যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

রসূল (স.)-এর একজন সম্মানিত ভাই হযরত ইউসুফ যে কঠিন পরিস্থিতির সম্মুখীন ছিলেন; তা তার মতো একজন সম্মানিত নবীর কাছে তুলে ধরা অত্যন্ত তাৎপর্যমন্ডিত। পরিণামে হযরত ইউসুফের মতোই রসূল (স.)-এর ক্ষমতায় অধিষ্ঠান এবং পরাক্রমলাভও খুবই শিক্ষাপ্রদ ৷ কাহিনীর বিশ্লেষণ প্রসংগে ইসলামের সেই স্পষ্ট, পূর্ণাংগ, সর্বাত্মক ও সুক্ষ্ম রূপটি আমরা তুলে ধরেছি, যা হযরত ইউসুফ তুলে ধরেছিলেন এ বিষয়টি নিয়ে একটু বিশ্লেষণে যাওয়া আবশ্যক ৷ ইসলামই সকল নবীর একমাত্র আকীদা ও একমাত্র ধর্ম- একথা সূরার সূচনা থেকেই ঘোষণা করা হয়েছে। এতে বলা হয়েছে যে, ইসলামের মৌলিক নীতিমালা সকল রসূলের জন্যে ছিলো একই ৷ সকল নবীরই বক্তব্য ছিলো পূর্ণাংগ তাওহীদের সপক্ষে । সবাই একবাক্যে বলেছেন, আল্লাহই মানব জাতির একমাত্র প্রভু, মালিক, মনিব ও আইনদাতা এবং মানুষ একমাত্র আল্লাহরই গোলাম বা দাস । আর সকলের একই রকম বিশ্বাস ছিলো আখেরাতের প্রতি । যারা ‘তুলনামূলক ধর্মতত্ত্বে'র নামে বলে যে, মানব জাতি তাওহীদের বিষয়ে সর্বশেষে পরিচিত হয়েছে এবং এর আগে একাধিক খোদায় বিশ্বাস করতো, তাদের এ কথা সম্পূর্ণ ভুল মানুষ জ্ঞান বিজ্ঞান ও শিল্পকলার ন্যায় তাওহীদের জ্ঞানও পর্যায়ক্রমে অর্জন করেছে- এ ধারণা মোটেই ঠিক নয়। এ সব ধ্যান ধারণার মোদ্দাকথা দাড়ায়, জ্ঞান বিজ্ঞানের ন্যায় ধর্মও মানুষের তৈরী । এ কাহিনী থেকে এই শিক্ষাও পাওয়া যায় যে, তাওহীদবাদী ধর্মের প্রকৃতিও সকল নবীর আমলে একই রকম ছিলো। অর্থাৎ কোনো নবী এ কথা বলেননি যে, খোদা তো এক, কিন্তু মানুষের জন্যে আইনদাতা ও সার্বভৌম প্রভু এক নয়; বরঞ্চ মানুষের খোদাও এক, তার আইনদাতাও এক অভিন্ন । মানুষের জীবনের সকল ব্যাপারে হুকুম দেয়ার অধিকার একমাত্র আল্লাহর, আর কারো নয়। এ কথা স্বয়ং আল্লাহর আদেশত্রমেই স্থির হয়েছে। তিনিই বলেছেন, আল্লাহ ছাড়া আর কারো এবাদাত করা তথা হুকুম পালন করা যাবে না। কোরআন এ ক্ষেত্রে এবাদাতের সঠিক মর্ম নির্ধারণ করে দিয়েছে। এবাদাত হলো এক কথা, ‘আল্লাহর পক্ষ থেকে হুকুমদান আর মানুষের পক্ষ থেকে একমাত্র আল্লাহর হুকুম পালন ।' এটাই একমাত্র সঠিক ও নিৰ্ভুল দ্বীন বা জীবন ব্যবস্থা । সুতরাং মানুষ যতোক্ষণ একমাত্র আল্লাহর হুকুম পালন না করবে ততোক্ষণ তাকে আল্লাহর দাস বা গোলাম বলা যাবে না । অনুরূপভাবে যে ব্যক্তি জীবনের কোনো কোনো ব্যাপারে আল্লাহর হুকুম মানে এবং কোনো কোনো ব্যাপারে মানে না, তাকেও আল্লাহর এবাদাতকারী বলা যাবে না। আল্লাহকে একমাত্র ইলাহ মানলে তাকে একমাত্র ‘রব’ বা প্রভূও মানতে হবে। আর এর অর্থ হলো, একমাত্র আল্লাহই হুকুমদাতা ও আইনদাতা এবং একমাত্র আল্লাহরই এবাদাত তথা হুকুম ও আইন পালন করতে হবে । বস্তুত এই শব্দ দু'টো অর্থাৎ এবাদাত ও রবুবিয়াত সমার্থক । যে এবাদাত করলে মানুষ মুসলমান এবং না করলে অমুসলমান হয়ে যায়, তা হলো একমাত্র আল্লাহর হুকুমের অনুগত হওয়া এবং আর কারো অনুগত না হওয়া । যে কোনো যুগে যে কোনো স্থানে মানুষের মুসলমান হওয়া না হওয়ার ব্যাপারে সমস্ত বিতর্কের অবসান ঘটায় কোরআনের এই দ্বর্থহীন ঘোষণা ৷ ইসলাম সম্পর্কে প্রত্যেক মানুষের ন্যুনতম পক্ষে এ জ্ঞানটুকু থাকা উচিত, যে ব্যক্তি নিজের জীবনের যে কোন ব্যাপারে আল্লাহ ছাড়া আর কারো হুকুম পালন করে সে মুসলমান নয় এবং ইসলামের অন্তর্ভুক্ত নয়। আর যে ব্যক্তি একমাত্র আল্লাহর হুকুমের আনুগত্য করে এবং আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য করে না, সে মুসলমান এবং ইসলামের অন্তর্ভুক্ত । এর বাইরে অন্য কোনো বক্তব্য দেয়া ভন্ডামি ছাড়া আর কিছু নয় এবং এ কাজ একমাত্র তারাই করতে পারে যারা বিরাজমান পরিস্থিতির সামনে নতিস্বীকার করেছে, চাই তা যে কোনো www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।