যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

এরপর প্রথম দৃশ্যের অবতারণা করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাই কিশোর ইউসুফ স্বীয় পিতার কাছে তার স্বপন বর্ণনা করেন । ‘যখন ইউসুফ তার পিতাকে বললো, হে পিতা, আমি দেখলাম এগারোটা নক্ষত্র, সূর্য ও চন্দ্র আমাকে সাজদা করছে। হযরত ইউসুফ এ সময় একজন কিশোর ছিলেন। কিন্তু তার বর্ণিত এই স্বপ্ন নিছক কিশোরসুলভ স্বপন নয়। কিশোরসুলভ স্বপ্ন হলে সূর্য, চন্দ্র ও নক্ষত্রকে নিজের কোলে অথবা সন্মুখে দেখাটাই স্বাভাবিক ছিলো । অথচ হযরত ইউসুফ এগুলোকে সাজদারত দেখেছেন । বুদ্ধিমান প্রাণীরা যেমন ভক্তিভরে সাজদা করে, এটা ঠিক তেমনি ৷ এ জন্যে তার পিতা হযরত ইয়াকুব স্বীয় অনুভূতি ও প্রজ্ঞা দ্বারা বুঝতে পেরেছিলেন যে, স্বপ্নটা এই কিশোরের উজ্জ্বল ভবিষ্যতের ইংগিতবহ । তবে সেটা তিনি স্পষ্ট করে বলেননি, স্বপ্নের বিররণ থেকেও তা স্পষ্টভাবে বুঝা যায়নি । এমনকি পরবর্তী দু'টো স্বপ্নের পরে ছাড়া এর কোনো লক্ষণও আর টের পাওয়া যায়নি ভবিষ্যতে তিনি যে কতো বড় হবেন, তা পুরোপুরিভাবে জানা যায় শুধু কাহিনীর শেষ প্রান্তে পৌঁছার পর এবং অদৃশ্যের পর্দার আড়ালের ঘটনা সংঘটিত হবার পর । এ জন্যে তিনি তাকে উপদেশ দিলেন যে, তোমার ভাইদের কাছে এ স্বপ্নের বৃত্তান্ত জানিও না, যাতে অসহোদর ছোট ভাইয়ের ভবিষ্যত সম্ভাবনার কথা অনুমান করে তারা শয়তানের প্ররোচনায় ঈর্যাকাতর হয়ে তার বিরুদ্ধে কুটিল ষড়যন্ত্রে মেতে ওঠতে না পারে। ইয়াকুব বললো, হে আমার ছেলে, তোমার ভাইদের কাছে তোমার স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা করো না। তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হবে ।' এরই সাথে জুড়ে দিলেন এ কথাটাও, ‘নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শক্ত ৷' মানুষের শত্রু হওয়ার কারণে শয়তান সব সময় তাদের পরস্পরের বিরুদ্ধে চক্রান্ত ও দুরভিসঙ্ধিতে লিপ্ত করে এবং অপরাধ ও অকল্যাণকে তাদের কাছে চিত্তাকর্ষক বানিয়ে দেয় । হযরত এসহাকের পুত্র ও হযরত ইবরাহীমের পৌত্র হযরত ইয়াকুব যখন তার পুত্র ইউসুফের স্বপ্নের পরিপ্রেক্ষিতে বুঝতে পারলেন, এটা ভবিষ্যতে ইউসুফের একটা অসাধারণ কিছু হওয়ার লক্ষণ, বিশেষত তিনি যে নবুওতী পরিবেশে জীবন ধারণ করে আসছিলেন, তা থেকে তিনি এই ধারণায় উপনীত হয়েছিলেন যে, ইউসুফ যদি অসাধারণ কিছু হয় তবে তা ইসলাম, নৈতিক সংস্কার ও ইসলামী জ্ঞান বিস্তারের ময়দানেই হবে । তীর দাদা হযরত ইবরাহীম (আ.) ও তার ঈমানদার আত্মীয়-স্বজনরা দুনিয়া এবং আখেরাতে মহাকল্যাণের অধিকারী হয়েছিলেন। এই পটভূমিতে হযরত ইয়াকুব আশান্বিত হয়ে ওঠেছিলেন যে, তীর সন্তানদের মধ্যে সম্ভবত ইউসুফই হবেন হযরত ইবরাহীমের বংশধরদের মধ্যকার সেই পরবর্তী ব্যক্তি, যিনি হযরত ইবরাহীমের পারিবারিক ধারাবাহিকতায় মহাকল্যাণময় নবুওতের উত্তরাধিকারী হবেন। এ জন্যেই তিনি বললেন, ‘এভাবেই তোমার প্রভু তোমাকে নির্বাচিত করবেন, তোমাকে কথার ব্যাখ্যা শেখাবেন, তোমার ওপর ও ইয়াকুবের বংশধরের ওপর তার নেয়ামতসমূহ পূর্ণ করবেন, যেমন ইতিপূর্বে তোমার দাদা ইবরাহীম ও এসহাকের ওপর পূর্ণ করেছেন। তোমার প্রতিপালক মহাজ্ঞানী, বিজ্ঞানময় ৷’ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।