যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

ইউসুফের স্বপ্ন থেকে হযরত ইয়াকুবের এরূপ ইংগিত পাওয়া সম্পূর্ণ স্বাভাবিক যে, তার দাদা এসহাক ও ইবরাহীমের ওপর নবুওতের যে নেয়ামত পূর্ণতা প্রাপ্ত হয়েছিলো সেই নেয়ামত পরিপূর্ণভাবে লাভ করার জন্যে পরবর্তীতে হযরত ইউসুফই নির্বাচিত হয়েছেন, কিন্তু যে বিষয়টা একটু গভীর চিন্তা ভাবনার উদ্রেক করে তা হলো, হযরত ইয়াকুবের এই উক্তি ‘এবং তোমাকে কথার ব্যাখ্যা শেখাবেন ৷' মূলে ‘তাবীল’ শব্দটার প্রচলিত অর্থ ব্যাখ্যা । তবে এর নিগৃঢ় অর্থ হলো কোনো কিছুর শেষ পরিণতি জানতে পারা বা পরিণামদর্শী ও পরিণাম সচেতন হওয়া । আর ‘আহাদীস' বা কথা বলতে কী বুঝানো হয়েছে, সেটা আমাদের উদ্ধার করতে হবে। এর দু'রকম অর্থ হতে পারে। এ শব্দটা দ্বারা হযরত ইয়াকুব এও বুঝিয়ে থাকতে পারেন যে, আল্লাহ ইউসুফকে এমন নির্ভুল অনুভূতি ও কার্যকর প্রজ্ঞা দান করবেন এবং শেখাবেন, যা দ্বারা কোনো কথার শুরু থেকে শেষ পরিণতি পর্যন্ত তিনি উপলব্ধি করতে সক্ষম হবেন। অন্য কথায় আল্লাহর পক্ষ থেকে সেই ইলহামী ক্ষমতা লাভ করবেন যা তিনি সূক্ষ্ম দৃষ্টি ও তীব বোধশক্তিসম্পন্ন লোকদের দিয়ে থাকেন এবং যা দ্বারা তারা অন্যেরা যা সচরাচর জানতে ও বুঝতে পারে না, তা জানতে ও বুঝতে পারেন। ‘তোমার প্রতিপালক মহাজ্ঞানী, মহা প্রজ্ঞাময় ৷' অর্থাৎ প্রজ্ঞা ও শিক্ষার পরিবেশে যেরূপ ইলহামী জ্ঞান প্রয়োজন তা তিনি তোমাকে দেবেন। অথবা এ দ্বারা হযরত ইয়াকুব স্বপ্নের তাবীরও বুঝিয়ে থাকতে পারেন, যা হযরত ইউসুফ পরবর্তীকালে ব্যাপকভাবে অর্জন করেছিলেন। এই উভয় অর্থই গ্রহণ যোগ্য এবং হযরত ইউসুফ ও ইয়াকুবের ক্ষেত্রে প্রযোজ্য । স্বপ্ের করূহুসয এ প্রসংগে স্বপ্ন সম্পর্কে একটা কথা বলতে চাই, যা এই কেসসা ও সূরার অন্যতম আলোচ্য বিষয় ৷ আমরা এ কথা অবধারিতভাবে বিশ্বাস করে থাকি যে, কোনো কোনো স্বপ্ন নিকটবর্তী অথবা দূরবর্তী ভবিষ্যতের পূর্বাভাস দিয়ে থাকে এই সূরায় হযরত ইউসুফের স্বপ্ন, জেলখানায় তার দুই সহচরের স্বপ্ন এবং মিসরের তৎকালীন সম্রাটের স্বপ্ন যে রূপ নির্ভুলভাবে বাস্তবায়িত হয়েছে, তা থেকে যেমন এরূপ বিশ্বাস করতে বাধ্য হই, তেমনি আমাদের ব্যক্তিগত জীবনেও এমন বহু পূর্বাভাসে পরিপূর্ণ স্বপ্ন বার বার দেখে থাকি, যার অস্তিত্ব অস্বীকার করা খুবই কঠিন। কেননা তা বাস্তবেই বিদ্যমান । যদিও প্রথম কারণটাই যথেষ্ট ছিলো। তথাপি দ্বিতীয় কারণটা এ জন্য উল্লেখ করলাম যে, ওটা এমন এক বাস্তব সত্য, যা চরম গোয়ার্তুমি ছাড়া আর কোনোভাবে অস্বীকার করা সম্ভব নয় । স্বপ্ন কাকে বলেঃ? এ প্রশ্নের জবাবে সনস্তত্ববিদেরা বলেন, স্বপ্ন হলো সেসব অবদমিত আকাংখার প্রতিচ্ছবি, যা অবচেতন মনে স্বতক্কুর্তভাবে আত্মপ্রকাশ করে। স্বপ্নের আংশিক সংজ্ঞা হিসাবে এটা মেনে নেয়া যায়, পরিপূর্ণ সংজ্ঞা হিসাবে নয় ফ্রয়েড তাঁর অবৈজ্ঞানিক হঠকারিতা ও অনুমানসর্বস্ব মতামতের জন্য প্রসিদ্ধ হওয়া সত্তেও এক পর্যায়ে এ কথা স্বীকার না করে পারেননি যে, কিছু কিছু স্বপ্ন আসলেই ভবিষ্যতের পূর্বাভাস দিয়ে থাকে। এখন প্রশ্ন এই যে, এসব পূর্বাভাসদানকারী স্বপুগুলোর স্বরূপ কী? www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।