কেবল আল্লাহর দাসত্ব ও সব আকৃতি প্রকৃতির গায়রুল্লাহর দাসত্বের মধ্যকার পার্থক্যটুকু সুস্পষ্টর্ূপে তুলে ধরার জন্যেই ইসলামের আগমন খঘটেছে। গায়রুল্পাহর এই বিভিন্ন আকৃতি প্রকৃতি অনুধাবন করতে হলে আমাদের দৃষ্টি নিবন্ধ করতে হবে বিভিন্ন যুগে ও বিভিন্ন দেশে প্রচলিত নিয়ম নীতি ও জীবন ব্যবস্থার প্রতি । এর মাধ্যমেই বুঝা যাবে, সেসব জীবন ব্যবস্থা তাওহীদের ওপর প্রতিষ্ঠিত না শেরেকের ওপর প্রতিষ্ঠিত? সেগুলোর মাধ্যমে আন্পাহর আনুগত্য ও দাসত্ব প্রকাশ পায়, না মূর্তিরূপী বিভিন্ন খোদাদ্রোহী বাতিল শক্তির প্রতি আনুগত্য ও দাসত্ব প্রকাশ পায়? অনেকেই নিজেকে ইসলাম অনুসারী মনে করে। কারণ তারা কালেমা পাঠ করেছে, পাক |. পবিত্রতা, এবাদাত-বন্দেগী, বিয়ে শাদী ও মীরাস বন্টনের ক্ষেত্রে আল্লাহর বিধান বা শরীয়তের অনুশাসন পরিপূর্ণরূপে মেনে চলে৷ পক্ষান্তরে তারা এই সীমিত গন্ডির বাইরে অন্যান্য সকল ক্ষেত্রে ‘গায়রুল্লাহর' অনুশাসন এবং খোদাদ্বোহী আইন-কানুন ও বিধি বিধান মেনে চলে । অথচ সেগুলো সমশ্পূর্ণরূপে শরীয়ত বিরোধী শুধু তাই নয়, ওই সকল লোক ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক নিজেদের জান মাল ও ইযযত আবরু নতুন নতুন মূর্তির চাহিদা পূরণের জন্যে উৎসর্গ করে থাকে । যখন ধর্ম বা নৈতিকতা বা মান ইযযত এই চাহিদা পূরণের পথে অন্তরায় হয়ে দাড়ায়, তখন তা অপসারণ করে ওই মূর্তিগুলোর চাহিদাই পূরণ করা হয়। এমনকি এ ক্ষেত্রে আল্লাহর নির্দেশও অমান্য করা হয়। যারা নিজেদের ‘মুসলমান’ বলে দাবী করে এবং ইসলামের অনুসারী বলে মনে করে, তাদের অনেকের অবস্থা হচ্ছে এই ৷ তারা যে মারাত্মক শেরেকের মাঝে হাবুডুবু খাচ্ছে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্যে তাদের চেষ্টা করা উচিত এ ব্যাপারে তাদের সচেতন হওয়া জরুরী ৷ আল্লাহর এ দ্বীন এতো তুচ্ছ নয় যেমনটা গোটা পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলমান নামধারী কিছু সংখ্যক লোক মনে করে; বরং এই দ্বীন হচ্ছে একটা পূর্ণাংগ জীবন বিধানের নাম, যার আওতায় মানব জীবনের মৌলিক বিষয়গুলো তো পড়েই, এমন কি খুঁটিনাটি বিষয়গুলোও পড়ে । এটার নামই আল্লাহ মনোনীত একমাত্র দ্বীন ইসলাম ৷ এ দ্বীন ব্যতীত অন্য কোনো দ্বীন আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয় । মোট কথা, শেরেক বলতে কেবল আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ বা মাবুদের বিশ্বাসই বুঝায় না; বরং এর শুরুই হয় আল্লাহ ব্যতীত অন্যান্য প্রভুর অস্তিত্ব স্বীকার করে নেয়ার মধ্য দিয়ে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করার মধ্য দিয়ে । তদ্রুপ মূর্তিপূজা বলতে কেবল পাথর বা কাঠ নির্মিত মূর্তিপূজাই বুঝায় না; বরং এর আওতায় অন্যান্য রীতিনীতি এবং প্রথা পার্বণও বুঝায়, যেগুলো ওই মূর্তির ন্যায়ই পূজিত এবং সমাদৃত হয় । প্রত্যেক দেশের মানুষকে আজ তলিয়ে দেখা উচিত, তাদের জীবনে সর্বোচ্চ স্থান কার? কার প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করা হয়? কার কথায় মানুষ ওঠে বসে? যদি উত্তরে বলা হয়, এসব বিষয়ে আল্লাহর স্থানই উধের্ব, আল্লাহর অনুশাসনই জীবনের সর্বক্ষেত্রে পালিত হয়, তাহলে বলা যায়, তারা সত্যিকার অর্থেই ইসলামের অনুসারী । আর যদি উত্তরে বলা হয়, এসব বিষয়ে গায়রুল্লাহ বা খোদাদ্রোহী শক্তি অথবা মূর্তিরূপী অন্য কোনো বাতিল শক্তিরই প্রাধান্য রয়েছে, তাহলে বলতে হবে, তারাও এক ধরনের মূর্তিপূজারী এবং তাগুত বা গায়রুল্লাহর অনুসারী । এই অবস্থা থেকে আমরা আল্লাহর আশ্রয় কামনা করছি । পরিশেষে আলোচ্য সূরার সর্বশেষ আয়াতটির প্রতি আবার.সকলের দৃষ্টি আকর্ষণ করছি। (আয়াত ৫২) www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।