মধ্য দিয়ে এবং সমগ্র কাহিনী জুড়ে ইউসুফের সাথে জড়িত ঘটনাবলীতে তীর প্রতিক্রিয়ার মধ্য দিয়ে পিতৃস্নেহের আকৃতিগত তারতম্য ও পার্থক্য দেখে বৈমাত্রেয় ভাইদের মধ্যে কি বিরোষ বিদ্বেষ “| ও আত্মমৰ্যধাদাবোধ মাথাচাড়া দিয়ে ওঠে এবং স্বয়ং ভাইদের মনে আত্মমর্যাদাবোধ ও বিদ্বেষের প্রতিক্রিয়ায়ও কতো পার্থক্য ঘটে, তা এখানে স্পষ্ট হয়ে দেখা দিয়েছে। এই পার্থক্যটা এরূপ যে, কেউ কেউ ইউসুফকে গোপনে হত্যা করার প্ররোচনা দেয়, আবার অন্যরা ইউসুফকে শুধু কুয়ায় ফেলে দেয়া যথেষ্ট মনে করে। কোনো বিদেশী কাফেলা তাকে কুড়িয়ে নেয় তো নিক। এভাবে অন্তত খুনের অপরাধ থেকে অব্যাহতি পাওয়া যাবে। এ কাহিনীতে ধোকাবাজির উপাদানটাও লক্ষণীয় । ইউসুফের সাথে তার ভাইদের এবং ইউসুফের সাথে নিজের স্বামী ও মহিলাদের সাথে প্রধানমন্ত্রীর স্ত্রীর ধোকাবাজি এর আওতাভুক্ত । যৌন আবেগের তাড়না, এই তাড়নার শিকার হয়ে অন্যের রূপে মুগ্ধ হওয়া ও মিলনাকাংখা পোষণ 4 ' এবং অন্য জনের এই তাড়না থেকে আত্মরক্ষা এ কাহিনীর আরেকটা উপাদান । তা ছাড়া অনুতাপ, ক্ষমা ও বিচ্ছিন্ন স্বজনদের পুনর্মিলনজনিত আনন্দও এ কাহিনীর অন্যতম উপাদান। জাহেলী সমাজের শাসক মহলের অবস্থাভেদে এই উপাদানগুলো দৃশ্যমান । তৎকালীন মিসরের গৃহে, কারাগারে, বাজারে, রাজকোষে, ইসরাঈলী সমাজে এবং সে যুগের স্বপ্ন ও ভবিষ্যদ্বাণীতে এ উপাদানগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কাহিনীটার সূচনা হয়েছে পিতার কাছে ইউসুফের নিজের দেখা স্বপ্ন বর্ণনার মধ্য দিয়ে । পিতা হযরত ইয়াকুব সাবধান করে দিলেন যেন তিনি তার ভাইদের এ স্বপ্নের কথা না জানান । তিনি ইউসুফকে জানালো, তীর বিপুল মর্যাদা বৃদ্ধি ঘফ্টবে। এ স্বপ্নের কথা তীর ভাইরা জানলে তাদের মধ্যে হিংসার সৃষ্টি হতে পারে এবং তারা শয়তানের প্ররোচনায় পড়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে বলে তিনি সতর্ক করে দেন। এরপর কাহিনীর ধারা এমনভাবে চলতে থাকে যে, তা স্বপ্নের তাবীর এবং হযরত ইয়াকুবের প্রত্যাশার বাস্তবায়ন বলেই মনে হতে থাকে । অবশেষে যখন স্বপ্নের তাবীর শেষ হলো, অমনি হযরত ইউসুফের কিসসাকৃত সমাপ্তি ঘটলো, 'প্রাচীন পুস্তকে'র লেখকদের ন্যায় কোরআন আর এ কাহিনী বর্ণনা অব্যাহত রাখেনি । কেননা তার আসল ধর্মীয় উদ্দেশ্য পুরোপুরিভাবে সফল হয়েছে। কাহিনীর স্বভাবজাত শৈল্পিক উপাদান হযরত ইউসুফের কাহিনীতে বিদ্যমান৷ স্বপ্ন দিয়ে কাহিনীর শুরু হয়েছে। তারপর এর ব্যাখ্যা অজানা থেকে যায়। একটু একটু করে ব্যাখ্যা প্রকাশ পায় এবং উপসংহারে কোনো কৃত্রিমতার আশ্রয় না নিয়ে স্বাভাবিকভাবেই কাহিনী শেষ করে দেয়া হয়। কাহিনীটা কয়েকটা পর্বে বিভক্ত৷ প্রত্যেক পর্বে কিছু দৃশ্য রয়েছে। তবে এক দৃশ্য ও অপর দৃশ্যের মাঝে কিছু শূন্যতা রয়েছে, যা পাঠক আপন চিন্তা ও কল্পনার সাহায্যে পূরণ করতে পারে। হযরত ইউসুফের কাহিনীর শৈল্পিক ব্যাখ্যা বিশ্লেষণের পর্যায়ে এ পর্যন্ত যেটুকু নিবেদন করেছি, আমরা সেটুকুতেই ক্ষ্যান্ত থাকতে চাই । এর বর্ণনায় ইসলামী ও কোরআনী ভাবধারার যেটুকু ক্ষুরণ ঘটেছে, আমরা আপাতত তাতেই সস্তুষ্ট থাকতে চাই । কেননা প্রকৃত শালীন ইসলামী সাহিত্য সৃষ্টির জন্যে যেটুকু উপাদান প্রয়োজন তা এতে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। যেটুকু অবশিষ্ট রয়েছে, তা হলো ইসলামী আন্দোলনের ময়দানে এ কাহিনীর শিক্ষা ও তাৎপর্য । এ পর্যায়ে আমরা সংক্ষেপে নিমোক্ত শিক্ষাগুলো তুলে ধরতে চাই । এই ভূমিকার শুরুতে আমরা ইংগিত দিয়েছি যে, এ সূরা নাযিল হবার সময়ে মক্কায় ইসলামী | Sl sha ele He EE তার সাথে ইউসুফের কাহিনীর যথেষ্ট মিল রয়েছে। ' | ১২ সূরা ইউস ১২৮) পাক্সা ১২ সনখিল ৩, www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।