মিসরের শাসকদের প্রভূত যে অযৌক্তিক ও আল্লাহর একত্বের পরিপন্থী, সে কথা বুঝিয়ে বলার উদ্দেশ্যেই ইউসুফ (আ.) বলেন, ‘হে আমার কারাসংগীদ্বয়। নানা প্রভু ভালো, না মহাপ্রতাপান্বিত এক আল্লাহই ভালে? ....... সার্বভৌমত্ব কেবল আল্লাহর, তিনি হুকুম দিয়েছেন যে, তাকে ছাড়া আর কারো এবাদাত করো না। এটাই হলো, অটল ও অকাট্য দ্বীন ৷’ (আয়াত ২৯ ও ৩০) পক্ষান্তরে আল্লাহর ফয়সালা অপ্রতিরোধ্য, এই মর্মে বক্তব্য রাখতে গিয়ে হযরত ইয়াকুব বলেন, ‘হে আমার ছেলেরা, তোমরা একই দরজা দিয়ে প্রবেশ করো না, বরং বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো। তবে এ আদেশ দ্বারা আমি তোমাদের আল্লাহর কোনো ফয়সালা থেকে রক্ষা করছি না। সর্বময় শাসনক্ষমতা কেবল আল্লাহর । আমি তার ওপরই নির্ভর করছি এবং তার ওপরই সকলের নির্ভর করা উচিত ৷’ (আয়াত-৬৭) বস্তুত সার্বভৌমত্ব তথা সর্বময় শাসন ক্ষমতার অর্থের এ পূর্ণতা থেকে বুঝা যায় যে, ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত উভয় ক্ষেত্রেই একমাত্র আল্লাহর আনুগত্য না করলে 'দ্বীন’ পূর্ণতা লাভ করতে পারে না। উভয় প্রকারের আনুগত্যই ইসলামী আকীদার অবিচ্ছেদ্য অংগ ৷ শুধুমাত্র বাধ্যতামূলক ও অনিচ্ছাকৃত ব্যাপারে আল্লাহর আনুগত্য করাই ইসলামী আকীদার অন্তর্ভুক্ত নয়, বরং শরীয়তের ইচ্ছাকৃত অংশেও আল্লাহর আনুগত্য করা ইসলামী আকীদার অন্তর্ভুক্ত ৷ এ সূরার চমকপ্রদ বর্ণনাভংগির আরো একটা আকর্ষণীয় দিক এই যে, হযরত ইউসুফ সূক্ম্দৰ্শিতাকে আল্লাহর একটা গুণ হিসাবে উল্লেখ করেছেন এবং তা এমন এক জায়গায় করেছেন যেখানে সুক্ম্মদর্শিতাই যথার্থ মানানসই । যেমন ১০০ নং আয়াতে বলা হয়েছে, '....... নিশ্চয় আমার প্রভু যে বিষয়ে ইচ্ছা করেন সূক্ষ্মদর্শী । নিশ্চয়ই তিনি মহাজ্ঞানী বিজ্ঞানময় ।' সূরার আরেকটা চমকপ্রদ দিক ইতিপূর্বে উল্লেখ করেছি। এটি হলো সূরার ভূমিকা ও উপসংহারের বক্তব্যের অপূর্ব মিল এবং উপসংহারে দীর্ঘ শিক্ষামূলক বক্তব্য প্রদান । আর এসব মন্তব্যেরই মূল বক্তব্য প্রায় একই । সূরার শুরু ও শেষে একই বিষয়ে আলোচনা । সূরার ভূমিকা সংক্রান্ত আলোচনা এখানেই শেষ হলো । সালন১ত সলিল ত যিলাল ১১তস ৫ 'ww.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।