তাদের অবজ্ঞা যে সীমাহীন, তাও ব্যক্ত করা হয়েছে। অথচ ঈমান আনার জন্যে প্রাকৃতিক নিদর্শনাবলীই যে কোনো সুস্থ বিবেকের পক্ষে যথেষ্ট । এটা যে কোন দাওয়াত ও প্রমাণ গ্রহণ করার জন্যেও যথেষ্ট । এ ছাড়া তাদেরকে আল্লাহর আকস্মিক আযাবের হুমকিও এখানে বিদ্যমান । ‘তুমি প্রত্যাশা করলেও অধিকাংশ লোক মোমেন হবে না। ......' (আয়াত ১০৩-১০৭) মানুষ যখন আল্লাহর সঠিক দ্বীনের অনুসরণ করে না তখন তার স্বভাব প্রকৃতি সংক্রান্ত নিগূঢ় তত্ত্বের ওপর আনুপাতিক হারেই এগুলো প্রভাবশালী হয়। বিশেষত আল্লাহর এই উক্তিতে মানুষের এ স্বভাবের নিখুঁত চিত্র অংকিত হয়েছে, ‘তাদের অধিকাংশই আল্লাহর প্রতি শেরেক মিশ্রিত ঈমান ছাড়া ঈমান আনে না ।' (আয়াত -১০৬) বস্তুত এ হচ্ছে শেরেক মিশ্রিত ঈমানের অধিকারী অনেকেরই সঠিক চিত্র । তারা তাওহীদের পক্ষে চূড়ান্তভাবে মত স্থির করে না। এরপর আসছে রসূল (স.)-কে অত্যন্ত গভীর ও প্রভাবশালী ভংগিতে দেয়া সত্য এবং ন্যায়ের পথ অবলম্বনের আপসহীন সুস্পষ্ট নির্দেশ । ‘বলো, এ হচ্ছে আমার পথ । আমি আল্লাহর দিকে ডাকি । আমি ও আমার অনুসারীরা এ ব্যাপারে নিখুঁত প্রজ্ঞার ওপর আছি । আল্লাহ পবিত্র, আমি মোশরেকদের অন্তর্ভুক্ত নই ।' (আয়াত-১০৮) এরপর সূরার সর্ব শেষাংশে সমগ্র কোরআনের কেসসা কাহিনীর অভিন্ন শিক্ষা তুলে ধরা হয়েছে। এ শিক্ষা এ সূরা ও অন্যান্য সূরায় সমভাবে বিদ্যমান । প্রাথমিকভাবে এ শিক্ষা রসূল (স.) ও তীর সাথী মুষ্টিমেয় সংখ্যক মোমেনকে দেয়া হয়েছে। সেই সাথে দেয়া হয়েছে সান্তনা, সুসংবাদ ধৈৰ্য ধারণের উপদেশ ও সতর্কবাণী । ওহী ও রেসালাতের সত্যতাও এতে তুলে ধরা হয়েছে। আর সত্যকে করা হয়েছে সব রকমের কু-সংস্কার ও অলীক কল্পনা থেকে মুক্ত । আল্লাহ বলেন, ‘আমি তোমার পূর্বে তো এমন সব ব্যক্তিকেই রসূল করে পাঠিয়েছি যারা জনপদবাসীরই ’ (আয়াত ১০৯-১১১) বস্তুত এ হচ্ছে এ সূরার সর্বশেষ এবং সর্ববৃহৎ গুরুত্বপূর্ণ বক্তব্য । সুন্দর, সত্য ও শৈল্পিক বর্ণনার একটা পূর্ণাংগ নমুনা হিসাবে তুলে ধরা হয়েছে। এর সাথে বেশ কিছু সূক্ষ্ম ইংগিতপূর্ণ সমন্বিত কোরআনী বর্ণনাভংগি অনেক পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। এ জিনিসগুলোর কিছু বিশ্লেষণ পেশ করা সমীচীন মনে হচ্ছে। কোরআনের অন্যান্য সূরার মতো এ সূরাতেও এমন কয়েকটা বক্তব্য বার বার তুলে ধরা হয়েছে যা সূরার একটা গুরুত্পূর্ণ অংশরূপে বিবেচিত হয়ে থাকে তন্মধ্যে এলেম বা জ্ঞান এবং অজ্ঞতা বা জ্ঞানের স্বল্পতার কথা বারংবার উল্লেখ করা হয়েছে বেশ কতকগুলো আয়াতে ৷ যেমন, ৬, ২১, ২২, 8৪৩, ৩৭, ৪০, 88, ৪৬, ৫০, ৫২, ৫৫, ৬৮, ৭৩, ৭৭, ৮০, ৮১, ৮৩, ৮৬, ৮৯, ৯৬ ও ১০১ নং আয়াতগুলো লক্ষণীয় । এ আয়াতগুলো মহাগ্রন্থ কোরআনের কয়েকটা রহস্যপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বক্তব্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে। দ্বিতীয়ত এ সূরায় আল্লাহর কয়েকটা বৈশিষ্ট্যের বর্ণনা দেয়া হয়েছে, তন্মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো সার্বভৌমত্ব । এটা কখনো বা হযরত ইউসুফের মুখ দিয়ে ‘আল্লাহর প্রতি তার বান্দাদের ইচ্ছাকৃত আনুগত্য’ অর্থে, আবার কখনো বা হযরত ইয়াকুবের মুখ দিয়ে ‘অনিচ্ছা সত্তেও আল্লাহর প্রতি বান্দার আনুগত্য’ অর্থে উচ্চারিত হয়েছে। এভাবে আল্লাহর সার্বভৌমত্বের উভয় অর্থকে পূর্ণতা দান করা হয়। এটা নেহাত কাকতালীয়ভাবে নয় বরং সুপরিকল্পিতভাবেই উচ্চারিত হয়েছে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।