যিলালিল কুরআন — যিলালিল কুরআন 11
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

বিধান মেনে চলছে। একই সাথে সে তার সামাজিক আদর্শ ও মূল্যবোধ এবং জীবন দর্শনের ক্ষেত্রে গায়রুল্লাহর ব্যাখ্যা ও চিন্তাধারা বিনা বাক্যে মেনে নিচ্ছে । শুধু তাই নয়; বরং সে তার সামাজিক আচার-অনুষ্ঠান, রীতি-নীতি, এমনকি পোশাক পরিচ্ছদের ক্ষেত্রেও সম্পূর্ণ শরীয়ত বিরোধী ও খোদাদ্রোহী নিয়ম নীতি মেনে চলছে। এই ধরনের ব্যক্তির সম্পর্কে বলা যায়, সে সবচেয়ে গুরুতর শেরেকে এবং যথার্থ অর্থেই সে কালেমার চেতনা বিরোধী কাজে লিপ্ত রয়েছে, কিন্তু বর্তমানে অনেকেই বিষয়টিকে হান্ধাভাবে গ্রহণ করছে এবং তাদের ধারণা, এটি সেই শেরেকের পর্যায়ে পড়ে না যা বিভিন্ন যুগে ও দেশে মোশরেকরা করে আসছে। পবিত্র কোরআনে বর্ণিত মূর্তির আকৃতি প্রকৃতি আদিম যুগের মূর্তির ন্যায়ই হবে, এমনটি জরুরী নয়; বরং এখানে মূর্তি শব্দটি গায়রুল্লাহ বা তাগুতের প্রতীক রূপেই এসেছে। কারণ এই প্রতীকের আড়ালেই সে মানব জাতিকে দাসে পরিণত করে, এর মাধ্যমে তাদের আনুগত্য ও দাসত্ব লাভ করে। পাথরের মূর্তি কথাও বলে না, শুনেও না এবং দেখেও না, কিন্তু একে হাতিয়ার বানিয়ে আসল ফায়দা যারা লুটছে তারা কারা? তারা হচ্ছে ওই প্রস্তর মূর্তির আড়ালে দাড়িয়ে থাকা পূজারী, পুরোহিত অথবা শাসক । তারা ওই মূর্তির মুখপাত্র হয়ে কথা বলে, জপতপ করে, ঝাড় ফুঁক করে। এরপর ওই মূর্তির নামেই নিজেদের স্বার্থ উদ্ধার করে, মানুষদের নিজেদের দাসে রূপান্তরিত করে। যদি কোনো দেশে এবং কোনো যুগে বিশেষ কোনো শ্লোগান উত্থাপন করা হয় আর সেই শ্লোগানের মুখপাত্র হয়ে শাসকগোষ্ঠী বা পুরোহিতগোষ্ঠী বক্তব্য রাখে এবং সেই শ্লোগানের আড়ালে এমন কিছু বিধি বিধান, আদর্শ ও মূল্যবোধ এবং আচার আচরণের প্রবর্তন করতে থাকে, যা সম্পূর্ণরূপে খোদাদ্রোহী ও শরীয়ত বিরোধী- তখন এসব কিছুই বিবেচিত হবে মূর্তি বলে। কারণ, প্রকৃতি, স্বভাব ও প্রভাবের ক্ষেত্রে এগুলো এবং প্রস্তর মূর্তির মাঝে আদৌ কোনো তফাৎ থাকেনা। যদি ‘জাতীয়তাবাদ’ অথবা ‘মাতৃভূমি’ অথবা ‘জনতা’ অথবা ‘শ্ৰেণী’ ইত্যাদির নামে শ্রোগান উত্থাপন করা হয় এবং আল্লাহর পরিবর্তে এগুলোরই বন্দনার জন্যে মানুষদের আহ্বান করা হয়, এগুলোর খাতিরে তাদের জান মাল ও ইযযত আবরু বিসর্জন করতে উদ্বুদ্ধ করা হয়। শুধু তাই নয়, বরং আল্লাহর বিধানের সাথে এগুলোর সংঘর্ষ ঘটলে বা আল্লাহর নির্দেশ এগুলোর বাস্তবায়নের পথে অন্তরায় হলে তখন শরীয়তের বিধান, আল্লাহর নির্দেশ ও শিক্ষা ত্যাগ করে ওই শ্লোগানের উদ্দেশ্য ও লক্ষ্যই যখন বাস্তবায়িত হবে, তখনই এগুলো মূর্তির স্থান দখল করে নেবে। আর একটু পরিস্কার ও সঠিক ভাষায় বলতে গেলে বলতে পারি, আল্লাহর পরিবর্তে উক্ত শ্লোগানগুলোর আড়ালে লুকায়িত খোদাদ্রোহী ও বাতিল শক্তির ইচ্ছা আকাংখার বাস্তবায়নই হচ্ছে মূর্তিপূজার নামাস্তর ৷ মূর্তি কেবলই পাথরের হবে অথবা কাঠের হবে এমনটি জরুরী নয়; বরং বিশেষ কোনো মতবাদ, বিশেষ কোনো আদর্শ বা বিশেষ কোনো দর্শনও মূর্তিরূপে বিবেচিত হতে পারে, যদি তা ইসলামী আদর্শ ও মূল্যবোধের পরিপন্থী হয়। আল্লাহর দাসত্ব ও পায়কুল্লাহুর দাসত্ের তভাক্সতম্্য ! ইসলামের আগমন কেবল প্রস্তর মূর্তি বা কাষ্ঠমূর্তির বিনাশ সাধনের জন্যেই ঘটেনি । নবী | রসূলদের সেই অব্যাহত চেষ্টা সাধনা ও ত্যাগ তিতিক্ষার উদ্দেশ্যও সেটা ছিলো না। কেবল পাথর বা কাঠের মূর্তি ভাঙার জন্যেই তারা সেই অবর্ণনীয় কষ্ট ও যাতনা স্বীকার করেননি । বিল্লাল ১১তম ৩৫ Www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।