ভাইয়েরা কেবল তাদের পিতা ইয়াকুব ইউসুফকে ও তার ছোট সহোদরকে তাদের চেয়ে বেশী ভালোবাসেন, এটাই উল্লেখ করেছে। ইউসুফের স্বপ্নের কথা যদি তারা জানতো তাহলে সেটাও উল্লেখ করতো এবং ইউসুফ সম্পর্কে অধিকতর বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলতো । তথাপি পিতা ইয়াকুব ইউসুফ সম্পর্কে যে আশংকা পোষণ করেছিলেন সে আশংকা অন্য পথ ধরে বাস্তবে পরিণত হয়েছিলো । ইউসুফ অধিকতর পিতৃস্নেহের অধিকারী ছিলেন বলে সৎ্ভাইদের ঈর্ষার শিকার হয়েছিলেন । তা না হয়েও উপায় ছিলো না। এর একাধিক কারণ ছিলো। একে তো নবুওতের মহান এতিহ্যের ধারাবাহিকতায় ইউসুফ নবুওতের পরবর্তী উত্তরাধিকারী হতে যাচ্ছিলেন, তদুপরি তার জীবনের ঘটনাবলী ও পারিবারিক পরিবেশ তাকে সে জন্য গড়ে তুলছিলো। উপরস্তু তিনি জন্মগবহণ করেছিলেন পিতার বার্ধক্যকালে ৷ পিতা বৃদ্ধ হয়ে গেলে কনিষ্ঠ সন্তানই তার কাছে সর্বাধিক স্নেহের পাত্র হয়ে থাকে। ইউসুফ ও তার কনিষ্ঠ সহোদর এবং তার সৎভাইদের বেলায় এটাই হয়েছিলো । ‘তারা বললো, ইউসুফ ও তার সহোদর ভাই আমাদের পিতার কাছে আমাদের চেয়েও প্রিয় । অর্থাৎ আমরা একটা শক্তিশালী দল, আমরাই পরিবারের সব কিছুতে সহায়তা করি এবং পরিবারকে যাবতীয় বিপদাপদ থেকে রক্ষা করি। ‘আমাদের পিতা খুবই ভ্রান্তির মধ্যে রয়েছেন’ অর্থাৎ রক্ষণাবেক্ষণ ও সহায়তার কাজে সক্ষম একদল সামর্থবান পুরুষের ওপর দুটো কিশোর ছেলেকে অগ্রাধিকার দেয়া তীর নিতান্তই ভুল কাজ । এরপর এই হিংসা ও ঈর্ষা আরো বৃদ্ধি পায় এবং শয়তান হস্তক্ষেপ করার সুযোগ পেয়ে যায়। ফলে তাদের পরিস্থিতির মূল্যায়ন হয়ে পড়ে ক্রটিপূর্ণ ৷ তারা ক্ষুদ্র জিনিসকে বড় এবং বড় জিনিসকে ক্ষুদ্র বলে অনুভব করে। তারা নবী না হলেও নবীর ছেলে। তথাপি তাদেরই ভাই আত্মরক্ষায় অক্ষম এক নিরীহ কিশোরকে হত্যা করা তাদের কাছে অতীব তুচ্ছ অপরাধ বলে গণ্য হয়। পিতা কর্তৃক তাকে একটু বেশী ভালোবাসা তাদের চোখে এতো বড় অন্যায় সাব্যস্ত হলো যে, নরহত্যাও তাদের চোখে তার সমান মনে হলো। অথচ আল্লাহর সাথে শেরেক করার পর নরহত্যার মতো মারাত্মক অপরাধ আর নেই ৷ তারা বললো, ‘ইউসুফকে হত্যা করো, অথবা কোথাও ছুঁড়ে ফেলে দাও ৷'.... এই দুটোই তাদের কাছে সমপর্যায়ের ছিলো । অনেক দূরে ও বিচ্ছিন্ন কোনো জায়গায় তাকে ছুঁড়ে ফেলে দেয়া, যেখানে কাউকে ফেলে আসলে সাধারণত মৃত্যু তার জন্য অবধারিত হয়ে যায়, যা হত্যারই সমতুল্য । ‘তাহলে তোমাদের পিতা তোমাদের প্রতি পুরোপুরি মনোযোগী হবেন ।' অর্থাৎ তোমাদের ও তোমাদের পিতার মাঝে ইউসুফ আড় হয়ে থাকবে না, তারা পিতার ভালোবাসা পাওয়ার তীব্র বাসনায় এরূপ ভয়ঃকর পরিকল্পনা করেছিলো। তারা ভেবেছিলো, ইউসুফ ঢোখের আড়াল হলেই পিতার মন তার ভালোবাসা থেকেও শূন্য হয়ে যাবে। আর এই সমস্ত ভালোবাসা তিনি অন্য ছেলেদের ওপর উজাড় করে দেবেন। আর হত্যার অপরাধ! ওটা তো তাওবা করলেই বিলুপ্ত হয়ে যাবে। ভ্রাতৃহস্তা হলেও এরপর তোমরা ভালো মানুষ হয়ে যাবে। ‘অতপর তোমরা সৎলোক হয়ে যাবে’ এভাবেই শয়তান কু-প্ররোচনা দিয়ে থাকে। মানুষ যখন ক্রোধে দিশাহারা হয়ে যায়, তখন তাকে সে এভাবেই খারাপ কাজে উদ্বুদ্ধ করে এবং তার সুবিবেচনা ও ভারসাম্য নষ্ট করে দেয়। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।