পরিবেশেই হোক এবং যে কোনো যুগেই হোক । আল্লাহর দ্বীন সুস্পষ্ট । এর বিরুদ্ধে যে বিতর্ক তোলে সে আল্লাহর দ্বীনের বিরুদ্ধেই বিতর্ক তোলে। এ কাহিনীর আর একটা শিক্ষা এই যে, ঈমান একটা নির্ভেজাল বিশ্বাসের নাম, যা আল্লাহর দুই নিষ্ঠাবান বান্দা ইয়াকুব ও ইউসুফের মনে বদ্ধমূল হয়েছিলো। হযরত ইউসুফে কেমন একনিষ্ঠ মোমেন ছিলেন, তা তীর এ দোয়া থেকে জানা যায়- ‘হে আমার প্রতিপালক, তুমি আমাকে রাজত্ব দান করেছো এবং আমাকে বিভিন্ন কথার ব্যাখ্যা শিখিয়েছো। হে আকাশ ও পৃথিবীর সৃষ্টা, দুনিয়া ও আখেরাতে তুমিই আমার অভিভাবক । তুমি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিও এবং আমাকে সৎলোকদের অন্তর্ভুক্ত করো ৷’ (আয়াত ১০১) তবে শুধু এ সর্বশেষ অবস্থানই যে তার একমাত্র অবস্থান তা নয় । আসলে এ সূরায় তীকে প্রতিটি ক্ষেত্রেই একই রকম অবস্থানে দেখা যায়। যেমন এক যুবতী নারীর নগু বিপথগামিতার অধিষ্ঠিত করেছেন। যালেমরা কখনো সুপথ প্রাপ্ত হয় না।' অপর এক পর্যায়ে তিনি নিজের দুর্বলতা ও বিপথগামিতার আশংকা অনুভব করে বলেন, ‘হে আমার প্রভু, ওরা আমাকে যে দিকে ডাকছে, তার চেয়ে কারাগারই আমার জন্যে উত্তম । তুমি যদি ওদের ষড়যন্ত্র ব্যর্থ করে না দাও, তবে আমি ওদের দিকে ঝুঁকে পড়বো এবং মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাবো ৷’ (আয়াত-৩৩) অপর এক পর্যায়ে তিনি ভাইদের কাছে নিজের পরিচয় দেয়ার সময় বলেন, ‘আমি ইউসুফ এবং এ আমার ভাই ৷ আল্লাহ আমাদের ওপর করুণা বর্ষণ করেছেন। যে ব্যক্তি খোদাভীতি ও ধৈৰ্য অবলম্বন করে, আল্লাহ সেই সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করেন না৷” এ সবই এমন ভূমিকা ও অবস্থান, যার প্রয়োজনীয়তা শুধু মক্কার ইসলামী আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ তা নয়; বরং সর্বকালের ইসলামী আন্দোলনেরই এর আবশ্যকতা রয়েছে। পক্ষান্তরে ইয়াকুব (আ.)-এর অন্তরেও আল্লাহর প্রকৃত পরিচয় সদাজাগ্রত । যখনই তার বিপদ মসিবত তীব্ৰ আকার ধারণ করে তখনই তার মনে তার প্রভুর সেই পরিচয় স্বচ্ছ হয়ে ওঠে এবং সেই অনুপাতেই তার মন বিনয়ী হয়। শুরুতেই যখন ইউসুফ তার কাছে নিজের স্বপ্নের বিবরণ দেন তখন তিনি বলেন, ‘এভাবেই তোমার প্রভু তোমাকে গ্রহণ করবেন । তোমাকে কথার ব্যাখ্যা শেখাবেন, তোমার ওপর ও ইয়াকুবের বংশধরের ওপর নিজের অনুগ্রহ পরিপূর্ণ করবেন, যেমন ইতিপূর্বে তোমার দুই পিতৃপুরুষ ইবরাহীম ও এসহাকের ওপর পূর্ণ করেছেন।' (আয়াত ৬) ইউসুফের ব্যাপারে প্রথম আঘাত খেয়েই তিনি আল্লাহর সাহায্য চেয়ে বলেন, ‘বরং তোমাদের প্রবৃত্তি তোমাদের জন্যে কোনো চক্রান্ত তৈরী করেছে। অতএব ধৈর্যই সুন্দর । তোমরা যা কিছু বলছো, সে ব্যাপারে আল্লাহর সাহায্যই কাম্য ৷’ (আয়াত ১৮) নিজের ছেলেদের যখন তিনি সতর্কতার শিক্ষা দেন এবং একই দরজা দিয়ে প্রবেশ করতে নিষেধ করেন, তখনো তিনি ভুলে যান না যে, এই সতর্কতা আল্লাহর যে কোনো পদক্ষেপ থেকে কাউকে রক্ষা করতে পারে না; বরং আল্লাহর সিদ্ধান্তই কার্যকর হয়ে থাকে। এটা হলো কেবল মনের একটা বাসনা, যা আল্লাহ ও তার ফয়সালা থেকে নিরাপত্তা দিতে সক্ষম নয় ।' ‘ইয়াকুব বললো, হে আমার ছেলেরা, তোমরা একই দরজা দিয়ে প্রবেশ করো না, বরং বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো ৷’ (আয়াত ৬৮)
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।