এর জবাবে কোনো কিছু বলার আগেই বলবো, পূর্বাভাসদানকারী স্বপ্নের প্রকৃতি জানা বা না জানার সাথে এর অস্তিত্ব ও কোনো স্বপ্নের সত্য হওয়ার সম্পর্ক নেই । আমরা শুধু মানুষের বিস্ময়কর চারিত্রিক বৈশিষ্ট্য ও বিশ্বজগতে আল্লাহর কার্যকর প্রাকৃতিক নিয়ম কী কী, তা জানার চেষ্টা করবো । আমরা স্বপ্নের সংজ্ঞা নিরূপণ করতে পারি এভাবে, সময়গত ও কালগত বাধা মানুষের অজ্ঞাত অতীত, বৰ্তমান ও ভবিষ্যত জানার পথে অন্তরায় সৃষ্টি করে থাকে, আমর। যাকে অতীত বা ভবিষ্যত নামে আখ্যায়িত করে থাকি, তা শুধু কালগত বাধার কারণেই আমাদের কাছে অজানা থেকে যায়। আর বর্তমানকালের যা কিছু আমাদের অজানা, তা স্থানগত বাধার কারণেই অজানা থেকে যায়। মানুষের ভেতরে এমন একটা অনুভূতি শক্তি আছে, যার প্রকৃত পরিচয় আজও আমাদের অজানা । এই শক্তিটা বিভিন্ন সময়ে আকস্মিকভাবে জেগে ওঠে বা জোরদার হয়ে ওঠে । ফলে তা সময়ের বাধা জয় করে এবং এই বাধার আড়ালে আটকে থাকা সত্যকে অস্পষ্টভাবে দেখতে পায়। এই দেখতে পাওয়াটাকে জ্ঞান বলা যায় না, তবে একটা স্বচ্ছ ধারণা বলা যায়, যেমন কোনো কোনো মানুষ জাগ্রত অবস্থায়ই এরূপ ধারণা অর্জন করে থাকে। আবার কেউ কেউ স্বপ্নেও এরূপ ধারণা পায়। এরূপ ধারণা পাওয়ার কারণে কখনো কখনো সে কালগত, স্থানগত অথবা উভয় বাধা জয় করতে সক্ষম হয় (১) যদিও আমরা ওই সময়ের তাৎপর্য সম্পর্কে কিছুই জানতাম না । অনুরূপভাবে স্বয়ং স্থানের তাৎপর্যও আমাদের যথাযথভাবে জানা ছিলো না, যা “বস্তু' নামে অভিহিত । আল্লাহ বলেছেন, ‘তোমাদের কেবল যৎসামান্য জ্ঞানই দেয়া হয়েছে ।' যাহোক, হযরত ইউসুফের দেখা এই স্বপ্নের কী তাবীর হয়, পরবর্তীতে আমরা সেটা দেখবো । ইউসুফের বিক্ুদ্ধে তার ভাহুদের ষডঢ়যন্র হযরত ইয়াকুব কর্তৃক স্বপ্নের বিবরণ শ্রবণ, তার ভাইদের কাছে বলতে নিষেধ করা ও তার ব্যাখ্যা দেয়ার পরই এ দৃশ্যটা অন্তর্হিত হয়ে যায় এবং অন্য দৃশ্যের অবতারণা হয়। এটা হচ্ছে ইউসুফের ভাইদের ভবিষ্যত ষঢ়যন্ত্র সম্পর্কে সতর্ক করার দৃশ্য । ‘ইউসুফ ও তার ভাইদের মধ্যে প্রশ্নকারীদের জন্য বেশ কিছু নিদর্শন রয়েছে। ...' (আয়াত ৭-১০) অর্থাৎ যারা শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক তাদের জন্যে ইউসুফ ও তার ভাইদের কাহিনীতে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে। শিক্ষা গ্রহণের যোগ্যতা ও সতর্কতা জাগিয়ে তোলার জন্যে এ ভূমিকাটুকু যথেষ্ট । এ জন্যে এটাকে আমরা ইউসুফের ভাইদের ষড়যন্ত্রমূলক তৎপরতার দৃশ্য উন্মোচন নামে আখ্যায়িত করতে পারি। বাইবেলের প্রাচীন পুস্তক যেমন বলেছে, তিনি তার ভাইদের কাছে কি নিজে স্বপ্নের কথা ব্যক্ত করে ফেলেছিলেন? আয়াতের বক্তব্য থেকে প্রতীয়মান হয়, ব্যক্ত করেননি । এখানে দেখা যাচ্ছে, (s)he AEE FRET SE HEA OTE Ra EE দিতে পারতাম । আমি এতোক্ষণ আমেরিকায় এবং আমার পরিবার কায়রোতে ৷ একদিন স্বপ্নে দেখলাম, আমার এক যুবক ভাগ্নের চোখে রক্ত এবং সে জন্যে সে দেখতে পাচ্ছে না। আমি কাল বিলম না করে এঁ ভাগ্নের চোখের অবস্থা জানতে চেয়ে চিঠি লিখলাম ৷ জবাবে এলো যে, তার চোখে আভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে এবং এর চিকিৎসা চলছে আভ্যন্তরীণ রক্তক্ষরণ বাইরে থেকে দেখা যায় না এবং খালি চোখে দেখলে চোখকে স্বাভাবিক দেখা যায়। আভ্যন্তরীণ রক্তক্ষণের কারণে দৃষ্টিশক্তি অচল ছিলো। অথচ স্বপ্নে ভেতরে আটকে থাকা সেই: রক্তটাই দেখা গেলো! আর কোনো উদাহরণ দিতে চাই না। কারণ এই একটাই যথেষ্ট । ১ সদা ছন তত লাল ১ভমলনযল ত www.botkitab.blogspot.com
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।