিতার কাছে হাযির হলো । পরের দিন থেকে তিনি যাতে ইউসুফকে তাদের সাথে খেলাধুলা করতে যেতে দেন, সে জন্যে অনুনয় বিনয় ও পীড়াপীড়ি করতে লাগলো । আসলে এভাবে তারা তাদের পিতাকে ধোকা দেয় এবং ইউসুফের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকায়। ‘তারা বললো, হে আমাদের পিতা, আপনার কী হয়েছে যে, ইউসুফের ব্যাপারে আমাদের ওপর আস্থা রাখেন না? ' (আয়াত ১১-১৪) এ আয়াত কটার প্রতিটি শব্দ ও বাক্য সাক্ষ্য দিচ্ছে, ইবরাহীমী কল্যাণধারা তথা নবুওতের উত্তরাধিকারী হবার যাবতীয় লক্ষণে উদ্ভাসিত কনিষ্ঠ পুত্রের স্নেহে অধীর পিতার মনকে বিগলিত ‘হে আমাদের পিতা' এ শব্দ দ্বারা হযরত ইয়াকুবের সাথে ইউসুফের বৈমাত্রেয় ভাইদের ঘনিষ্ঠ ও অবিচ্ছেদ্য সম্পর্কের কথা স্বরণ করিয়ে দেয়া হচ্ছে। ‘আপনার কী হয়েছে যে, ইউসুফের ব্যাপারে আমাদের ওপর আস্থা রাখেন না?’ এ প্রশ্নের ভেতরে প্রচ্ছন্ন রয়েছে ভংসনা, ক্ষোভ অনাস্থা ও অবিশ্বাস ঝেড়ে ফেলার জন্যে পিতার প্রতি অনুরোধ এবং তাদের কাছে ইউসুফকে সমর্পণ করার উদাত্ত আহবান । কেননা, হযরত ইয়াকুব (আ.) ইউসুফকে সব সময় নিজের কাছে কাছে রাখতেন এবং ভাইদের সাথে তাকে মাঠে মাঠে বিচরণ করে বেড়াতে পাঠাতেন না। কেননা তাকে তিনি অত্যধিক স্নেহ করতেন এবং ওসব বয়স্ক www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।