চরম বার্ধক্য, দুর্বলতা, দুশ্চিন্তার মধ্যে যখন ছেলের ব্যাপারে দ্বিতীয় আঘাত প্রাপ্ত হন তখনো এক মুহূর্তের জন্যেও তীর অন্তরে আল্লাহর রহমত থেকে হতাশার সৃষ্টি হয়নি! তিনি বলেন, ‘বরং তোমাদের প্রবৃত্তি তোমাদের জন্যে একটা চক্রান্ত প্রস্তুত করেছে। অতএব ধৈর্যই সুন্দর । আশা করি আল্লাহ তাদের সবাইকে আমার কাছে নিয়ে আসবেন ......’ (আয়াত-৮৩) এরপর আল্লাহর পরিচিতি তার অন্তরে আরো স্পষ্ট রূপ ধারণ করে। ছেলেরা তাকে ইউসুফকে নিয়ে অতিমাত্রায় দুর্ভাবনা, কান্নাকাটি ও কীদতে কাদতে চোখ সাদা করে ফেলতে দেখে তিরস্কার করা সত্তেও তিনি তাদের জানান, তিনি নিজের অন্তরে আল্লাহ সম্পর্কে যে উপলব্ধি অর্জন করেছেন, তা তারা করেনি এবং আল্লাহ সম্পর্কে তিনি যা জানেন তা তারা জানে না। এ কারণে তিনি শুধু আল্লাহর কাছেই নিজের মনের দুঃখ জানান এবং তার রহমতের আশা করেন। ইয়াকুব তাদের কাছ থেকে দূরে চলে গেলো এবং বললো, হায় আফসোস, ইউসুফের ওপর! CE ’ (আয়াত ৮৪-৮৭) | এরপর যখন তিনি ইউসুফের ঘাণ পাওয়ার কথা জানালেন, তখনও ছেলেরা তীর সাথে তর্ক করতে লাগলো । তিনি আবারো তাদের বললেন, তিনি আল্লাহ্ সম্পর্কে যা জানেন তা তারা জানে না। ‘যখন কাফেলা রওনা হয়ে গেলো তখন তাদের পিতা বললো, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি...’ (আয়াত ৯৪-৯৬) বস্তুত এ হচ্ছে আল্লাহর পরিচয়ের স্বচ্ছতম স্তর, যা আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দারা ছাড়া আর কেউ লাভ করতে পারে না। এতে মক্কার মুসলিম সংগঠনের দুঃখ কষ্ট ও যুলুম নির্যাতনের সময়টার জন্যে খুবই মূল্যবান শিক্ষা রয়েছে। রয়েছে সর্বকালের ইসলামী দাওয়াত ও আন্দোলনের জন্যে চিরস্থায়ী শিক্ষাও ৷ সর্বশেষে সুদীর্ঘ কাহিনীর যেখানে সমাপ্তি ঘটেছে, সেখান থেকে সূরার শেষ পর্যন্ত বিভিন্ন মন্তব্য করা হয়েছে। প্রথম মসন্তব্যটাতে সরাসরি জবাব দেয়া হয়েছে রসূল (স.)-এর নিকট নাযিল হওয়া ওহীর প্রতি কোরায়শদের অস্বীকৃতি ও প্রত্যাখ্যানের। এই জবাব দেয়া হয়েছে ওই কাহিনীরই বিভিন্ন দিকের প্রতি ইংগিত দিয়ে, যা সংঘটিত হওয়ার সময় রসূল (স.) সেখানে উপস্থিত ছিলেন না। ‘এ হচ্ছে সেই অদৃশ্য ঘটনাবলীরই অন্যতম, যা আমি তোমার কাছে ওহীর মাধ্যমেই নাযিল করছি। ইউসুফের ভাইরা যখন ষড়যন্ত্র চক্রান্ত আঁটছিলো, তখন তুমি তাদের কাছে উপস্থিত ছিলে না’ (আয়াত-১০২) সূরার ভূমিকায় ৩ নং আয়াতে যে বক্তব্য দেয়া হয়েছে, তার সাথে এ মন্তব্যের গভীর মিল রয়েছে। ৩ নং আয়াতে বলা হয়েছে, ‘আমি এই কোরআন তোমার কাছে ওহী করার মাধ্যমে তোমাকে সর্বোত্তম কাহিনী শুনাচ্ছি। ইতিপূর্বে তুমি এ কাহিনী জানতে না ৷' বস্তুত সূরার ভূমিকায় ও উপসংহারে কৃত মন্তব্যগুলো এ সূরার বক্তব্যকে অধিকতর শক্তিশালী ও প্রভাবশালী করেছে, এর তত্ত্ব ও তথ্যকে প্রাণবন্ত করেছে এবং অস্বীকৃতি ও প্রত্যাখ্যানের দাতভাংগা জবাব দিতে সাহায্য করেছে। এতে রসূল (স.)-কে সাস্তবনা দেয়ার জন্যে প্রত্যাখ্যানকারীদের উপেক্ষা করার উপদেশ দেয়া হয়েছে, তাদের গোয়ার্তৃমি, একণুঁয়েমি ও বিশ্ব প্রকৃতিতে ছড়িয়ে থাকা অসংখ্য নিদর্শনাবলীর প্রতি www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।